বৃষ্টির পানিতে তলিয়ে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে ১০ কিলোমিটার যানজট গাজীপুর

ভারী বৃষ্টিতে হাঁটু পানি জমেছে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের বিভিন্ন জায়গায়। এতে সড়কের গাজীপুর ভোগরা বাইপাস মোড় থেকে টঙ্গী পর্যন্ত প্রায় ১০ কিলোমিটার যানজট সৃষ্টি হয়েছে।

বুধবার (১৮ জুন) সকালে ভারী বৃষ্টিতে এ মহাসড়কে জলাবদ্ধতা সৃষ্টি হয়। বিশেষ করে ভোগরা বাইপাসের উত্তর পাশে চৌধুরীবাড়ি ও বাসন সড়ক এলাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক বৃষ্টির পানিতে হাঁটু পরিমাণ পানিতে তলিয়ে যায়।

এতে ঢাকা থেকে যে সব যানবাহন ময়মনসিংহসহ উত্তরাঞ্চলের দিকে যাত্রা করেছিল সেগুলো তীব্র যানজটের কবলে পড়ে। সকাল পৌনে ১০টার দিকে ভোগরা বাইপাস ও চৌধুরী বাড়ি এবং বাসন সড়ক এলাকা ঘুরে এই চিত্র দেখা গেছে।

ভোগরা বাইপাস মোড়ের দক্ষিণ পাশ পর্যন্ত ওই মহাসড়কের বাম পাশে জলাবদ্ধ পানি নিষ্কাশনের জন্য বেশ কিছু ড্রেনের ওপর থেকে স্লাব তুলে ফেলার কারণে যানবাহনগুলো ঝুঁকি নিয়ে ময়মনসিংহ ও টাঙ্গাইলের দিকে যেতে পারছে না। পানি কমে গেলে স্লাবগুলোর গর্ত দৃশ্যমান হলে ওই মহাসড়ক দিয়ে যানবাহন চলাচল করতে পারবে বলে জানিয়েছে স্থানীয়রা।

এদিকে সকাল থেকে ঢাকা ময়মনসিংহ মহাসড়কে তীব্র যানজট সৃষ্টি হওয়ায় ওই মহাসড়কের যাত্রীরা চরম বিপাকে পড়েন। তবে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে ও বৃষ্টি না হলে পানি দ্রুত নেমে গেলে ওই মহাসড়কে দ্রুতই যানজটের নিরসন হবে বলে জানিয়েছেন গাজীপুর মেট্রোপলিটন পুলিশের ট্রাফিক বিভাগে দায়িত্ব পালনরত কর্মকর্তারা।

গাজীপুর মেট্রোপলিটন পুলিশের ট্রাফিক বিভাগের পরিদর্শক তরিকুল ইসলাম জানান, মহাসড়কের কয়েকটি স্থানে পানি জমে থাকায় যান চলাচলে বিঘ্ন হচ্ছে। এজন্য যানজটের তৈরি হয়েছে। পানি নেমে গেলে যানবাহন চলাচল স্বাভাবিক হবে।

  • Related Posts

    ১৬ বছরের বর্ণাঢ্য ক্যারিয়ারের ইতি: ব্রাজিলের জার্সি তুলে রাখলেন নেইমার

    ব্রাজিলের ইতিহাসের সর্বকালের সর্বোচ্চ গোলদাতা নেইমার আনুষ্ঠানিকভাবে আন্তর্জাতিক ফুটবল থেকে অবসরের ঘোষণা দিয়েছেন। এর মাধ্যমে জাতীয় দলের হয়ে তার দীর্ঘ ১৬ বছরেরও বেশি সময়ের এক বর্ণাঢ্য ক্যারিয়ারের অবসান ঘটল। ৩৪…

    Continue reading
    টি-টোয়েন্টি র‍্যাংকিংয়ে বৈভব সূর্যবংশীর বিশাল লাফ

    জিম্বাবুয়ের বিপক্ষে ৩-০ ব্যবধানে সিরিজ জয়ের পর আইসিসির সর্বশেষ হালনাগাদ করা টি-টোয়েন্টি ব্যাটিং র‍্যাংকিংয়ে দারুণ উন্নতি করেছেন ভারতীয় কিশোর তারকা বৈভব সূর্যবংশী।  হারারেতে অনুষ্ঠিত সিরিজে ৫০.৩৩ গড়ে ১৫১ রান সংগ্রাহক…

    Continue reading

    ১৬ বছরের বর্ণাঢ্য ক্যারিয়ারের ইতি: ব্রাজিলের জার্সি তুলে রাখলেন নেইমার

    ১৬ বছরের বর্ণাঢ্য ক্যারিয়ারের ইতি: ব্রাজিলের জার্সি তুলে রাখলেন নেইমার

    টি-টোয়েন্টি র‍্যাংকিংয়ে বৈভব সূর্যবংশীর বিশাল লাফ

    টি-টোয়েন্টি র‍্যাংকিংয়ে বৈভব সূর্যবংশীর বিশাল লাফ

    নিজের অভিনয় গুরুকে শ্রদ্ধা জানিয়ে যা লিখলেন চঞ্চল চৌধুরী

    নিজের অভিনয় গুরুকে শ্রদ্ধা জানিয়ে যা লিখলেন চঞ্চল চৌধুরী

    আসামের বন্যার্তদের পাশে সালমান খান-আলিয়া ভাট

    আসামের বন্যার্তদের পাশে সালমান খান-আলিয়া ভাট

    বাংলাদেশি শ্রমিকদের কল্যাণ নিশ্চিতে একযোগে কাজ করবে দু’দেশ

    বাংলাদেশি শ্রমিকদের কল্যাণ নিশ্চিতে একযোগে কাজ করবে দু’দেশ

    মানসম্মত শিক্ষা নিশ্চিত করা সরকারের অন্যতম অগ্রাধিকার: প্রধানমন্ত্রী

    মানসম্মত শিক্ষা নিশ্চিত করা সরকারের অন্যতম অগ্রাধিকার: প্রধানমন্ত্রী

    জ্বালানি সংকট কাটাতে মালয়েশিয়ার সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী

    জ্বালানি সংকট কাটাতে মালয়েশিয়ার সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী

    ৯ জেলায় বৃষ্টির সম্ভাবনা, নদীবন্দরে সতর্কতা

    ৯ জেলায় বৃষ্টির সম্ভাবনা, নদীবন্দরে সতর্কতা

    প্রধানমন্ত্রীর সঙ্গে জাপানের প্রধানমন্ত্রীর বিশেষ উপদেষ্টার সাক্ষাৎ

    প্রধানমন্ত্রীর সঙ্গে জাপানের প্রধানমন্ত্রীর বিশেষ উপদেষ্টার সাক্ষাৎ

    হামলায় বিরতির মধ্যেই ইরান যুদ্ধ নিয়ে আলোচনা চলছে: ট্রাম্প

    হামলায় বিরতির মধ্যেই ইরান যুদ্ধ নিয়ে আলোচনা চলছে: ট্রাম্প