মুক্তির আগেই প্রভাসের ‘রাজা সাব’ পাইরেসির কবলে

দক্ষিণী সিনেমার সুপার স্টার প্রভাসের সিনেমা মানেই অনুরাগীদের মাঝে ভিন্ন ধরনের উন্মাদনা। চলতি বছরের ডিসেম্বরে মুক্তি পাচ্ছে এ তারকার নতুন সিনেমা ‘রাজা সাব’। প্রিয় অভিনেতা সিনেমার জন্য মুখিয়ে থাকেন সবাই। তবে মুক্তির আগেই বড় ধরনের ধাক্কা খেয়েছে ‘রাজা সাব’। এ কারণেই মন খারাপ প্রভাস ভক্তদের।

আগামী ১৬ জুন ‘রাজা সাব’ সিনেমার টিজার মুক্তি পাওয়ার কথা ছিল। কিন্তু এর আগেই অঘটন ঘটেছে। নির্ধারিত দিনে আনুষ্ঠানিকভাবে টিজার মুক্তি পাওয়ার আগেই সিনেমাটির বেশ কিছু ক্লিপ ও স্থিরচিত্র এরই মধ্যে সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে। আর এতেই নির্মাতা হতাশ হয়ে পড়েছেন। সিনেমা মুক্তির আগেই পাইরেসির কবলে পড়েছে ‘রাজা সাব’। তবে তা আটকাতে কোমর বেঁধে মাঠে নেমেছে সিনেমার টিম। সিনেমার অফিসিয়াল এক্স হ্যান্ডেলে টিমের পক্ষ থেকে জানানো হয়েছে ‘কেউ যদি বেআইনিভাবে এ অননুমোদিত কনটেন্ট শেয়ার করে তাহলে তার বিরুদ্ধে কড়া আইনি পদক্ষেপ নেওয়া হবে।’

‘রাজা সাব’ এ খবর প্রকাশ্যে আসতে মন খারাপ প্রভাস-অনুরাগীদেরও। এ দুঃসময়ে সিনেমাটির টিমের পাশে দাঁড়িয়েছেন নেটিজেনরা। কেউ লিখেছেন, ‘এই ঘটনা খুবই দুঃখজনক। আমাদের সকলের উচিত এ সময় সিনেমাটির পাশে থাকা।’ কেউ আবার লিখেছেন, ‘খুব খারাপ একটি খবর। এ ঘটনায় আইনি ব্যবস্থা নেওয়া বাঞ্ছনীয়।’

আগামী ৫ ডিসেম্বর মুক্তি পাবে মারুতি নির্মিত প্রভাসের ‘রাজা সাব’ সিনেমাটি। এতে আরও অভিনয় করেছেন, সঞ্জয় দত্ত, নিধি আগরওয়াল, মালবিকা মোহনসহ আরও অনেকে।

  • Related Posts

    টি-টোয়েন্টি র‍্যাংকিংয়ে বৈভব সূর্যবংশীর বিশাল লাফ

    জিম্বাবুয়ের বিপক্ষে ৩-০ ব্যবধানে সিরিজ জয়ের পর আইসিসির সর্বশেষ হালনাগাদ করা টি-টোয়েন্টি ব্যাটিং র‍্যাংকিংয়ে দারুণ উন্নতি করেছেন ভারতীয় কিশোর তারকা বৈভব সূর্যবংশী।  হারারেতে অনুষ্ঠিত সিরিজে ৫০.৩৩ গড়ে ১৫১ রান সংগ্রাহক…

    Continue reading
    নিজের অভিনয় গুরুকে শ্রদ্ধা জানিয়ে যা লিখলেন চঞ্চল চৌধুরী

    জনপ্রিয় অভিনেতা চঞ্চল চৌধুরী। এক জীবনে অনেক গুরুর কাছ থেকে নিয়েছেন নানামুখী শিক্ষা। তার অভিনয়েরও গুরু আছেন। তিনি হলেন বরেণ্য অভিনেতা, নাট্যকার ও পরিচালক মামুনুর রশীদ। তার প্রতি গভীর শ্রদ্ধা…

    Continue reading

    টি-টোয়েন্টি র‍্যাংকিংয়ে বৈভব সূর্যবংশীর বিশাল লাফ

    টি-টোয়েন্টি র‍্যাংকিংয়ে বৈভব সূর্যবংশীর বিশাল লাফ

    নিজের অভিনয় গুরুকে শ্রদ্ধা জানিয়ে যা লিখলেন চঞ্চল চৌধুরী

    নিজের অভিনয় গুরুকে শ্রদ্ধা জানিয়ে যা লিখলেন চঞ্চল চৌধুরী

    আসামের বন্যার্তদের পাশে সালমান খান-আলিয়া ভাট

    আসামের বন্যার্তদের পাশে সালমান খান-আলিয়া ভাট

    বাংলাদেশি শ্রমিকদের কল্যাণ নিশ্চিতে একযোগে কাজ করবে দু’দেশ

    বাংলাদেশি শ্রমিকদের কল্যাণ নিশ্চিতে একযোগে কাজ করবে দু’দেশ

    মানসম্মত শিক্ষা নিশ্চিত করা সরকারের অন্যতম অগ্রাধিকার: প্রধানমন্ত্রী

    মানসম্মত শিক্ষা নিশ্চিত করা সরকারের অন্যতম অগ্রাধিকার: প্রধানমন্ত্রী

    জ্বালানি সংকট কাটাতে মালয়েশিয়ার সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী

    জ্বালানি সংকট কাটাতে মালয়েশিয়ার সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী

    ৯ জেলায় বৃষ্টির সম্ভাবনা, নদীবন্দরে সতর্কতা

    ৯ জেলায় বৃষ্টির সম্ভাবনা, নদীবন্দরে সতর্কতা

    প্রধানমন্ত্রীর সঙ্গে জাপানের প্রধানমন্ত্রীর বিশেষ উপদেষ্টার সাক্ষাৎ

    প্রধানমন্ত্রীর সঙ্গে জাপানের প্রধানমন্ত্রীর বিশেষ উপদেষ্টার সাক্ষাৎ

    হামলায় বিরতির মধ্যেই ইরান যুদ্ধ নিয়ে আলোচনা চলছে: ট্রাম্প

    হামলায় বিরতির মধ্যেই ইরান যুদ্ধ নিয়ে আলোচনা চলছে: ট্রাম্প

    ট্রাম্পের সঙ্গে বৈঠকের পর ইরান যুদ্ধ নিয়ে যে বার্তা দিলেন নেতানিয়াহু

    ট্রাম্পের সঙ্গে বৈঠকের পর ইরান যুদ্ধ নিয়ে যে বার্তা দিলেন নেতানিয়াহু