মৌমাছি থেকে মৃত্যু সঞ্জয়ের লাশ ভারতে আসেনি, চলছে ময়নাতদন্ত

মৃত্যুর ৫ দিন পেরোলেও ভারতে আসেনি ভারতীয় শিল্পপতি ও বলিউড অভিনেত্রী কারিশমা কাপুরের প্রাক্তন স্বামী সঞ্জয় কাপুরের মরদেহ। লন্ডনে এ মুহূর্তে মৃতদেহের ময়নাতদন্ত চলছে।

ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমসের প্রতিবেদন থেকে জানা যায়, লন্ডনে ময়নাতদন্ত শেষ হবার পরই দিল্লিতে আনা হবে তার লাশ।

এদিকে সঞ্জয়ের মার্কিন যুক্তরাষ্ট্রের নাগরিকত্ব থাকার কারণে ইমিগ্রেশন আইনের জটিলতার কারণেও ভারতে আনতে দেরি হচ্ছে তার মরদেহ।

সঞ্জয়ের তৃতীয় স্ত্রী মডেল প্রিয়া সচদেব সংবাদমাধ্যমে জানান, আন্তর্জাতিক নিয়ম মেনে একাধিক প্রক্রিয়ার মাধ্যমে লাশ দেশে আনার ব্যবস্থা চলছে। ময়নাতদন্তের রিপোর্ট হাতে না আসা পর্যন্ত অপেক্ষা করতে হবে। এসব কারণে সঞ্জয়ের মরদেহ ভারতে আসতে আরও কিছুদিন দেরি হতে পারে।

দিল্লির বাড়িতে তার শেষকৃত্যের আয়োজন করা হবে বলে জানান তার পরিবার। সেখানে দুই সন্তান নিয়ে উপস্থিত থাকার কথা রয়েছে প্রাক্তন স্ত্রী, বলিউড অভিনেত্রী কারিশমা কাপুরের। 

বৃহস্পতিবার (১২ জুন) মাত্র ৫৩ বছর বয়সে মারা যান সঞ্জয় কাপুর। মৃত্যুর আগে তিনি ভারতের গুজরাটে বিমান দুর্ঘটনা প্রসঙ্গে সামাজিক যোগাযোগ মাধ্যমে শোক প্রকাশ করেছিলেন।

তার কিছুক্ষণ পরই লন্ডনের মাঠে পোলো খেলছিলেন সঞ্জয়। ঘোড়ার পিঠে চড়ে ম্যাচ খেলতে খেলতে আচমকা তার গলায় একটি মৌমাছি চলে যায়। তিনি ভুলবশত তা গিলেও ফেলেন।

এরপরই অসুস্থবোধ করতে শুরু করেন এ ব্যবসায়ী। দ্রুত তাকে হাসপাতালে নেয়া হলে চিকিৎসকরা জানান, হৃদ্‌রোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে সঞ্জয়ের। তবে মৌমাছি থেকে হার্ট অ্যাটাক হয়েছে না কি স্ট্রেস থেকে হার্ট অ্যাটাক হয়েছে তা এখনও নিশ্চিত হতে পারেননি চিকিৎসকরা। লন্ডনের হাসপাতালে তাই ভারতীয় এ ব্যবসায়ীর ময়নাতদন্ত চলছে।

  • Related Posts

    মানসম্মত শিক্ষা নিশ্চিত করা সরকারের অন্যতম অগ্রাধিকার: প্রধানমন্ত্রী

    প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, দেশের প্রতিটি শিক্ষার্থীর জন্য মানসম্মত শিক্ষা নিশ্চিত করা সরকারের অন্যতম অগ্রাধিকার। এ লক্ষ্যে শিক্ষাব্যবস্থার প্রতিটি স্তরে গুণগত পরিবর্তন আনতে সমন্বিত উদ্যোগ, কার্যকর তদারকি এবং সময়োপযোগী পরিকল্পনা…

    Continue reading
    জ্বালানি সংকট কাটাতে মালয়েশিয়ার সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী

    মহেশখালীর ভাসমান এলএনজি টার্মিনাল (এফএসআরইউ) বিকল হয়ে সৃষ্ট জ্বালানি সংকট মোকাবিলায় মালয়েশিয়ার সহায়তা চেয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। মঙ্গলবার (২৮ জুলাই) দুপুরে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের সঙ্গে ফোনালাপে এ সহযোগিতা চান…

    Continue reading

    মানসম্মত শিক্ষা নিশ্চিত করা সরকারের অন্যতম অগ্রাধিকার: প্রধানমন্ত্রী

    মানসম্মত শিক্ষা নিশ্চিত করা সরকারের অন্যতম অগ্রাধিকার: প্রধানমন্ত্রী

    জ্বালানি সংকট কাটাতে মালয়েশিয়ার সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী

    জ্বালানি সংকট কাটাতে মালয়েশিয়ার সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী

    ৯ জেলায় বৃষ্টির সম্ভাবনা, নদীবন্দরে সতর্কতা

    ৯ জেলায় বৃষ্টির সম্ভাবনা, নদীবন্দরে সতর্কতা

    প্রধানমন্ত্রীর সঙ্গে জাপানের প্রধানমন্ত্রীর বিশেষ উপদেষ্টার সাক্ষাৎ

    প্রধানমন্ত্রীর সঙ্গে জাপানের প্রধানমন্ত্রীর বিশেষ উপদেষ্টার সাক্ষাৎ

    হামলায় বিরতির মধ্যেই ইরান যুদ্ধ নিয়ে আলোচনা চলছে: ট্রাম্প

    হামলায় বিরতির মধ্যেই ইরান যুদ্ধ নিয়ে আলোচনা চলছে: ট্রাম্প

    ট্রাম্পের সঙ্গে বৈঠকের পর ইরান যুদ্ধ নিয়ে যে বার্তা দিলেন নেতানিয়াহু

    ট্রাম্পের সঙ্গে বৈঠকের পর ইরান যুদ্ধ নিয়ে যে বার্তা দিলেন নেতানিয়াহু

    আজাদ কাশ্মীরে পাকিস্তানি বাহিনীর গুলিতে নিহত ৩০

    আজাদ কাশ্মীরে পাকিস্তানি বাহিনীর গুলিতে নিহত ৩০

    জাপানে ৭.১ মাত্রার ভূমিকম্প, নিহত ১৩

    জাপানে ৭.১ মাত্রার ভূমিকম্প, নিহত ১৩

    ধুনটে ট্রাকের ধাক্কায় প্রাণ গেল মোটরসাইকেল চালকের

    ধুনটে ট্রাকের ধাক্কায় প্রাণ গেল মোটরসাইকেল চালকের

    বিশ্বকাপ ও বড় টুর্নামেন্ট ট্রাম্পের আত্মীয়ের হাতে তুলে দিচ্ছে ফিফা!

    বিশ্বকাপ ও বড় টুর্নামেন্ট ট্রাম্পের আত্মীয়ের হাতে তুলে দিচ্ছে ফিফা!