আরিফিন শুভর সঙ্গে বিয়ে নিয়ে মুখ খুললেন মন্দিরা চক্রবর্তী

ঢাকাই সিনেমার এই সময়ের নায়িকা হলেও খুব অল্প সময়ে জনপ্রিয় হয়ে উঠেছেন মন্দিরা চক্রবর্তী। ‘কাজলরেখা’ সিনেমা দিয়ে বড় পর্দায় অভিষেক ঘটে তার। বিভিন্ন সাক্ষাৎকারে মন্দিরা বলেন, তার পছন্দের অভিনেতা আরিফিন শুভ। মজার বিষয় প্রিয় নায়কের সঙ্গে অভিনয় করার সুযোগ হয়েছে মন্দিরার। ‘নীলচক্র’ সিনেমা দিয়ে স্বপ্নের কাছাকাছি চলে এলেন মন্দিরা চক্রবর্তী।

ঈদে মুক্তি পেয়েছে শুভ-মন্দিরার ‘নীলচক্র’। যেখানে দুজনের জুটি বেশ পছন্দ হয়েছে দর্শকদের। এছাড়া সিনেমার প্রচারেও দেখা গেছে নায়ক-নায়িকার খুনসুটি। যা দেখে পর্দার এই মিষ্টি যুগলকে বাস্তবেও এক হওয়ার পরামর্শ দিচ্ছেন দর্শকেরা।

স্ত্রীর সঙ্গে বিচ্ছেদের পর বর্তমানে সিঙ্গেলই রয়েছেন চিত্রনায়ক আরিফিন শুভ। যে কারণে ‘নীলচক্র’ সিনেমা দেখার পর অনেকেরই মত, বাস্তবেও বেশ মানাবে মন্দিরার সঙ্গে অভিনেতাকে।

ভক্তদের এমন ইচ্ছের কথা অভিনেত্রীর কান পর্যন্তও পৌঁছেছে। বিষয়টি নিয়ে সম্প্রতি সংবাদ সম্মেলনেও কথা বলেছেন মন্দিরা। যেখানে তিনি বলেন, ‘আমার জীবনের দ্বিতীয় সিনেমা এটা। কিন্তু এতটা আলোড়ন আগে কখনো দেখিনি। যত প্রমো করেছি, যত ছবি শেয়ার করেছি—সব জায়গাতে কমেন্টে একটাই কথা ঘুরে ফিরে এসেছে, আপনারা বিয়ে করে ফেলুন!’

অভিনেত্রী বলেন, ‘প্রতিটা পোস্টে একের পর এক এমন মন্তব্য দেখে ভেবেই পাই না, দর্শক সত্যি কি চাইছেন আমরা বিয়ে করি? আমাদের জুটিকে তারা এতটা ভালোবেসেছেন যে, ব্যক্তিগত জীবনেও এক হতে দেখার স্বপ্ন দেখছেন!’

তবে এমন কিছুই বাস্তবে হচ্ছে না জানিয়ে মন্দিরা বলেন, ‘শুভ ভাই একজন অসাধারণ শিল্পী। আমি তার অভিনয়ের দিকে তাকিয়ে থাকতাম— ভাবতাম মানুষ এত নিখুঁত অভিনয় করে কিভাবে? কিন্তু বাস্তবে এমন কিছু (বিয়ে) সম্ভব নয়।’

প্রসঙ্গত, নীলচক্র গল্পনির্ভর বাণিজ্যিক সিনেমা। যেখানে মার্ডার মিস্ট্রির পাশাপাশি এই প্রজন্মের বর্তমান পরিস্থিতিকে কেন্দ্র করে সচেতন বার্তা দেওয়া হয়েছে। সোশাল মিডিয়ার কালো ফাঁদ, ডিজিটাল ব্ল্যাকমেইল, নৈতিক দুর্ভিক্ষ উঠে এসেছে গল্পের পরতে পরতে। 

  • Related Posts

    মানসম্মত শিক্ষা নিশ্চিত করা সরকারের অন্যতম অগ্রাধিকার: প্রধানমন্ত্রী

    প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, দেশের প্রতিটি শিক্ষার্থীর জন্য মানসম্মত শিক্ষা নিশ্চিত করা সরকারের অন্যতম অগ্রাধিকার। এ লক্ষ্যে শিক্ষাব্যবস্থার প্রতিটি স্তরে গুণগত পরিবর্তন আনতে সমন্বিত উদ্যোগ, কার্যকর তদারকি এবং সময়োপযোগী পরিকল্পনা…

    Continue reading
    জ্বালানি সংকট কাটাতে মালয়েশিয়ার সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী

    মহেশখালীর ভাসমান এলএনজি টার্মিনাল (এফএসআরইউ) বিকল হয়ে সৃষ্ট জ্বালানি সংকট মোকাবিলায় মালয়েশিয়ার সহায়তা চেয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। মঙ্গলবার (২৮ জুলাই) দুপুরে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের সঙ্গে ফোনালাপে এ সহযোগিতা চান…

    Continue reading

    মানসম্মত শিক্ষা নিশ্চিত করা সরকারের অন্যতম অগ্রাধিকার: প্রধানমন্ত্রী

    মানসম্মত শিক্ষা নিশ্চিত করা সরকারের অন্যতম অগ্রাধিকার: প্রধানমন্ত্রী

    জ্বালানি সংকট কাটাতে মালয়েশিয়ার সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী

    জ্বালানি সংকট কাটাতে মালয়েশিয়ার সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী

    ৯ জেলায় বৃষ্টির সম্ভাবনা, নদীবন্দরে সতর্কতা

    ৯ জেলায় বৃষ্টির সম্ভাবনা, নদীবন্দরে সতর্কতা

    প্রধানমন্ত্রীর সঙ্গে জাপানের প্রধানমন্ত্রীর বিশেষ উপদেষ্টার সাক্ষাৎ

    প্রধানমন্ত্রীর সঙ্গে জাপানের প্রধানমন্ত্রীর বিশেষ উপদেষ্টার সাক্ষাৎ

    হামলায় বিরতির মধ্যেই ইরান যুদ্ধ নিয়ে আলোচনা চলছে: ট্রাম্প

    হামলায় বিরতির মধ্যেই ইরান যুদ্ধ নিয়ে আলোচনা চলছে: ট্রাম্প

    ট্রাম্পের সঙ্গে বৈঠকের পর ইরান যুদ্ধ নিয়ে যে বার্তা দিলেন নেতানিয়াহু

    ট্রাম্পের সঙ্গে বৈঠকের পর ইরান যুদ্ধ নিয়ে যে বার্তা দিলেন নেতানিয়াহু

    আজাদ কাশ্মীরে পাকিস্তানি বাহিনীর গুলিতে নিহত ৩০

    আজাদ কাশ্মীরে পাকিস্তানি বাহিনীর গুলিতে নিহত ৩০

    জাপানে ৭.১ মাত্রার ভূমিকম্প, নিহত ১৩

    জাপানে ৭.১ মাত্রার ভূমিকম্প, নিহত ১৩

    ধুনটে ট্রাকের ধাক্কায় প্রাণ গেল মোটরসাইকেল চালকের

    ধুনটে ট্রাকের ধাক্কায় প্রাণ গেল মোটরসাইকেল চালকের

    বিশ্বকাপ ও বড় টুর্নামেন্ট ট্রাম্পের আত্মীয়ের হাতে তুলে দিচ্ছে ফিফা!

    বিশ্বকাপ ও বড় টুর্নামেন্ট ট্রাম্পের আত্মীয়ের হাতে তুলে দিচ্ছে ফিফা!