মালয়েশিয়ার দুই মানবপাচারকারীর বিরুদ্ধে অবৈধ অভিবাসী পাচারের অভিযোগ

বাংলাদেশ ও মিয়ানমার থেকে ৩৫ জন অবৈধ অভিবাসী পাচারের অভিযোগে মালয়েশিয়ায় দুই স্থানীয় মানবপাচারকারীর বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছে। দেশটির কোটা ভারু দায়রা আদালতে এই অভিযোগ আনা হয়।

তারা হলেন, মোহাম্মদ হাসান ডেরমান (৫৬) এবং মোহাম্মদ ইসমাইল মোহাম্মদ পিয়াহ (৩১)। 
 
স্থানীয় সময় মঙ্গলবার (১৭ জুন) আদালতে ম্যাজিস্ট্রেট জুলকিফলি আবদুল্লাহর সামনে তাদের বিরুদ্ধে আনা অভিযোগ পড়ে শোনানো হয়। তবে, তাদের পক্ষ থেকে কোনো স্বীকারোক্তি রেকর্ড করা হয়নি।

আদালত সূত্রে জানা যায়, গত ১৯ মে সকাল সাড়ে ১১টার দিকে কেলানতান রাজ্যের কেতেরেহ জেলার কাডোকের জালান সৈয়দ কুনিংয়ের একটি বাড়িতে জেনারেল অপারেশনস ফোর্স (পিজিএ) অভিযান চালায়। এ সময় ট্রানজিট হাউস হিসেবে ব্যবহৃত ওই বাড়ি থেকে পাঁচজন নারীসহ মোট ৩৫ জন অবৈধ অভিবাসীকে উদ্ধার করা হয়। 

যাদের পরবর্তীতে অন্য গন্তব্যে নিয়ে যাওয়ার পরিকল্পনা করা হয়েছিল বলে অভিযোগ রয়েছে। ৩৫ জনের মধ্যে ১১ জন বাংলাদেশি এবং ২৪ জন মিয়ানমার নাগরিক ছিলেন।

উভয় অভিযুক্তের বিরুদ্ধে ২০০৭ সালের মানব পাচার ও অভিবাসী পাচার বিরোধী আইন (৬৭০ আইন) এর ২৬এ ধারার অধীনে অভিযুক্ত করা হয়েছে। এই ধারায় দোষী সাব্যস্ত হলে সর্বোচ্চ ২০ বছরের কারাদণ্ড, জরিমানা অথবা উভয় দণ্ড হতে পারে।

এদিকে, অভিযুক্তদের পক্ষে কোনো আইনজীবী ছিলেন না। আদালত অভিবাসীদের জবানবন্দি রেকর্ড এবং নথি জমা দেয়ার জন্য আগামী ১৭ জুলাই পরবর্তী শুনানির দিন ধার্য করেছেন।

  • Related Posts

    জাতীয় গ্রিডে যুক্ত হলো আদানির ৯২৫ মেগাওয়াট বিদ্যুৎ, কমবে লোডশেডিং

    ভারতের আদানি পাওয়ার প্ল্যান্টের প্রায় ৯২৫ মেগাওয়াট বিদ্যুৎ সোমবার (২৭ এপ্রিল) সন্ধ্যা থেকে পেতে শুরু করেছে বাংলাদেশ। বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (বিপিডিবি) সূত্র জানিয়েছে, আদানি প্ল্যান্টের দ্বিতীয় ইউনিটটি সোমবার সন্ধ্যা…

    Continue reading
    ইরানের প্রস্তাব গ্রহণ না করার ইঙ্গিত ট্রাম্পের: সিএনএন

    ইরানের দেওয়া সাম্প্রতিক প্রস্তাব মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গ্রহণ করবেন না বলে ইঙ্গিত পাওয়া গেছে। অভ্যন্তরীণ আলোচনার বিষয়ে অবগত কর্মকর্তাদের বরাত দিয়ে মার্কিন সংবাদমাধ্যম সিএনএন এ তথ্য জানিয়েছে। প্রতিবেদনে বলা…

    Continue reading

    জাতীয় গ্রিডে যুক্ত হলো আদানির ৯২৫ মেগাওয়াট বিদ্যুৎ, কমবে লোডশেডিং

    জাতীয় গ্রিডে যুক্ত হলো আদানির ৯২৫ মেগাওয়াট বিদ্যুৎ, কমবে লোডশেডিং

    ইরানের প্রস্তাব গ্রহণ না করার ইঙ্গিত ট্রাম্পের: সিএনএন

    ইরানের প্রস্তাব গ্রহণ না করার ইঙ্গিত ট্রাম্পের: সিএনএন

    ইন্দোনেশিয়ায় দুই ট্রেনের সংঘর্ষে নিহত বেড়ে ১৪, ধ্বংসাবশেষে চাপা পড়েছেন অনেকে

    ইন্দোনেশিয়ায় দুই ট্রেনের সংঘর্ষে নিহত বেড়ে ১৪, ধ্বংসাবশেষে চাপা পড়েছেন অনেকে

    ডেমরায় বাস-লেগুনার মুখোমুখি সংঘর্ষে নিহত ১

    ডেমরায় বাস-লেগুনার মুখোমুখি সংঘর্ষে নিহত ১

    বিশ্বকাপের আগমুহূর্তে আবার চোটে এমবাপে, অনিশ্চিত এল ক্লাসিকোতেও

    বিশ্বকাপের আগমুহূর্তে আবার চোটে এমবাপে, অনিশ্চিত এল ক্লাসিকোতেও

    বক্স অফিসে ‘মাইকেল’র তাণ্ডব, বায়োপিকে নতুন ইতিহাস

    বক্স অফিসে ‘মাইকেল’র তাণ্ডব, বায়োপিকে নতুন ইতিহাস

    লন্ডন ম্যারাথন ২০২৬: রেকর্ড ভাঙা গতিতে ছুটলো মানবিকতার জয়গান

    লন্ডন ম্যারাথন ২০২৬: রেকর্ড ভাঙা গতিতে ছুটলো মানবিকতার জয়গান

    সরকার জুলাই সনদের প্রতিটি শর্ত সংসদে পাস করবে: প্রধানমন্ত্রী

    সরকার জুলাই সনদের প্রতিটি শর্ত সংসদে পাস করবে: প্রধানমন্ত্রী

    যুক্তরাষ্ট্রের অতিরিক্ত চাহিদার কারণেই আলোচনা ব্যর্থ হয়েছে: ইরান

    যুক্তরাষ্ট্রের অতিরিক্ত চাহিদার কারণেই আলোচনা ব্যর্থ হয়েছে: ইরান

    সুনামগঞ্জে বজ্রপাতে ৩ জনের প্রাণহানি

    সুনামগঞ্জে বজ্রপাতে ৩ জনের প্রাণহানি