৫৮ বছর বয়সে মাঠে ‘কিং কাজু’

জাপানের ফুটবল ইতিহাসে কিংবদন্তি হিসেবে বিবেচিত কাজুয়োশি মিউরা, যিনি ‘কিং কাজু’ নামেই বেশি পরিচিত, আবারও মাঠে ফিরলেন—এইবার ৫৮ বছর বয়সে! পেশাদার ফুটবলে নিজের ৪০তম মৌসুমে তিনি রীতিমতো ইতিহাস সৃষ্টি করলেন।

রবিবার জাপানের চতুর্থ স্তরের লিগ, জাপান ফুটবল লিগ-এ আতলেতিকো সুজুকা ক্লাবের হয়ে ৮২তম মিনিটে বদলি হিসেবে মাঠে নামেন কাজু।

তার দলের জয় নিশ্চিত হয় ২-১ ব্যবধানে।

ম্যাচ শেষে ৫৮ বছর ১০৯ দিন বয়সী এই স্ট্রাইকার বলেন,

“আমি খুশি যে দলকে কিছুটা হলেও অবদান রাখতে পেরেছি। সতীর্থ ও ট্রেনারদের সহায়তায় এতদূর আসতে পেরেছি। এখন নিজের পারফরম্যান্স আরও উন্নত করতে চাই। ”

১৯৮৬ সালে ব্রাজিলিয়ান ক্লাব সান্তোসের হয়ে পেশাদার ক্যারিয়ার শুরু করা মিউরা এরপর খেলেছেন ইতালি, ক্রোয়েশিয়া, অস্ট্রেলিয়া ও পর্তুগালে। গত দুই মৌসুম পর্তুগালের দ্বিতীয় বিভাগের ক্লাব অলিভেইরেন্সে খেলেছেন, সেখান থেকে আবার ফিরে এসেছেন জাপানে।

১৯৯৩ সালে জে-লিগের যাত্রা শুরুতে কাজুর ভূমিকা ছিল ঐতিহাসিক। তিনি জাপানে ফুটবলের জনপ্রিয়তা ছড়িয়ে দিতে বড় অবদান রাখেন। আন্তর্জাতিক ক্যারিয়ারে ৫৫টি গোল করেছেন ৮৯ ম্যাচে, কিন্তু ১৯৯৮ সালের বিশ্বকাপ দলে জায়গা না পাওয়া ছিল সবচেয়ে আলোচিত সিদ্ধান্তগুলোর একটি।

  • Related Posts

    ১৬ বছরের বর্ণাঢ্য ক্যারিয়ারের ইতি: ব্রাজিলের জার্সি তুলে রাখলেন নেইমার

    ব্রাজিলের ইতিহাসের সর্বকালের সর্বোচ্চ গোলদাতা নেইমার আনুষ্ঠানিকভাবে আন্তর্জাতিক ফুটবল থেকে অবসরের ঘোষণা দিয়েছেন। এর মাধ্যমে জাতীয় দলের হয়ে তার দীর্ঘ ১৬ বছরেরও বেশি সময়ের এক বর্ণাঢ্য ক্যারিয়ারের অবসান ঘটল। ৩৪…

    Continue reading
    টি-টোয়েন্টি র‍্যাংকিংয়ে বৈভব সূর্যবংশীর বিশাল লাফ

    জিম্বাবুয়ের বিপক্ষে ৩-০ ব্যবধানে সিরিজ জয়ের পর আইসিসির সর্বশেষ হালনাগাদ করা টি-টোয়েন্টি ব্যাটিং র‍্যাংকিংয়ে দারুণ উন্নতি করেছেন ভারতীয় কিশোর তারকা বৈভব সূর্যবংশী।  হারারেতে অনুষ্ঠিত সিরিজে ৫০.৩৩ গড়ে ১৫১ রান সংগ্রাহক…

    Continue reading

    ১৬ বছরের বর্ণাঢ্য ক্যারিয়ারের ইতি: ব্রাজিলের জার্সি তুলে রাখলেন নেইমার

    ১৬ বছরের বর্ণাঢ্য ক্যারিয়ারের ইতি: ব্রাজিলের জার্সি তুলে রাখলেন নেইমার

    টি-টোয়েন্টি র‍্যাংকিংয়ে বৈভব সূর্যবংশীর বিশাল লাফ

    টি-টোয়েন্টি র‍্যাংকিংয়ে বৈভব সূর্যবংশীর বিশাল লাফ

    নিজের অভিনয় গুরুকে শ্রদ্ধা জানিয়ে যা লিখলেন চঞ্চল চৌধুরী

    নিজের অভিনয় গুরুকে শ্রদ্ধা জানিয়ে যা লিখলেন চঞ্চল চৌধুরী

    আসামের বন্যার্তদের পাশে সালমান খান-আলিয়া ভাট

    আসামের বন্যার্তদের পাশে সালমান খান-আলিয়া ভাট

    বাংলাদেশি শ্রমিকদের কল্যাণ নিশ্চিতে একযোগে কাজ করবে দু’দেশ

    বাংলাদেশি শ্রমিকদের কল্যাণ নিশ্চিতে একযোগে কাজ করবে দু’দেশ

    মানসম্মত শিক্ষা নিশ্চিত করা সরকারের অন্যতম অগ্রাধিকার: প্রধানমন্ত্রী

    মানসম্মত শিক্ষা নিশ্চিত করা সরকারের অন্যতম অগ্রাধিকার: প্রধানমন্ত্রী

    জ্বালানি সংকট কাটাতে মালয়েশিয়ার সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী

    জ্বালানি সংকট কাটাতে মালয়েশিয়ার সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী

    ৯ জেলায় বৃষ্টির সম্ভাবনা, নদীবন্দরে সতর্কতা

    ৯ জেলায় বৃষ্টির সম্ভাবনা, নদীবন্দরে সতর্কতা

    প্রধানমন্ত্রীর সঙ্গে জাপানের প্রধানমন্ত্রীর বিশেষ উপদেষ্টার সাক্ষাৎ

    প্রধানমন্ত্রীর সঙ্গে জাপানের প্রধানমন্ত্রীর বিশেষ উপদেষ্টার সাক্ষাৎ

    হামলায় বিরতির মধ্যেই ইরান যুদ্ধ নিয়ে আলোচনা চলছে: ট্রাম্প

    হামলায় বিরতির মধ্যেই ইরান যুদ্ধ নিয়ে আলোচনা চলছে: ট্রাম্প