দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি হচ্ছে: স্বরাষ্ট্র উপদেষ্টা

দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি হচ্ছে বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী। তিনি বলেন, অপ্রীতিকর ঘটনাগুলো যাতে কমিয়ে আনা যায় সে চেষ্টা করছে সরকার।

শনিবার (১৪ জুন) র‍্যাব-১ অফিস পরিদর্শন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

পটুয়াখালীতে গণধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূরকে বিএনপির নেতাকর্মীদের কাছ থেকে নিরাপত্তা দেওয়া সম্ভব হয়নি। এ প্রেক্ষাপটে সামনের এই আট মাসে নির্বাচনে প্রোটেকশন দেওয়া কীভাবে সম্ভব জানতে চাইলে তিনি বলেন, এই ধরনের ছোটখাট ঘটনা সবসময় ঘটে। আপনারা যদি ৫৩ বছরের ইতিহাস দেখে থাকেন তাহলে বুঝবেন এইরকম ছোটখাট ঘটনা ঘটতেই থাকে। এসব ঘটনা ঘটে দেখেই তো আমাদের এই বাহিনী রয়েছে। যদি কোনো কিছু না হতো তাহলে তো আমাদের এই বাহিনীরই দরকার হতো না।

উত্তরায় আজ (শনিবার) সকালে র‍্যাবের পোশাক পরে ছিনতাইয়ের ঘটনার বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, ঘটনাটি আমি জানি না। এর কাছ থেকেই প্রথম জানলাম। র‍্যাবের পোশাক পরে আসছে, যদি সে র‍্যাবের হয় তাহলে সেও ছাড়া পাবে না। আপনারা জানেন, র‍্যাবের পোশাক পরে, পুলিশের পোশাক পরে, আনসারের পোশাক পরে অনেকেই এসে অনেক অপকর্ম করছেন। তাদের আমরা আইনের আওতায় নিয়ে আসব।

গেল ৪ মাসে পুলিশের পরিসংখ্যান অনুযায়ী সারা বাংলাদেশে খুনের ঘটনা ঘটেছে ৩৫০টির বেশি। এই যে খুনের ঘটনা বাড়ছে, এ বিষয়ে আপনারা কী পদক্ষেপ নিচ্ছেন জানতে চাইলে তিনি বলেন, আইনশৃঙ্খলা পরিস্থিতিতে উন্নতি হচ্ছে। এটা আপনারাও বলছেন। এই ঘটনাগুলো যতটা কমিয়ে আনা যায় সে বিষয়ে আমরা চেষ্টা করছি।

নির্বাচনে নিরাপত্তা দিতে আইনশৃঙ্খলা বাহিনীর যে ধরনের প্রস্তুতি প্রয়োজন, সব ধরনের প্রস্তুতি নেওয়া আছে বলেও জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা।

স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, প্রধান উপদেষ্টা ইলেকশনের ডেট (নির্বাচনের তারিখ) সম্পর্কে সিদ্ধান্ত যে সময়ই নেবেন, আমরা তার জন্য সবসময়ই প্রস্তুত আছি।

  • Related Posts

    প্রথম বক্তব্যে যা যা বললেন ইরানের সর্বোচ্চ নেতা মোজতবা খামেনি

    ইরানের নতুন সর্বোচ্চ নেতা মোজতবা খামেনি তার প্রথম বক্তব্যে কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয় তুলে ধরেছেন। তিনি বলেছেন, মধ্যপ্রাচ্য অঞ্চলে থাকা সব মার্কিন সামরিক ঘাঁটি অবিলম্বে বন্ধ করতে হবে, না হলে সেগুলোর…

    Continue reading
    মোদীর ইসরায়েল সফরের পরই ইরানে হামলা: অভিযোগ মমতা ব্যানার্জীর

    সারা দেশজুড়ে যে সংকট তৈরি হয়েছে তার জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও কেন্দ্রীয় সরকার দায়ী। কারণ তিনি যেদিন ইসরায়েল থেকে উপহার নিয়ে ফিরে এলেন, তার পরই যুদ্ধটা শুরু হয়। এমনই…

    Continue reading

    প্রথম বক্তব্যে যা যা বললেন ইরানের সর্বোচ্চ নেতা মোজতবা খামেনি

    প্রথম বক্তব্যে যা যা বললেন ইরানের সর্বোচ্চ নেতা মোজতবা খামেনি

    মোদীর ইসরায়েল সফরের পরই ইরানে হামলা: অভিযোগ মমতা ব্যানার্জীর

    মোদীর ইসরায়েল সফরের পরই ইরানে হামলা: অভিযোগ মমতা ব্যানার্জীর

    দেশে গত দেড় দশকে ফ্যাসিবাদী শাসন চলেছে: রাষ্ট্রপতি

    দেশে গত দেড় দশকে ফ্যাসিবাদী শাসন চলেছে: রাষ্ট্রপতি

    রাষ্ট্রপতির ভাষণে ‘ওয়াক আউট’ করেছে জামায়াত জোট

    রাষ্ট্রপতির ভাষণে ‘ওয়াক আউট’ করেছে জামায়াত জোট

    বাস-মাইক্রোবাস সংঘর্ষ বিয়ে করে ফেরার পথে ঘটে দুর্ঘটনা, কনেসহ একই পরিবারে নিহত ১১

    বাস-মাইক্রোবাস সংঘর্ষ বিয়ে করে ফেরার পথে ঘটে দুর্ঘটনা, কনেসহ একই পরিবারে নিহত ১১

    বাগেরহাটে সড়ক দুর্ঘটনায় নিহত বেড়ে ১৩

    বাগেরহাটে সড়ক দুর্ঘটনায় নিহত বেড়ে ১৩

    সংসদে সভাপতিত্ব করছেন খন্দকার মোশাররফ

    সংসদে সভাপতিত্ব করছেন খন্দকার মোশাররফ

    সংসদের প্রথম অধিবেশনে প্রধানমন্ত্রী তারেক রহমানের বক্তব্য

    সংসদের প্রথম অধিবেশনে প্রধানমন্ত্রী তারেক রহমানের বক্তব্য

    দেশে আবারও সংসদীয় রাজনীতির সূচনা হলো: তারেক রহমান

    দেশে আবারও সংসদীয় রাজনীতির সূচনা হলো: তারেক রহমান

    ইরানে টার্গেট করার মতো কিছু অবশিষ্ট নেই, যুদ্ধ শিগগির শেষ হবে: ট্রাম্প

    ইরানে টার্গেট করার মতো কিছু অবশিষ্ট নেই, যুদ্ধ শিগগির শেষ হবে: ট্রাম্প