সব প্রতিকূলতাকে পাশ কাটিয়ে অন্যরকম সেঞ্চুরি অধিনায়ক শান্তর

টি-টোয়েন্টি আর ওয়ানডেতে রান করতে না পারা নিয়ে অনেক কথাই শুনেছেন। তাকে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে রীতিমত সমালোচনার ঝড় বয়ে গেছে। নাজমুল হোসেন শান্তকে কেন নেওয়া হয়, তিনি কিছু পারেন না। তার কি সাদা বলে জাতীয় দলে খেলার যোগ্যতা আছে? কোন শক্তিতে শান্ত জাতীয় দলে খেলেন? এমন অনেক তির্যক কথাবার্তাও হয়েছে। ব্যক্তিগতভাবে শান্ত অপমানিত হয়েছেন। তাকে নানাভাবে অসম্মানও করা হয়েছে।

একটা পর্যায়ে তিক্তবিরক্ত হয়ে টি-টোয়েন্টি অধিনায়কত্ব ছেড়ে দিয়েছেন শান্ত। অতি সম্প্রতি মানে শ্রীলঙ্কা সফরের ঠিক আগে তার ওয়ানডে ক্যাপ্টেন্সিও গেছে। তা নিয়েও কম পানি ঘোলা হয়নি। শান্তর বদলে তারই পুরোনো বন্ধু সেই অনূর্ধ্ব-১৯ দল থেকে একসঙ্গে খেলে বড় হওয়া মেহেদী হাসান মিরাজের কাঁধে বর্তেছে ওয়ানডে অধিনায়ত্বের গুরুদায়িত্ব।

দেশে সবশেষ মিডিয়া সেশনে শান্তর কথা শুনে মনে হচ্ছিল, তিনিই শ্রীলঙ্কার বিপক্ষে একদিনের সিরিজে দলকে নেতৃত্ব দেবেন। কিন্তু বিসিবি ক্রিকেট অপস প্রধানের ভাষ্য অনুযায়ী, শান্তর সঙ্গে কথা বলেই নাকি মিরাজকে ওয়ানডে অধিনায়ক করা হয়েছে। তা নিয়েও একটা মিশ্র প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে। সত্যিই শান্তর সঙ্গে কথা বলেই ওই সিদ্ধান্ত নেওয়া হয়েছে, নাকি মিরাজকে ক্যাপ্টেন করে তারপর শান্তকে জানানো হয়েছে, তা নিয়ে ধুম্রুজাল রয়েই গেছে।

সব মিলে একটা নেতিবাচক পরিস্থিতিতে শ্রীলঙ্কার সঙ্গে টেস্ট খেলতে নামা। অতিবড় সমালোচকও মানছেন, লঙ্কানদের সাথে টেস্ট সিরিজ শুরুর আগে শান্ত মনের দিক থেকে মোটেই চাঙ্গা ও ফুরফুরে ছিলেন না। পরিবেশ-পরিস্থিতি কোনোটাই তার অনুকূলে ছিল না। এক কথায় ‘ভাঙাচোরা’ মন নিয়ে গলে প্রথম টেস্ট খেলতে নেমেছেন শান্ত।

তবে মাঠের ক্রিকেটে তার কোনো আঁচ পাওয়া গেলো না। মনের মধ্যে যা-ই থাক, শান্ত সব প্রতিকূলতা অতিক্রম করেছেন নিজ দক্ষতায়। দেখিয়ে দিয়েছেন, ইচ্ছা শক্তি থাকলে যে কোনো পরিস্থিতিতে সাফল্য পাওয়া সম্ভব।

মাঝের সময়টা খুব খারাপ না কাটলেও টেস্টে বড় ইনিংস খেলতে পারেননি তেমন। ২০২৩ সালের জুনে আফগানিস্তানের বিপক্ষে এক টেস্টে উভয় ইনিংসে সেঞ্চুরি ( ৪৬ ও ১২৪) করে দীর্ঘ পরিসরের ক্রিকেটে নিজের সামর্থ্যের প্রমাণ দিয়েছেন শান্ত।

তারপর সেই বছর নভেম্বরে সিলেটে নিউজিল্যান্ডের বিপক্ষে ১০৫ রানের ইনিংসটিতেও শান্তর কোয়ালিটি ফুটে উঠেছিল। কিন্তু এরপর শেষ ২১ ইনিংসে (৯, ১৫, ৫, ৬, ১, ২০, ১৬, ব্যাট করেননি, ৪, ৩৮, ২০, ৮২, ৩১, ১৯, ৭, ২৩, ৯, ৩৬, ৪০, ৬০, ২৩) আর শতরানের দেখা পাননি এ বাঁহাতি।

তবে ২০২৪ সালের সেপ্টেম্বরে ভারতের বিপক্ষে সেঞ্চুরির কাছাকাছি গিয়েও পারেননি। চেন্নাইতে ৮২ রানের ইনিংসটিই ছিল শেষ ২১ ইনিংসে শান্তর সবচেয়ে বড় ইনিংস। আর এ বছর এপ্রিলে জিম্বাবুয়ের বিপক্ষে প্রথম ইনিংসে ৪০ আর পরের ইনিংসে ৬০ রান করে শান্ত জানান দিয়েছিলেন, লম্বা ইনিংস খেলতে না পারলেও আমি রানেই আছি।

অবশেষে ১৯ মাস পর আজ মঙ্গলবার গল ইন্টারন্যাশনাল স্টেডিয়ামে শ্রীলঙ্কার বিপক্ষে ৪ নম্বরে নেমে দলের হাল ধরলেন টাইগার ক্যাপ্টেন। অনবদ্য সেঞ্চুরি উপহার দিয়ে শুরুর ধাক্কা সামলে দলকে অনেকটা পথ এগিয়ে দিতে অগ্রণী ভূমিকা রেখেছেন তিনি।

লঙ্কান অফস্পিনার থারিন্ডু রত্নানায়েকের বলে দুই বাঁহাতি টপঅর্ডার সাদমান ইসলাম ও মুমিনুল হক স্লিপে ক্যাচ দিয়ে ফেরেন। আরেক বাঁহাতি শান্তও বিপদে পড়েন কিনা, সেটি ছিল শঙ্কা।

কিন্তু শান্ত মাঠে নামতেই অন্য চিত্র। লঙ্কান অফস্পিনারকে খুব ভালোভাবে সামলেছেন টাইগার অধিনায়ক। ফলে লঙ্কান আক্রমণ ধীরে ধীরে ভোঁতা হয়ে যায়। আর সেই কাজে অগ্রণী ভূমিকা ছিল বাংলাদেশ অধিনায়কের। দিনশেষে টাইগারদের স্কোরলাইনের যে সুশ্রী রূপ (৩ উইকেটে ২৯২ রান), সেটারও অন্যতম কারিগর শান্ত।

  • Related Posts

    ১৬ বছরের বর্ণাঢ্য ক্যারিয়ারের ইতি: ব্রাজিলের জার্সি তুলে রাখলেন নেইমার

    ব্রাজিলের ইতিহাসের সর্বকালের সর্বোচ্চ গোলদাতা নেইমার আনুষ্ঠানিকভাবে আন্তর্জাতিক ফুটবল থেকে অবসরের ঘোষণা দিয়েছেন। এর মাধ্যমে জাতীয় দলের হয়ে তার দীর্ঘ ১৬ বছরেরও বেশি সময়ের এক বর্ণাঢ্য ক্যারিয়ারের অবসান ঘটল। ৩৪…

    Continue reading
    টি-টোয়েন্টি র‍্যাংকিংয়ে বৈভব সূর্যবংশীর বিশাল লাফ

    জিম্বাবুয়ের বিপক্ষে ৩-০ ব্যবধানে সিরিজ জয়ের পর আইসিসির সর্বশেষ হালনাগাদ করা টি-টোয়েন্টি ব্যাটিং র‍্যাংকিংয়ে দারুণ উন্নতি করেছেন ভারতীয় কিশোর তারকা বৈভব সূর্যবংশী।  হারারেতে অনুষ্ঠিত সিরিজে ৫০.৩৩ গড়ে ১৫১ রান সংগ্রাহক…

    Continue reading

    ১৬ বছরের বর্ণাঢ্য ক্যারিয়ারের ইতি: ব্রাজিলের জার্সি তুলে রাখলেন নেইমার

    ১৬ বছরের বর্ণাঢ্য ক্যারিয়ারের ইতি: ব্রাজিলের জার্সি তুলে রাখলেন নেইমার

    টি-টোয়েন্টি র‍্যাংকিংয়ে বৈভব সূর্যবংশীর বিশাল লাফ

    টি-টোয়েন্টি র‍্যাংকিংয়ে বৈভব সূর্যবংশীর বিশাল লাফ

    নিজের অভিনয় গুরুকে শ্রদ্ধা জানিয়ে যা লিখলেন চঞ্চল চৌধুরী

    নিজের অভিনয় গুরুকে শ্রদ্ধা জানিয়ে যা লিখলেন চঞ্চল চৌধুরী

    আসামের বন্যার্তদের পাশে সালমান খান-আলিয়া ভাট

    আসামের বন্যার্তদের পাশে সালমান খান-আলিয়া ভাট

    বাংলাদেশি শ্রমিকদের কল্যাণ নিশ্চিতে একযোগে কাজ করবে দু’দেশ

    বাংলাদেশি শ্রমিকদের কল্যাণ নিশ্চিতে একযোগে কাজ করবে দু’দেশ

    মানসম্মত শিক্ষা নিশ্চিত করা সরকারের অন্যতম অগ্রাধিকার: প্রধানমন্ত্রী

    মানসম্মত শিক্ষা নিশ্চিত করা সরকারের অন্যতম অগ্রাধিকার: প্রধানমন্ত্রী

    জ্বালানি সংকট কাটাতে মালয়েশিয়ার সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী

    জ্বালানি সংকট কাটাতে মালয়েশিয়ার সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী

    ৯ জেলায় বৃষ্টির সম্ভাবনা, নদীবন্দরে সতর্কতা

    ৯ জেলায় বৃষ্টির সম্ভাবনা, নদীবন্দরে সতর্কতা

    প্রধানমন্ত্রীর সঙ্গে জাপানের প্রধানমন্ত্রীর বিশেষ উপদেষ্টার সাক্ষাৎ

    প্রধানমন্ত্রীর সঙ্গে জাপানের প্রধানমন্ত্রীর বিশেষ উপদেষ্টার সাক্ষাৎ

    হামলায় বিরতির মধ্যেই ইরান যুদ্ধ নিয়ে আলোচনা চলছে: ট্রাম্প

    হামলায় বিরতির মধ্যেই ইরান যুদ্ধ নিয়ে আলোচনা চলছে: ট্রাম্প