প্রাইভেটকারে হামলা, অস্ত্র ঠেকিয়ে ‘নগদ’র ৫৫ লাখ টাকা ছিনতাই

যশোরের মণিরামপুরে মোবাইল ব্যাংকিং কোম্পানি ‌‘নগদ’-এর ৫৫ লাখ টাকা ছিনতাইয়ের ঘটনা ঘটেছে।

মঙ্গলবার (১৭ জুন) সকাল ১০টার দিকে রাজারহাট-চুকনগর মহাসড়কের জামতলা দোনার এলাকায় এ ঘটনা ঘটে।

পুলিশ জানায়, নগদ-এর এরিয়া ম্যানেজার রবিউল ইসলাম যশোর থেকে ব্যাগভর্তি ৫৫ লাখ টাকা নিয়ে থেকে প্রাইভেটকারযোগে মণিরামপুর অফিসের উদ্দেশ্যে রওয়ানা হন। পথে জামতলায় পৌঁছালে পেছন থেকে আসা দুই মোটরসাইকেল আরোহীরা প্রাইভেটকারের গতিরোধ করেন। এরপর অস্ত্রের মুখে জিম্মি করে প্রাইভেটকারের গ্লাস ভেঙে ব্যাগভর্তি টাকা ছিনিয়ে নিয়ে যশোরের দিকে চলে যায় দুর্বৃত্তরা।

খবর পেয়ে পুলিশের একাধিক টিম ঘটনাস্থলে পরিদর্শন করে। এসময় নগদ-এর এরিয়া ম্যানেজার রবিউল ইসলামসহ কয়েকজনকে জিজ্ঞাসাবাদের জন্য পুলিশি হেফাজতে নেওয়া হয়।

স্থানীয় প্রত্যক্ষদর্শী মিরাজুল ইসলাম, জবেদা খাতুন জানান, মাঠে কাজ করার সময় হঠাৎ ভাঙচুরের শব্দ শুনতে পান। এগিয়ে গিয়ে দেখেন প্রাইভেটকারের গ্লাস ভাঙা অবস্থায় পাশে দুজন দাঁড়িয়ে আছেন।

টুকু নামের অপর এক মাঠ শ্রমিকের বরাত দিয়ে তারা জানান, ব্যাগ নিয়ে দুই মোটরসাইকেলে কয়েকজনকে যশোরের দিকে পালিয়ে যেতে দেখেছেন।

নগদ-এর সুপার ভাইজার (মণিরামপুর অফিস) আবু সাঈদ টাকা ছিনতাইয়ের সত্যতা নিশ্চিত করে জানান, ব্যাগে ৫৫ লাখ টাকা ছিল বলে তার ঊর্ধ্বতন কর্তৃপক্ষ জানায়। তিনি বিষয়টি শুনে ঘটনাস্থলে যান।

প্রাইভেটকারচালক সাজু হোসেন বলেন, পেছন থেকে দুই মোটরসাইকেল প্রাইভেটকারের সামনে পড়লে তিনি গাড়ি থামাতে বাধ্য হন। কিছু বুঝে ওঠার আগেই মোটরসাইকেল থেকে নেমে গ্লাস ভেঙে তাদের মারধর শুরু করেন। এরমধ্যে ব্যাগ নিয়ে যশোরের দিকে চলে যায় দুর্বৃত্তরা।

এ বিষয়ে মণিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বাবলুর রহমান খান বলেন, এ ঘটনায় প্রাথমিক জিজ্ঞাসাবাদের জন্য কয়েকজনকে হেফাজতে নেওয়া হয়েছে। তদন্ত করে ঘটনার রহস্য উদঘাটন করা হবে।

  • Related Posts

    ভূমিকম্প মোকাবেলায় প্রস্তুত করা হচ্ছে ১ লাখ স্বেচ্ছাসেবী: প্রধানমন্ত্রী তারেক রহমান

    প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে ভূমিকম্পবিষয়ক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগে অনুষ্ঠিত এ সভায় ভূমিকম্প-পরবর্তী জরুরি সাড়া ও সরকারের সার্বিক প্রস্তুতি জোরদার করা নিয়ে আলোচনা হয়।সভায় জাতীয় টাস্কফোর্স গঠন, ভূমিকম্প-পরবর্তী…

    Continue reading
    ফাঁসির আসামি হওয়ায় দেশে ঢুকলেই শেখ হাসিনাকে গ্রেফতার করা হবে: আইনমন্ত্রী

    সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ফাঁসির আসামি হওয়ায় দেশে ঢুকলেই তাকে গ্রেফতার করা হবে বলে জানিয়েছেন আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান। বৃহস্পতিবার (৩০ জুলাই) সাংবাদিকদের এ কথা জানান তিনি। মন্ত্রী বলেন, শেখ হাসিনা…

    Continue reading

    ভূমিকম্প মোকাবেলায় প্রস্তুত করা হচ্ছে ১ লাখ স্বেচ্ছাসেবী: প্রধানমন্ত্রী তারেক রহমান

    ভূমিকম্প মোকাবেলায় প্রস্তুত করা হচ্ছে ১ লাখ স্বেচ্ছাসেবী: প্রধানমন্ত্রী তারেক রহমান

    ফাঁসির আসামি হওয়ায় দেশে ঢুকলেই শেখ হাসিনাকে গ্রেফতার করা হবে: আইনমন্ত্রী

    ফাঁসির আসামি হওয়ায় দেশে ঢুকলেই শেখ হাসিনাকে গ্রেফতার করা হবে: আইনমন্ত্রী

    ইরান, সিরিয়া ও সৌদি পারমাণবিক চুক্তি নিয়ে ট্রাম্পের কাছে নেতানিয়াহুর প্রস্তাব

    ইরান, সিরিয়া ও সৌদি পারমাণবিক চুক্তি নিয়ে ট্রাম্পের কাছে নেতানিয়াহুর প্রস্তাব

    ট্রাম্পের সঙ্গে জেলেনস্কির বৈঠকের পরই ইউক্রেনে ব্যাপক রুশ হামলা

    ট্রাম্পের সঙ্গে জেলেনস্কির বৈঠকের পরই ইউক্রেনে ব্যাপক রুশ হামলা

    আর্জেন্টিনায় দাবানল নিয়ন্ত্রণে গিয়ে হেলিকপ্টার বিধ্বস্ত, নিহত ৭

    আর্জেন্টিনায় দাবানল নিয়ন্ত্রণে গিয়ে হেলিকপ্টার বিধ্বস্ত, নিহত ৭

    আন্দোলন প্রত্যাহারের পর ভারতে চলছে ধরপাকড়

    আন্দোলন প্রত্যাহারের পর ভারতে চলছে ধরপাকড়

    চট্টগ্রামে বিএনপি-এনসিপি নেতাদের মধ্যে হাতাহাতি

    চট্টগ্রামে বিএনপি-এনসিপি নেতাদের মধ্যে হাতাহাতি

    ১৬ বছরের বর্ণাঢ্য ক্যারিয়ারের ইতি: ব্রাজিলের জার্সি তুলে রাখলেন নেইমার

    ১৬ বছরের বর্ণাঢ্য ক্যারিয়ারের ইতি: ব্রাজিলের জার্সি তুলে রাখলেন নেইমার

    টি-টোয়েন্টি র‍্যাংকিংয়ে বৈভব সূর্যবংশীর বিশাল লাফ

    টি-টোয়েন্টি র‍্যাংকিংয়ে বৈভব সূর্যবংশীর বিশাল লাফ

    নিজের অভিনয় গুরুকে শ্রদ্ধা জানিয়ে যা লিখলেন চঞ্চল চৌধুরী

    নিজের অভিনয় গুরুকে শ্রদ্ধা জানিয়ে যা লিখলেন চঞ্চল চৌধুরী