সুপারহিট সিনেমার বিরুদ্ধে চুরির অভিযোগ

দক্ষিণ ভারতের সিনেমার সুপারস্টার মোহনলাল অভিনীত মালয়ালাম চলচ্চিত্র ‘থুদারুম’। মুক্তির পর ছবিটি বক্স অফিসে সাড়া ফেলেছে। বছর শুরুর দিকে মুক্তি পাওয়া এই ক্রাইম থ্রিলার সমালোচক ও দর্শক উভয়ের প্রশংসাও পেয়েছে।

এখন পর্যন্ত সিনেমাটি ২০০ কোটিরও বেশি ব্যবসা করতে পেরেছে। সুপারহিট এই সিনেমাটির বিরুদ্ধে এবার চিত্রনাট্য চুরির অভিযোগ উঠল।

পরিচালক সানাল কুমার শশিধরন সামাজিক মাধ্যমে এক দীর্ঘ পোস্টে ‘থুদারুম’-এর নির্মাতাদের বিরুদ্ধে চুরি করার অভিযোগ এনেছেন। তিনি দাবি করেন, এই ছবির সম্পূর্ণ কাঠামো নেয়া হয়েছে ২০২০ সালে তার লেখা সিনেমা ‘থিয়াট্টাম’ থেকে। তবে সিনেমাটি লিখলেও সেটা তিনি বানাতে পারেননি। তার ধারণা, ছবিটি বানানোর জন্য যে প্রযোজনা সংস্থার সঙ্গে যোগাযোগ করেছিলেন সেখান থেকেই এটি কেউ চুরি করেছে।

সানালের ভাষায়, ‘আমি ‘থুদারুম’ দেখেছি। এটা আমার স্ক্রিপ্ট ‘থিয়াট্টাম’-এর প্লট চুরি করে বানানো। তবে এর মূল মর্মবস্তু নির্মাতারা ধরতেই পারেনি। হয় তারা বোঝেনি, না হয় ইচ্ছা করে সেটাকে বাদ দিয়েছে যাতে মূলটাকে চিনতে না পারা যায়।’

শুধু প্লট নয়, সানাল অভিযোগ এনেছেন তার লেখা একটি গুরুত্বপূর্ণ সংলাপও হুবহু ব্যবহৃত হয়েছে এই ছবিতে। তার ভাষায়, ‘আমার স্ক্রিপ্টের একটি গুরুত্বপূর্ণ সংলাপ ‘কোন্নাল পাপম থিন্নাল থীরুম’ ছবিতে রাখা হয়েছে। অথচ সেটা একেবারেই অপ্রয়োজনীয় ছিল। এমনকি দক্ষ চোরও কখনো কখনো নিজেকে ধরে ফেলে এটা সেই রকম একটা ভুল।’

পরিচালক আরও জানান, তার ‘থিয়াট্টাম’ ছবির জন্য একসময় সেঞ্চুরি ফিল্মসের সঙ্গে চুক্তিও হয়েছিল। ছবিটি পরবর্তীতে স্থগিত হয়ে যায় এবং সময়ের ব্যবধানে স্ক্রিপ্টটিও সকলের মন থেকে মুছে যেতে থাকে।

সেই ছবি নির্মিত হলে অভিনয় করতেন টোভিনো থমাস, মঞ্জু ওয়ারিয়র, মুরালি গোপি ও সুধীর কারামানা।

অন্যদিকে, ‘থুদারুম’-এ মোহনলালের পাশাপাশি অভিনয় করেছেন শোভনা, প্রকাশ ভার্মা, জি. সুরেশ কুমার, বিনু পাপ্পু, সৃজিত রবি এবং থমাস ম্যাথুসহ আরও অনেকে। এটি ছিল মোহনলাল ও শোভনার ১৫ বছর পর একসঙ্গে পর্দায় ফিরে আসার আয়োজনও।

সানালের এসব অভিযোগ নিয়ে ‘থুদারাম’ ছবির কেউই এখনো মুখ খুলেননি।

  • Related Posts

    জাতীয় গ্রিডে যুক্ত হলো আদানির ৯২৫ মেগাওয়াট বিদ্যুৎ, কমবে লোডশেডিং

    ভারতের আদানি পাওয়ার প্ল্যান্টের প্রায় ৯২৫ মেগাওয়াট বিদ্যুৎ সোমবার (২৭ এপ্রিল) সন্ধ্যা থেকে পেতে শুরু করেছে বাংলাদেশ। বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (বিপিডিবি) সূত্র জানিয়েছে, আদানি প্ল্যান্টের দ্বিতীয় ইউনিটটি সোমবার সন্ধ্যা…

    Continue reading
    ইরানের প্রস্তাব গ্রহণ না করার ইঙ্গিত ট্রাম্পের: সিএনএন

    ইরানের দেওয়া সাম্প্রতিক প্রস্তাব মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গ্রহণ করবেন না বলে ইঙ্গিত পাওয়া গেছে। অভ্যন্তরীণ আলোচনার বিষয়ে অবগত কর্মকর্তাদের বরাত দিয়ে মার্কিন সংবাদমাধ্যম সিএনএন এ তথ্য জানিয়েছে। প্রতিবেদনে বলা…

    Continue reading

    জাতীয় গ্রিডে যুক্ত হলো আদানির ৯২৫ মেগাওয়াট বিদ্যুৎ, কমবে লোডশেডিং

    জাতীয় গ্রিডে যুক্ত হলো আদানির ৯২৫ মেগাওয়াট বিদ্যুৎ, কমবে লোডশেডিং

    ইরানের প্রস্তাব গ্রহণ না করার ইঙ্গিত ট্রাম্পের: সিএনএন

    ইরানের প্রস্তাব গ্রহণ না করার ইঙ্গিত ট্রাম্পের: সিএনএন

    ইন্দোনেশিয়ায় দুই ট্রেনের সংঘর্ষে নিহত বেড়ে ১৪, ধ্বংসাবশেষে চাপা পড়েছেন অনেকে

    ইন্দোনেশিয়ায় দুই ট্রেনের সংঘর্ষে নিহত বেড়ে ১৪, ধ্বংসাবশেষে চাপা পড়েছেন অনেকে

    ডেমরায় বাস-লেগুনার মুখোমুখি সংঘর্ষে নিহত ১

    ডেমরায় বাস-লেগুনার মুখোমুখি সংঘর্ষে নিহত ১

    বিশ্বকাপের আগমুহূর্তে আবার চোটে এমবাপে, অনিশ্চিত এল ক্লাসিকোতেও

    বিশ্বকাপের আগমুহূর্তে আবার চোটে এমবাপে, অনিশ্চিত এল ক্লাসিকোতেও

    বক্স অফিসে ‘মাইকেল’র তাণ্ডব, বায়োপিকে নতুন ইতিহাস

    বক্স অফিসে ‘মাইকেল’র তাণ্ডব, বায়োপিকে নতুন ইতিহাস

    লন্ডন ম্যারাথন ২০২৬: রেকর্ড ভাঙা গতিতে ছুটলো মানবিকতার জয়গান

    লন্ডন ম্যারাথন ২০২৬: রেকর্ড ভাঙা গতিতে ছুটলো মানবিকতার জয়গান

    সরকার জুলাই সনদের প্রতিটি শর্ত সংসদে পাস করবে: প্রধানমন্ত্রী

    সরকার জুলাই সনদের প্রতিটি শর্ত সংসদে পাস করবে: প্রধানমন্ত্রী

    যুক্তরাষ্ট্রের অতিরিক্ত চাহিদার কারণেই আলোচনা ব্যর্থ হয়েছে: ইরান

    যুক্তরাষ্ট্রের অতিরিক্ত চাহিদার কারণেই আলোচনা ব্যর্থ হয়েছে: ইরান

    সুনামগঞ্জে বজ্রপাতে ৩ জনের প্রাণহানি

    সুনামগঞ্জে বজ্রপাতে ৩ জনের প্রাণহানি