ট্রাম্পকে রোনালদোর সই করা জার্সি উপহার

কানাডায় জি-৭ সেভেন সম্মেলনে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে ক্রিশ্চিয়ানো রোনালদোর সই করা পর্তুগাল জাতীয় দলের একটি জার্সি উপহার দিয়েছেন ইউরোপীয় কাউন্সিলের প্রেসিডেন্ট আন্তোনিও কস্তা।

পর্তুগিজ নাগরিক কস্তা ২০২৪ সাল থেকে ইউরোপীয় কাউন্সিলের প্রেসিডেন্টের দায়িত্ব পালন করছেন। গেল সোমবার কানাডার আলবার্টার কানানাস্কিস শহরে যান তিনি। সেখানে এক ব্যক্তিগত বৈঠকে ট্রাম্পের হাতে রোনালদোর ৭ নম্বর জার্সিটি তুলে দেন সাবেক পর্তুগিজ প্রধানমন্ত্রী।

জার্সিতে লেখা বার্তাটি উচ্চস্বরে পড়ে শোনান কস্তা। যেখানে লেখা ছিল, ‘প্রেসিডেন্ট ডোনাল্ড জে. ট্রাম্পের জন্য, শান্তির জন্য খেলা।’

৭৯ বছর বয়সী ট্রাম্প দুই হাতে জার্সিটি ধরে বলেন, ‘আমার ভালো লাগছে, শান্তির জন্য খেলা।’

সম্প্রতি পর্তুগালকে নেতৃত্ব দিয়ে ইউরোপীয় নেশনস লিগের শিরোপা জিতিয়েছেন রোনালদো। পাঁচবারের ব্যালন ডি’অর বিজয়ী ৪০ বছর বয়সী এই তারকা আন্তর্জাতিক ফুটবলে সর্বোচ্চ ১৩৮ গোল করে ইতিহাস গড়েছেন।

সৌদি প্রো লিগের ক্লাব আল নাসরের ফরোয়ার্ড রোনালদো আগামী বছর বিশ্বকাপে পর্তুগালের হয়ে খেলবেন বলে ধারণা করা হচ্ছে। এই বিশ্বকাপের আয়োজক কানাডা, মেক্সিকো এবং যুক্তরাষ্ট্র।

  • Related Posts

    মানসম্মত শিক্ষা নিশ্চিত করা সরকারের অন্যতম অগ্রাধিকার: প্রধানমন্ত্রী

    প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, দেশের প্রতিটি শিক্ষার্থীর জন্য মানসম্মত শিক্ষা নিশ্চিত করা সরকারের অন্যতম অগ্রাধিকার। এ লক্ষ্যে শিক্ষাব্যবস্থার প্রতিটি স্তরে গুণগত পরিবর্তন আনতে সমন্বিত উদ্যোগ, কার্যকর তদারকি এবং সময়োপযোগী পরিকল্পনা…

    Continue reading
    জ্বালানি সংকট কাটাতে মালয়েশিয়ার সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী

    মহেশখালীর ভাসমান এলএনজি টার্মিনাল (এফএসআরইউ) বিকল হয়ে সৃষ্ট জ্বালানি সংকট মোকাবিলায় মালয়েশিয়ার সহায়তা চেয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। মঙ্গলবার (২৮ জুলাই) দুপুরে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের সঙ্গে ফোনালাপে এ সহযোগিতা চান…

    Continue reading

    মানসম্মত শিক্ষা নিশ্চিত করা সরকারের অন্যতম অগ্রাধিকার: প্রধানমন্ত্রী

    মানসম্মত শিক্ষা নিশ্চিত করা সরকারের অন্যতম অগ্রাধিকার: প্রধানমন্ত্রী

    জ্বালানি সংকট কাটাতে মালয়েশিয়ার সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী

    জ্বালানি সংকট কাটাতে মালয়েশিয়ার সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী

    ৯ জেলায় বৃষ্টির সম্ভাবনা, নদীবন্দরে সতর্কতা

    ৯ জেলায় বৃষ্টির সম্ভাবনা, নদীবন্দরে সতর্কতা

    প্রধানমন্ত্রীর সঙ্গে জাপানের প্রধানমন্ত্রীর বিশেষ উপদেষ্টার সাক্ষাৎ

    প্রধানমন্ত্রীর সঙ্গে জাপানের প্রধানমন্ত্রীর বিশেষ উপদেষ্টার সাক্ষাৎ

    হামলায় বিরতির মধ্যেই ইরান যুদ্ধ নিয়ে আলোচনা চলছে: ট্রাম্প

    হামলায় বিরতির মধ্যেই ইরান যুদ্ধ নিয়ে আলোচনা চলছে: ট্রাম্প

    ট্রাম্পের সঙ্গে বৈঠকের পর ইরান যুদ্ধ নিয়ে যে বার্তা দিলেন নেতানিয়াহু

    ট্রাম্পের সঙ্গে বৈঠকের পর ইরান যুদ্ধ নিয়ে যে বার্তা দিলেন নেতানিয়াহু

    আজাদ কাশ্মীরে পাকিস্তানি বাহিনীর গুলিতে নিহত ৩০

    আজাদ কাশ্মীরে পাকিস্তানি বাহিনীর গুলিতে নিহত ৩০

    জাপানে ৭.১ মাত্রার ভূমিকম্প, নিহত ১৩

    জাপানে ৭.১ মাত্রার ভূমিকম্প, নিহত ১৩

    ধুনটে ট্রাকের ধাক্কায় প্রাণ গেল মোটরসাইকেল চালকের

    ধুনটে ট্রাকের ধাক্কায় প্রাণ গেল মোটরসাইকেল চালকের

    বিশ্বকাপ ও বড় টুর্নামেন্ট ট্রাম্পের আত্মীয়ের হাতে তুলে দিচ্ছে ফিফা!

    বিশ্বকাপ ও বড় টুর্নামেন্ট ট্রাম্পের আত্মীয়ের হাতে তুলে দিচ্ছে ফিফা!