ভয়াবহ বিমান দুর্ঘটনার পর বিশেষ বার্তা অমিতাভ বচ্চনের

গত ১২ জুন ভারতের গুজরাটে ২৪২ জন আরোহী নিয়ে বিধ্বস্ত হয় এয়ার ইন্ডিয়ার ফ্লাইট এ আই -১৭১। মর্মান্তিক এ বিমান দুর্ঘটনায় স্তব্ধ হয়ে যায় ভারতবাসী। শোকার্ত বলিউড তারকারাও। এ ঘটনায় সামাজিক যোগাযোগ মাধ্যমে নিজেদের প্রতিক্রিয়া জানান তারা।

বলিউডের কিংবদন্তী অভিনেতা অমিতাভ বচ্চন তার সর্বশেষ ভ্লগ পোস্টে আহমেদাবাদ বিমান দুর্ঘটনা নিয়ে শোক প্রকাশ করেছিলেন। তবে বিমান দুর্ঘটনা নিয়ে দেরিতে পোস্ট করার জন্য নেটিজেনদের নানা কটূক্তিও শুনতে হয়েছিল।

তারপর অমিতাভ আরও একটি পোস্ট করেন। সেই পোস্টে ভয়াবহ দুর্ঘটনার সুষ্ঠু তদন্ত এবং ন্যায়বিচার দাবি করেন। এছাড়াও, তিনি এই পোস্টে জানান যে, ১৩ জুনের সকাল তার জন্য আরও একটা দুঃখ নিয়ে এসেছিল। তিনি জানিয়েছেন যে, তার খুব কাছের বন্ধুর ছেলেও মারা গিয়েছেন।

তার কথায়, ‘আমরা কেবল প্রার্থনা করতে পারি যে, তার আত্মা এই শোক সহ্য করার শক্তি পায়।’ এদিকে অমিতাভ বচ্চন হনুমানের একটি ছবি শেয়ার করে লিখেছিলেন, ‘এয়ার ইন্ডিয়ার বিমান দুর্ঘটনায় আমি খুবই দুঃখিত।’

তবে অমিতাভ বচ্চন কোনও বন্ধুর নাম উল্লেখ করেননি। তবে নেটিজেনদের অনেকের ধারণা যে, অমিতাভ বচ্চন ব্যবসায়ী তথা কারিশমা কাপুরের প্রাক্তন স্বামী সঞ্জয় কাপুরের কথা বলছেন। তিনিও ১৩ তারিখেই হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান।

প্রসঙ্গত, গত বৃহস্পতিবার (১২ জুন) দুপুর ১টা থেকে ২টার মধ্যে দুর্ঘটনার কবলে পড়ে ভারতের আহমেদাবাদ থেকে লন্ডনগামী বিমানটি। বিমানটিতে ২৪২ জন আরোহী ছিলেন। যাদের কেউই বেঁচে নেই।

  • Related Posts

    প্রথম বক্তব্যে যা যা বললেন ইরানের সর্বোচ্চ নেতা মোজতবা খামেনি

    ইরানের নতুন সর্বোচ্চ নেতা মোজতবা খামেনি তার প্রথম বক্তব্যে কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয় তুলে ধরেছেন। তিনি বলেছেন, মধ্যপ্রাচ্য অঞ্চলে থাকা সব মার্কিন সামরিক ঘাঁটি অবিলম্বে বন্ধ করতে হবে, না হলে সেগুলোর…

    Continue reading
    মোদীর ইসরায়েল সফরের পরই ইরানে হামলা: অভিযোগ মমতা ব্যানার্জীর

    সারা দেশজুড়ে যে সংকট তৈরি হয়েছে তার জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও কেন্দ্রীয় সরকার দায়ী। কারণ তিনি যেদিন ইসরায়েল থেকে উপহার নিয়ে ফিরে এলেন, তার পরই যুদ্ধটা শুরু হয়। এমনই…

    Continue reading

    প্রথম বক্তব্যে যা যা বললেন ইরানের সর্বোচ্চ নেতা মোজতবা খামেনি

    প্রথম বক্তব্যে যা যা বললেন ইরানের সর্বোচ্চ নেতা মোজতবা খামেনি

    মোদীর ইসরায়েল সফরের পরই ইরানে হামলা: অভিযোগ মমতা ব্যানার্জীর

    মোদীর ইসরায়েল সফরের পরই ইরানে হামলা: অভিযোগ মমতা ব্যানার্জীর

    দেশে গত দেড় দশকে ফ্যাসিবাদী শাসন চলেছে: রাষ্ট্রপতি

    দেশে গত দেড় দশকে ফ্যাসিবাদী শাসন চলেছে: রাষ্ট্রপতি

    রাষ্ট্রপতির ভাষণে ‘ওয়াক আউট’ করেছে জামায়াত জোট

    রাষ্ট্রপতির ভাষণে ‘ওয়াক আউট’ করেছে জামায়াত জোট

    বাস-মাইক্রোবাস সংঘর্ষ বিয়ে করে ফেরার পথে ঘটে দুর্ঘটনা, কনেসহ একই পরিবারে নিহত ১১

    বাস-মাইক্রোবাস সংঘর্ষ বিয়ে করে ফেরার পথে ঘটে দুর্ঘটনা, কনেসহ একই পরিবারে নিহত ১১

    বাগেরহাটে সড়ক দুর্ঘটনায় নিহত বেড়ে ১৩

    বাগেরহাটে সড়ক দুর্ঘটনায় নিহত বেড়ে ১৩

    সংসদে সভাপতিত্ব করছেন খন্দকার মোশাররফ

    সংসদে সভাপতিত্ব করছেন খন্দকার মোশাররফ

    সংসদের প্রথম অধিবেশনে প্রধানমন্ত্রী তারেক রহমানের বক্তব্য

    সংসদের প্রথম অধিবেশনে প্রধানমন্ত্রী তারেক রহমানের বক্তব্য

    দেশে আবারও সংসদীয় রাজনীতির সূচনা হলো: তারেক রহমান

    দেশে আবারও সংসদীয় রাজনীতির সূচনা হলো: তারেক রহমান

    ইরানে টার্গেট করার মতো কিছু অবশিষ্ট নেই, যুদ্ধ শিগগির শেষ হবে: ট্রাম্প

    ইরানে টার্গেট করার মতো কিছু অবশিষ্ট নেই, যুদ্ধ শিগগির শেষ হবে: ট্রাম্প