খামেনিকে হত্যা করলে সংঘাত শেষ হবে: নেতানিয়াহু

ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু বলেছেন, ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনিকে হত্যা করা হলে সংঘাত বাড়বে না, বরং শেষ হবে। মার্কিন সংবাদমাধ্যম এবিসি নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে নেতানিয়াহু এ কথা বলেন।

সাক্ষাৎকারে নেতানিয়াহুকে প্রশ্ন করা হয়, খামেনিকে লক্ষ্যবস্তু করার চিন্তা আছে কি না। জবাবে তিনি বলেন, আমরা যা প্রয়োজন, তাই করছি।

নেতানিয়াহু বলেন, ইরান দীর্ঘদিন ধরে মধ্যপ্রাচ্যজুড়ে সন্ত্রাস ছড়াচ্ছে। ইরান ‘চিরস্থায়ী যুদ্ধ’ চায় ও ইসরায়েলকে পরমাণু যুদ্ধের কিনারায় নিয়ে এসেছে। ইসরায়েল তাদের এই আগ্রাসন ঠেকাচ্ছে ও এটা ঠেকাতে হলে ‘অশুভ’ শক্তির বিরুদ্ধে দাঁড়াতেই হবে।

এদিকে, ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি হত্যায় ইসরায়েলি পরিকল্পনা প্রত্যাখ্যান করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সিবিএস নিউজকে এমনটি জানিয়েছেন তিন মার্কিন কর্মকর্তা।

একজন কর্মকর্তা বলেছেন, খামেনিকে হত্যা করার সুযোগ ছিল ইসরায়েলের। সে সময় ট্রাম্প ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুকে জানিয়েছিলেন যে এটি কোনো ‘ভালো ধারণা’ নয়।

তারা বলছেন, গত সপ্তাহে ইরানে হামলার পর নেতানিয়াহু ও ট্রাম্পের মধ্যে কথোপকথন হয়েছিল।

খামেনিকে হত্যায় ট্রাম্পের ইসরায়েলি পরিকল্পনা প্রত্যাখ্যানের বিষয়টি প্রথম রিপোর্ট করেছিল রয়টার্স। এরপর রোববার সন্ধ্যায় ফক্স নিউজের সঙ্গে এক সাক্ষাৎকারে নেতানিয়াহু সরাসরি রয়টার্সের প্রতিবেদনের সত্যতা নিশ্চিত বা অস্বীকার করেননি।

ওই সাক্ষাৎকারে তিনি বলেন, আমাদের কথোপকথনের অনেক মিথ্যা প্রতিবেদন আছে যা কখনো ঘটেনি। আর আমি সেসব বিষয়ে আলোচনায় যাব না।

ইসরায়েলি প্রধানমন্ত্রী আরও বলেন, কিন্তু আমি বলতে পারি যে, আমার মনে হয় আমাদের যা করা দরকার আমরা তাই করব। আমার মনে হয়, মার্কিন যুক্তরাষ্ট্র জানে কোনটি তাদের জন্য ভালো।

  • Related Posts

    আর্জেন্টিনায় দাবানল নিয়ন্ত্রণে গিয়ে হেলিকপ্টার বিধ্বস্ত, নিহত ৭

    আর্জেন্টিনায় দাবানল মোকাবিলার প্রশিক্ষণ চলাকালে একটি হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে সাতজন ক্রু সদস্য নিহত হয়েছেন। স্থানীয় সময় বৃহস্পতিবার (৩০ জুলাই) সকালে দেশটির সান হুয়ান প্রদেশে এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনার কারণ জানতে…

    Continue reading
    আন্দোলন প্রত্যাহারের পর ভারতে চলছে ধরপাকড়

    শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের দাবিতে গত সপ্তাহে ভারতজুড়ে হওয়া বিক্ষোভের পর পরিস্থিতি এখনও শান্ত হয়নি। আন্দোলনে অংশ নেওয়া শিক্ষার্থী ও সাধারণ মানুষের বিরুদ্ধে পুলিশি ব্যবস্থা, আটক ও গ্রেফতারের অভিযোগ উঠছে।…

    Continue reading

    আর্জেন্টিনায় দাবানল নিয়ন্ত্রণে গিয়ে হেলিকপ্টার বিধ্বস্ত, নিহত ৭

    আর্জেন্টিনায় দাবানল নিয়ন্ত্রণে গিয়ে হেলিকপ্টার বিধ্বস্ত, নিহত ৭

    আন্দোলন প্রত্যাহারের পর ভারতে চলছে ধরপাকড়

    আন্দোলন প্রত্যাহারের পর ভারতে চলছে ধরপাকড়

    চট্টগ্রামে বিএনপি-এনসিপি নেতাদের মধ্যে হাতাহাতি

    চট্টগ্রামে বিএনপি-এনসিপি নেতাদের মধ্যে হাতাহাতি

    ১৬ বছরের বর্ণাঢ্য ক্যারিয়ারের ইতি: ব্রাজিলের জার্সি তুলে রাখলেন নেইমার

    ১৬ বছরের বর্ণাঢ্য ক্যারিয়ারের ইতি: ব্রাজিলের জার্সি তুলে রাখলেন নেইমার

    টি-টোয়েন্টি র‍্যাংকিংয়ে বৈভব সূর্যবংশীর বিশাল লাফ

    টি-টোয়েন্টি র‍্যাংকিংয়ে বৈভব সূর্যবংশীর বিশাল লাফ

    নিজের অভিনয় গুরুকে শ্রদ্ধা জানিয়ে যা লিখলেন চঞ্চল চৌধুরী

    নিজের অভিনয় গুরুকে শ্রদ্ধা জানিয়ে যা লিখলেন চঞ্চল চৌধুরী

    আসামের বন্যার্তদের পাশে সালমান খান-আলিয়া ভাট

    আসামের বন্যার্তদের পাশে সালমান খান-আলিয়া ভাট

    বাংলাদেশি শ্রমিকদের কল্যাণ নিশ্চিতে একযোগে কাজ করবে দু’দেশ

    বাংলাদেশি শ্রমিকদের কল্যাণ নিশ্চিতে একযোগে কাজ করবে দু’দেশ

    মানসম্মত শিক্ষা নিশ্চিত করা সরকারের অন্যতম অগ্রাধিকার: প্রধানমন্ত্রী

    মানসম্মত শিক্ষা নিশ্চিত করা সরকারের অন্যতম অগ্রাধিকার: প্রধানমন্ত্রী

    জ্বালানি সংকট কাটাতে মালয়েশিয়ার সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী

    জ্বালানি সংকট কাটাতে মালয়েশিয়ার সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী