অনুরাগীদের ভালোবাসায় আবেগে ভাসলেন অমিতাভ

বলিউড শাহেনশাহ বলে কথা। তাকে নিয়ে অনুরাগীদের বাঁধ ভাঙা উচ্ছ্বাস ও ভালোবাসা প্রকাশ করবেন এটাই স্বাভাবিক। কিন্তু মাঝে মধ্যে এর মাত্রা এমন পর্যায়ে পৌঁছায় যা স্বয়ং অমিতাভকে বিস্মিত করে। আগেবে ভাসায়।

বোরবার (১৫ জুন) তুমুল বৃষ্টি হয়েছিল মুম্বাইয়ে। কিন্তু তারপরও নিয়ম মেনে ‘জলসা’ মানে নিজের বাড়িতে অভিনেতা অমিতাভ বচ্চন তার ভক্তদের সঙ্গে দেখা করতে বের হয়েছিলেন। শাহেন শাহ তার ব্লগে জানিয়েছেন, তিনি সেই সব মানুষদের কাছে মাথা নত করেছেন এবং তাদের জন্য প্রার্থনা করেছেন, যারা এত বৃষ্টি উপেক্ষা করেও তার সঙ্গে দেখা করতে এসেছিলেন। অমিতাভ বৃষ্টিতে দাঁড়িয়ে থাকা বেশ কিছু ছবিও শেয়ার করেছেন।

অভিনেতার শেয়ার করা এসব ছবিতে অমিতাভ নিজের এবং তার বাড়ির ‘জলসা’র বিভিন্ন ঝলক তুলে ধরেছেন। ছবিগুলো শেয়ার করে তিনি লিখেছেন, ‘মুষলধারে বৃষ্টি হচ্ছিল কিন্তু তারা সেখানে দাঁড়িয়ে ছিলেন, অন্য কোথাও চলে যাননি। আমার কাছে এ ভালোবাসার কোনো উত্তর নেই। এই ভালোবাসাকে বর্ণনা করার মতো কোনো শব্দ নেই।’

অমিতাভ জানিয়েছেন, তিনি তাদের বাড়িতে ফিরে যেতে বললেও তারা সেখানেই দাঁড়িয়ে ছিলেন। অমিতাভ লেখেন, ‘সব ঈশ্বরের কৃপা। তার এই আশীর্বাদ যেন সব সময় আমার উপর থাকে। আপনাদের এ ভালোবাসাকে আটকানোর শক্তি কোনো বৃষ্টির নেই। অনেকবার সবাইকে বলা হয়েছিল যে, আপনারা চলে যান, এত জোর বৃষ্টি হচ্ছে। কিন্তু তারা দাঁড়িয়েই থাকলেন। আমি তাদের কাছে কৃতজ্ঞ। আমি তাদের জন্য ঈশ্বরের কাছে প্রার্থনা করি।’

তার সঙ্গে দেখা করার জন্য কষ্ট করে যাওয়া ভক্তদের প্রতি শ্রদ্ধাও জানিয়েছেন অমিতাভ। তিনি আরও লেখেন, ‘প্রবল বৃষ্টির মধ্যেও, তারা সুশৃঙ্খলভাবে দাঁড়িয়ে রইলেন। আমি তাদের প্রতি শ্রদ্ধা জানাই। পাশের বাড়ি থেকে তারা আমাকে দেখে ভালোবেসে হাত নাড়েন। আমি তাদের দেখার চেষ্টা করি, সব সময় চেষ্টা করি। আর তারা তা গ্রহণও করে। এটা একটা মন ছুঁয়ে যাওয়া অনুভূতি।’

অমিতাভ শেষে আরও লেখেন, ‘আমি মুখ ফিরিয়ে নিতে চাই না। কিন্তু বৃষ্টি…! তারা ভিজে যাচ্ছিলেন। এটা আমার বাড়ি, আমার জায়গা, আমার বাসস্থান…! বছরের পর বছর ধরে এটা হাজার হাজার মানুষের প্রবেশদ্বার হয়ে গেছে। কেবল আমাকে একবার দেখার জন্য! এটা সর্বশক্তিমানের আশীর্বাদ। তাদের কাছ থেকে এই স্নেহ এবং ভালোবাসা চিরকাল যেন আমি পেতে থাকি। আমার শ্রদ্ধা এবং ভালোবাসা চিরকাল তাদের জন্য অটুট থাকবে।’

অমিতাভ বচ্চন বেশ কয়েক বছর ধরে প্রতি রোববার তার মুম্বাইয়ের বাড়ি ‘জলসার’ বাইরে শত শত অনুরাগীর সঙ্গে দেখা করেন, মিশে যান সবার সঙ্গে। অনুরাগীদের অকৃত্রিম ভালোবাসা ও শ্রদ্ধা গ্রহণ করেন।

  • Related Posts

    মানসম্মত শিক্ষা নিশ্চিত করা সরকারের অন্যতম অগ্রাধিকার: প্রধানমন্ত্রী

    প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, দেশের প্রতিটি শিক্ষার্থীর জন্য মানসম্মত শিক্ষা নিশ্চিত করা সরকারের অন্যতম অগ্রাধিকার। এ লক্ষ্যে শিক্ষাব্যবস্থার প্রতিটি স্তরে গুণগত পরিবর্তন আনতে সমন্বিত উদ্যোগ, কার্যকর তদারকি এবং সময়োপযোগী পরিকল্পনা…

    Continue reading
    জ্বালানি সংকট কাটাতে মালয়েশিয়ার সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী

    মহেশখালীর ভাসমান এলএনজি টার্মিনাল (এফএসআরইউ) বিকল হয়ে সৃষ্ট জ্বালানি সংকট মোকাবিলায় মালয়েশিয়ার সহায়তা চেয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। মঙ্গলবার (২৮ জুলাই) দুপুরে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের সঙ্গে ফোনালাপে এ সহযোগিতা চান…

    Continue reading

    মানসম্মত শিক্ষা নিশ্চিত করা সরকারের অন্যতম অগ্রাধিকার: প্রধানমন্ত্রী

    মানসম্মত শিক্ষা নিশ্চিত করা সরকারের অন্যতম অগ্রাধিকার: প্রধানমন্ত্রী

    জ্বালানি সংকট কাটাতে মালয়েশিয়ার সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী

    জ্বালানি সংকট কাটাতে মালয়েশিয়ার সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী

    ৯ জেলায় বৃষ্টির সম্ভাবনা, নদীবন্দরে সতর্কতা

    ৯ জেলায় বৃষ্টির সম্ভাবনা, নদীবন্দরে সতর্কতা

    প্রধানমন্ত্রীর সঙ্গে জাপানের প্রধানমন্ত্রীর বিশেষ উপদেষ্টার সাক্ষাৎ

    প্রধানমন্ত্রীর সঙ্গে জাপানের প্রধানমন্ত্রীর বিশেষ উপদেষ্টার সাক্ষাৎ

    হামলায় বিরতির মধ্যেই ইরান যুদ্ধ নিয়ে আলোচনা চলছে: ট্রাম্প

    হামলায় বিরতির মধ্যেই ইরান যুদ্ধ নিয়ে আলোচনা চলছে: ট্রাম্প

    ট্রাম্পের সঙ্গে বৈঠকের পর ইরান যুদ্ধ নিয়ে যে বার্তা দিলেন নেতানিয়াহু

    ট্রাম্পের সঙ্গে বৈঠকের পর ইরান যুদ্ধ নিয়ে যে বার্তা দিলেন নেতানিয়াহু

    আজাদ কাশ্মীরে পাকিস্তানি বাহিনীর গুলিতে নিহত ৩০

    আজাদ কাশ্মীরে পাকিস্তানি বাহিনীর গুলিতে নিহত ৩০

    জাপানে ৭.১ মাত্রার ভূমিকম্প, নিহত ১৩

    জাপানে ৭.১ মাত্রার ভূমিকম্প, নিহত ১৩

    ধুনটে ট্রাকের ধাক্কায় প্রাণ গেল মোটরসাইকেল চালকের

    ধুনটে ট্রাকের ধাক্কায় প্রাণ গেল মোটরসাইকেল চালকের

    বিশ্বকাপ ও বড় টুর্নামেন্ট ট্রাম্পের আত্মীয়ের হাতে তুলে দিচ্ছে ফিফা!

    বিশ্বকাপ ও বড় টুর্নামেন্ট ট্রাম্পের আত্মীয়ের হাতে তুলে দিচ্ছে ফিফা!