মালয়েশিয়ায় বিনোদন কেন্দ্রে অভিযান, ১২ বাংলাদেশি আটক

মালয়েশিয়ায় বিনোদন কেন্দ্রে অভিযান পরিচালনা করে মোট ৮৫ জন বিদেশিকে আটক করা হয়েছে। এর মধ্যে রয়েছে ১২ বাংলাদেশিসহ অন্তত ১৪ জন বিদেশি পুরুষ।

পাহাং জেআইএম পরিচালক নুরসাফরিজা ইহসান এক বিবৃতিতে জানিয়েছেন, রাত ১টার দিকে কুয়ানতানের কাছে জালান গাম্বুতের কয়েকটি বিনোদন কেন্দ্রে একযোগে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। আটক ৯৯ জন বিদেশির মধ্যে ৮১ জন থাই, বাংলাদেশি ১২, লাওটিয়ান ৪, ইয়েমেনী ১ এবং চীনা ১।

কুয়ালালামপুর, জোহর এবং নেগেরি সেম্বিলান ইমিগ্রেশন বিভাগের সহায়তায় পরিচালিত অভিযানে মোট ৩৬৯ জনের কাগজপত্র পরীক্ষা করা হয়েছে। তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে কেমায়ান ইমিগ্রেশন ডিটেনশন ডিপো, বেরায় নিয়ে যাওয়া হয়েছে।

নুরসাফরিজা আরও জানান, অভিযানে কাগজপত্র পরীক্ষার সময় দেখা গেছে, আটক সবাই ওয়ার্ক পারমিটের অপব্যবহারসহ বিভিন্ন অপরাধ করেছেন।

মালয়েশিয়া গেজেটের এক প্রতিবেদনে বলছে, অভিবাসন বিভাগ আরও তদন্তের জন্য জড়িত বিনোদন কেন্দ্রের ছয় মালিক এবং তত্ত্বাবধায়ককে তলব করবে।

আটক সবার বিরুদ্ধে ইমিগ্রেশন রেগুলেশন ১৯৬৩ এর রেগুলেশন ৩৯(বি) এবং ইমিগ্রেশন অ্যাক্ট ১৯৫৯/৬৩ এর ধারা ৬(৩) অনুসারে তদন্ত করা হচ্ছে।

  • Related Posts

    মানসম্মত শিক্ষা নিশ্চিত করা সরকারের অন্যতম অগ্রাধিকার: প্রধানমন্ত্রী

    প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, দেশের প্রতিটি শিক্ষার্থীর জন্য মানসম্মত শিক্ষা নিশ্চিত করা সরকারের অন্যতম অগ্রাধিকার। এ লক্ষ্যে শিক্ষাব্যবস্থার প্রতিটি স্তরে গুণগত পরিবর্তন আনতে সমন্বিত উদ্যোগ, কার্যকর তদারকি এবং সময়োপযোগী পরিকল্পনা…

    Continue reading
    জ্বালানি সংকট কাটাতে মালয়েশিয়ার সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী

    মহেশখালীর ভাসমান এলএনজি টার্মিনাল (এফএসআরইউ) বিকল হয়ে সৃষ্ট জ্বালানি সংকট মোকাবিলায় মালয়েশিয়ার সহায়তা চেয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। মঙ্গলবার (২৮ জুলাই) দুপুরে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের সঙ্গে ফোনালাপে এ সহযোগিতা চান…

    Continue reading

    মানসম্মত শিক্ষা নিশ্চিত করা সরকারের অন্যতম অগ্রাধিকার: প্রধানমন্ত্রী

    মানসম্মত শিক্ষা নিশ্চিত করা সরকারের অন্যতম অগ্রাধিকার: প্রধানমন্ত্রী

    জ্বালানি সংকট কাটাতে মালয়েশিয়ার সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী

    জ্বালানি সংকট কাটাতে মালয়েশিয়ার সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী

    ৯ জেলায় বৃষ্টির সম্ভাবনা, নদীবন্দরে সতর্কতা

    ৯ জেলায় বৃষ্টির সম্ভাবনা, নদীবন্দরে সতর্কতা

    প্রধানমন্ত্রীর সঙ্গে জাপানের প্রধানমন্ত্রীর বিশেষ উপদেষ্টার সাক্ষাৎ

    প্রধানমন্ত্রীর সঙ্গে জাপানের প্রধানমন্ত্রীর বিশেষ উপদেষ্টার সাক্ষাৎ

    হামলায় বিরতির মধ্যেই ইরান যুদ্ধ নিয়ে আলোচনা চলছে: ট্রাম্প

    হামলায় বিরতির মধ্যেই ইরান যুদ্ধ নিয়ে আলোচনা চলছে: ট্রাম্প

    ট্রাম্পের সঙ্গে বৈঠকের পর ইরান যুদ্ধ নিয়ে যে বার্তা দিলেন নেতানিয়াহু

    ট্রাম্পের সঙ্গে বৈঠকের পর ইরান যুদ্ধ নিয়ে যে বার্তা দিলেন নেতানিয়াহু

    আজাদ কাশ্মীরে পাকিস্তানি বাহিনীর গুলিতে নিহত ৩০

    আজাদ কাশ্মীরে পাকিস্তানি বাহিনীর গুলিতে নিহত ৩০

    জাপানে ৭.১ মাত্রার ভূমিকম্প, নিহত ১৩

    জাপানে ৭.১ মাত্রার ভূমিকম্প, নিহত ১৩

    ধুনটে ট্রাকের ধাক্কায় প্রাণ গেল মোটরসাইকেল চালকের

    ধুনটে ট্রাকের ধাক্কায় প্রাণ গেল মোটরসাইকেল চালকের

    বিশ্বকাপ ও বড় টুর্নামেন্ট ট্রাম্পের আত্মীয়ের হাতে তুলে দিচ্ছে ফিফা!

    বিশ্বকাপ ও বড় টুর্নামেন্ট ট্রাম্পের আত্মীয়ের হাতে তুলে দিচ্ছে ফিফা!