ক্লাব বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচে গোলশূন্য ড্র মেসিদের

পর্দা উঠেছে ক্লাব বিশ্বকাপের ২১তম আসরের। আজ রোববার বাংলাদেশ সময় সকাল ৬টায় উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হয়েছে ইন্টার মিয়ামি ও আল আহলি। শুরুটা ওত জমজমাট করতে পারেনি মেসিরা। এই ম্যাচে মিশরীয় ক্লাব আল আহলির বিপক্ষে গোলশূন্য ড্র করেছে মেসির মিয়ামি।

হার্ড রক স্টেডিয়ামে জাদুকরী ফুটবল দক্ষতার ঝলক দেখালেও গোল করতে ব্যর্থ হন মেসি। প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ম্যাচ দেখতে ভক্তরা ব্যাপকভাবে ভিড় জমায়। তবে মেসি তার সেরাটা পুরোপুরি দেখাতে পারেননি।

মেসির সামনে সেরা সুযোগটি আসে ম্যাচের একদম শেষ মুহূর্তে, যখন তার শটটি প্রতিপক্ষ ডিফেন্ডারের গায়ে লেগে গোলপোস্টে আঘাত করে ফিরে আসে।

তবে এই ম্যাচে মেসিদের এক পয়েন্ট এনে দেওয়ার আসল নায়ক গোলরক্ষক অস্কার উস্তারি। আল আহলির অনেকগুলো সম্ভাবনাময় শট রুখে দেন মিয়ামির আর্জেন্টাইন এই গোলরক্ষক।

আল আহলি প্রথমার্ধের শেষ দিকে (৪৩ মিনিটে) একটি পেনাল্টি পেয়েছিল। মিশরীয় ক্লাবের ত্রেজেগিটের নেওয়া সেই শট দুর্দান্ত সেভ দেন মিয়ামি গোলরক্ষক। পুরো ৯০ মিনিটে মোট ৮টি সেভ করেছেন তিনি। যে কারণে ম্যাচসেরার পুরস্কারও উঠে উস্তারির হাতে।

এবারের ক্লাব বিশ্বকাপে অংশ নিচ্ছে ৩২টি দল। প্রতি গ্রুপে চারটি করে দল নিয়ে মোট ৮ গ্রুপে খেলা হচ্ছে। মেসির মিয়ামি আছে ‘এ’ গ্রুপে। এই গ্রুপে মিয়ামি ও আল আহলির সঙ্গে আছে পর্তুগালের ক্লাব এফসি পোর্তো ও ব্রাজিলের ক্লাব পাইমেইরাস।

আগামী বৃহস্পতিবার আটলান্টায় পোর্তোর মুখোমুখি হবে মিয়ামি। অন্যদিকে নিউ ইয়র্কে আল আহলি খেলবে পালমেইরাসের বিপক্ষে।

  • Related Posts

    ভূমিকম্প মোকাবেলায় প্রস্তুত করা হচ্ছে ১ লাখ স্বেচ্ছাসেবী: প্রধানমন্ত্রী তারেক রহমান

    প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে ভূমিকম্পবিষয়ক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগে অনুষ্ঠিত এ সভায় ভূমিকম্প-পরবর্তী জরুরি সাড়া ও সরকারের সার্বিক প্রস্তুতি জোরদার করা নিয়ে আলোচনা হয়।সভায় জাতীয় টাস্কফোর্স গঠন, ভূমিকম্প-পরবর্তী…

    Continue reading
    ফাঁসির আসামি হওয়ায় দেশে ঢুকলেই শেখ হাসিনাকে গ্রেফতার করা হবে: আইনমন্ত্রী

    সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ফাঁসির আসামি হওয়ায় দেশে ঢুকলেই তাকে গ্রেফতার করা হবে বলে জানিয়েছেন আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান। বৃহস্পতিবার (৩০ জুলাই) সাংবাদিকদের এ কথা জানান তিনি। মন্ত্রী বলেন, শেখ হাসিনা…

    Continue reading

    ভূমিকম্প মোকাবেলায় প্রস্তুত করা হচ্ছে ১ লাখ স্বেচ্ছাসেবী: প্রধানমন্ত্রী তারেক রহমান

    ভূমিকম্প মোকাবেলায় প্রস্তুত করা হচ্ছে ১ লাখ স্বেচ্ছাসেবী: প্রধানমন্ত্রী তারেক রহমান

    ফাঁসির আসামি হওয়ায় দেশে ঢুকলেই শেখ হাসিনাকে গ্রেফতার করা হবে: আইনমন্ত্রী

    ফাঁসির আসামি হওয়ায় দেশে ঢুকলেই শেখ হাসিনাকে গ্রেফতার করা হবে: আইনমন্ত্রী

    ইরান, সিরিয়া ও সৌদি পারমাণবিক চুক্তি নিয়ে ট্রাম্পের কাছে নেতানিয়াহুর প্রস্তাব

    ইরান, সিরিয়া ও সৌদি পারমাণবিক চুক্তি নিয়ে ট্রাম্পের কাছে নেতানিয়াহুর প্রস্তাব

    ট্রাম্পের সঙ্গে জেলেনস্কির বৈঠকের পরই ইউক্রেনে ব্যাপক রুশ হামলা

    ট্রাম্পের সঙ্গে জেলেনস্কির বৈঠকের পরই ইউক্রেনে ব্যাপক রুশ হামলা

    আর্জেন্টিনায় দাবানল নিয়ন্ত্রণে গিয়ে হেলিকপ্টার বিধ্বস্ত, নিহত ৭

    আর্জেন্টিনায় দাবানল নিয়ন্ত্রণে গিয়ে হেলিকপ্টার বিধ্বস্ত, নিহত ৭

    আন্দোলন প্রত্যাহারের পর ভারতে চলছে ধরপাকড়

    আন্দোলন প্রত্যাহারের পর ভারতে চলছে ধরপাকড়

    চট্টগ্রামে বিএনপি-এনসিপি নেতাদের মধ্যে হাতাহাতি

    চট্টগ্রামে বিএনপি-এনসিপি নেতাদের মধ্যে হাতাহাতি

    ১৬ বছরের বর্ণাঢ্য ক্যারিয়ারের ইতি: ব্রাজিলের জার্সি তুলে রাখলেন নেইমার

    ১৬ বছরের বর্ণাঢ্য ক্যারিয়ারের ইতি: ব্রাজিলের জার্সি তুলে রাখলেন নেইমার

    টি-টোয়েন্টি র‍্যাংকিংয়ে বৈভব সূর্যবংশীর বিশাল লাফ

    টি-টোয়েন্টি র‍্যাংকিংয়ে বৈভব সূর্যবংশীর বিশাল লাফ

    নিজের অভিনয় গুরুকে শ্রদ্ধা জানিয়ে যা লিখলেন চঞ্চল চৌধুরী

    নিজের অভিনয় গুরুকে শ্রদ্ধা জানিয়ে যা লিখলেন চঞ্চল চৌধুরী