শেরপুরে বাসচাপায় মোটরসাইকেল আরোহীর মৃত্যু, বাসে আগুন

শেরপুর বাসচাপায় এক মোটর সাইকেল আরোহীর মৃত্যু হয়েছে। রোববার (১৫ জুন) দুপুর ১২ টার দিকে সদর উপজেলার ভাতশালা ইউনিয়নের হাওড়া এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত মোটর সাইকেল আরোহী মজনু মিয়া একই গ্রামের মো. ছফর উদ্দিনের ছেলে। তিনি অবসরপ্রাপ্ত সেনা সদস্য ছিলেন।

এঘটনায় ক্ষুব্ধ জনতা ঘাতক বাসটিতে আগুন ধরিয়ে দিলে দীর্ঘ কিছু সময়ের জন্য শেরপুর-ঢাকা মহাসড়কে যানজটের সৃষ্টি হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ৩টি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌছে আগুন নিয়ন্ত্রণে আনে। পাশাপাশি সেনাবাহিনী ও পুলিশ সড়কে যান চলাচল স্বাভাবিক করে।

স্থানীয়রা জানান, মজনু মিয়া মোটরসাইকেল যোগে শেরপুর শহর থেকে বিদ্যুৎ বিল জমা দিয়ে নিজ বাড়ি ভাতশালার হাওড়ার উদ্দেশ্যে রওনা হয়। নিজ গ্রাম হাওড়া এলাকায় পৌঁছালে পেছন থেকে আসা ঢাকাগামী দ্রুতগামী শাম্মী ডিলাক্স নামে একটি বাস মটর সাইকেলটিকে চাপা দেয়। এতে মটর সাইকেলটি দুমড়ে মুচড়ে যায় এবং ঘটনাস্থলেই অবসরপ্রাপ্ত সেনা সদস্য মজনু মিয়া মারা যান। 

এ ঘটনার পর ক্ষুব্ধ জনতা ঘাতক শাম্মী ডিলাক্স বাসে আগুন দিয়ে পুড়িয়ে দেয়। এতে কিছু সময়ের জন্য শেরপুর ঢাকা মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। পরে ফায়ার সার্ভিস, সেনাবাহিনী ও পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

এবিষয়ে শেরপুর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মো. আব্দুল করিম জানান, বাসটি শেরপুর থেকে ঢাকা যাওয়ার সময় ভাতশালা হাওয়া এলাকা এলে একটি মটর সাইকেলকে চাপা দিলে ঘটনাস্থলেই মটর সাইকেলে থাকা বাসেক সেনা সদস্য মজনু মিয়ার মৃত্যু হয়। বিক্ষুব্ধ স্থানীয় জনতা বাসটিতে আগুল জ্বালিয়ে দিলে ফায়ার সার্ভিসের কর্মীরা বাসের আগুন নিয়ন্ত্রণে আনে। এসময় সড়কে যান চলাচল বন্ধ হয়ে গেলেও বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে এবং সড়কে যান চলাচল করছে।

  • Related Posts

    জাতীয় গ্রিডে যুক্ত হলো আদানির ৯২৫ মেগাওয়াট বিদ্যুৎ, কমবে লোডশেডিং

    ভারতের আদানি পাওয়ার প্ল্যান্টের প্রায় ৯২৫ মেগাওয়াট বিদ্যুৎ সোমবার (২৭ এপ্রিল) সন্ধ্যা থেকে পেতে শুরু করেছে বাংলাদেশ। বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (বিপিডিবি) সূত্র জানিয়েছে, আদানি প্ল্যান্টের দ্বিতীয় ইউনিটটি সোমবার সন্ধ্যা…

    Continue reading
    ইরানের প্রস্তাব গ্রহণ না করার ইঙ্গিত ট্রাম্পের: সিএনএন

    ইরানের দেওয়া সাম্প্রতিক প্রস্তাব মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গ্রহণ করবেন না বলে ইঙ্গিত পাওয়া গেছে। অভ্যন্তরীণ আলোচনার বিষয়ে অবগত কর্মকর্তাদের বরাত দিয়ে মার্কিন সংবাদমাধ্যম সিএনএন এ তথ্য জানিয়েছে। প্রতিবেদনে বলা…

    Continue reading

    জাতীয় গ্রিডে যুক্ত হলো আদানির ৯২৫ মেগাওয়াট বিদ্যুৎ, কমবে লোডশেডিং

    জাতীয় গ্রিডে যুক্ত হলো আদানির ৯২৫ মেগাওয়াট বিদ্যুৎ, কমবে লোডশেডিং

    ইরানের প্রস্তাব গ্রহণ না করার ইঙ্গিত ট্রাম্পের: সিএনএন

    ইরানের প্রস্তাব গ্রহণ না করার ইঙ্গিত ট্রাম্পের: সিএনএন

    ইন্দোনেশিয়ায় দুই ট্রেনের সংঘর্ষে নিহত বেড়ে ১৪, ধ্বংসাবশেষে চাপা পড়েছেন অনেকে

    ইন্দোনেশিয়ায় দুই ট্রেনের সংঘর্ষে নিহত বেড়ে ১৪, ধ্বংসাবশেষে চাপা পড়েছেন অনেকে

    ডেমরায় বাস-লেগুনার মুখোমুখি সংঘর্ষে নিহত ১

    ডেমরায় বাস-লেগুনার মুখোমুখি সংঘর্ষে নিহত ১

    বিশ্বকাপের আগমুহূর্তে আবার চোটে এমবাপে, অনিশ্চিত এল ক্লাসিকোতেও

    বিশ্বকাপের আগমুহূর্তে আবার চোটে এমবাপে, অনিশ্চিত এল ক্লাসিকোতেও

    বক্স অফিসে ‘মাইকেল’র তাণ্ডব, বায়োপিকে নতুন ইতিহাস

    বক্স অফিসে ‘মাইকেল’র তাণ্ডব, বায়োপিকে নতুন ইতিহাস

    লন্ডন ম্যারাথন ২০২৬: রেকর্ড ভাঙা গতিতে ছুটলো মানবিকতার জয়গান

    লন্ডন ম্যারাথন ২০২৬: রেকর্ড ভাঙা গতিতে ছুটলো মানবিকতার জয়গান

    সরকার জুলাই সনদের প্রতিটি শর্ত সংসদে পাস করবে: প্রধানমন্ত্রী

    সরকার জুলাই সনদের প্রতিটি শর্ত সংসদে পাস করবে: প্রধানমন্ত্রী

    যুক্তরাষ্ট্রের অতিরিক্ত চাহিদার কারণেই আলোচনা ব্যর্থ হয়েছে: ইরান

    যুক্তরাষ্ট্রের অতিরিক্ত চাহিদার কারণেই আলোচনা ব্যর্থ হয়েছে: ইরান

    সুনামগঞ্জে বজ্রপাতে ৩ জনের প্রাণহানি

    সুনামগঞ্জে বজ্রপাতে ৩ জনের প্রাণহানি