যমুনা সেতুর ওপর ১৫ গাড়ি বিকল, যানজটে ভোগান্তি

ঈদের ছুটি শেষে ঢাকা-টাঙ্গাইল-যমুনা সেতু মহাসড়ক দিয়ে রাজধানী ঢাকায় ফিরতে মানুষের ঢল নেমেছে। শুক্রবার (১৩ জুন) রাত থেকে শনিবার (১৪ জুন) বিকেল সাড়ে ৪টা পর্যন্ত যমুনা সেতুর ওপর ১৫টি গাড়ি বিকল হয়েছে। এতে সেতুর দুই প্রান্তেই যানজটের সৃষ্টি হয়েছে।

এদিকে যানজটের কারণে শনিবার বিকেল সাড়ে ৩টা থেকে উত্তরবঙ্গগামী যানবাহন বন্ধ করে সেতুর দুই প্রান্ত দিয়েই ঢাকাগামী যানবাহন চলাচল করছে।

যমুনা সেতু কর্তৃপক্ষ জানায়, শুক্রবার রাত থেকেই মহাসড়কে যানবাহনের চাপ বাড়তে থেকে। রাতে যমুনা সেতুর ওপর সড়ক দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনাকবলতি গাড়ি রেকার দিয়ে সরিয়ে নিতে কিছুটা সময় লাগে। আবার রাতে একে একে বেশ কয়েকটি গাড়ি বিকল হতে থাকে। সেগুলো ঠিক করতে ও সারিয়ে নিতে সময় লাগে। এসময় উভয় পাশেই টোল আদায় বন্ধ রাখা হয়।

এ বিষয়ে যমুনা সেতু সাইট অফিসের নির্বাহী প্রকৌশলী আহসানুল কবীর পাভেল জাগো নিউজকে বলেন, এখনো সেতুর ওপর একটি গাড়ি বিকল হয়ে আছে। সবমিলিয়ে রাত থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত ১৫টির বেশি গাড়ি বিকল হয়েছে। বিশেষ করে লক্কড়-ঝক্কড় গাড়ি বিকল হচ্ছে। এছাড়া ভালো গাড়িও বিকল হচ্ছে।

তিনি আরও বলেন, রাতে সড়ক দুর্ঘটনার পর থেকে এক ঘণ্টা পর পর সেতুর ওপর গাড়ি বিকল হচ্ছে। ফলে গাড়িগুলো রানিং করা যাচ্ছে না। মহাসড়কে প্রচুর যানবাহন রয়েছে। আশা করছি, শিগগির যানবাহন চলাচল স্বাভাবিক হবে।

  • Related Posts

    প্রথম বক্তব্যে যা যা বললেন ইরানের সর্বোচ্চ নেতা মোজতবা খামেনি

    ইরানের নতুন সর্বোচ্চ নেতা মোজতবা খামেনি তার প্রথম বক্তব্যে কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয় তুলে ধরেছেন। তিনি বলেছেন, মধ্যপ্রাচ্য অঞ্চলে থাকা সব মার্কিন সামরিক ঘাঁটি অবিলম্বে বন্ধ করতে হবে, না হলে সেগুলোর…

    Continue reading
    মোদীর ইসরায়েল সফরের পরই ইরানে হামলা: অভিযোগ মমতা ব্যানার্জীর

    সারা দেশজুড়ে যে সংকট তৈরি হয়েছে তার জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও কেন্দ্রীয় সরকার দায়ী। কারণ তিনি যেদিন ইসরায়েল থেকে উপহার নিয়ে ফিরে এলেন, তার পরই যুদ্ধটা শুরু হয়। এমনই…

    Continue reading

    প্রথম বক্তব্যে যা যা বললেন ইরানের সর্বোচ্চ নেতা মোজতবা খামেনি

    প্রথম বক্তব্যে যা যা বললেন ইরানের সর্বোচ্চ নেতা মোজতবা খামেনি

    মোদীর ইসরায়েল সফরের পরই ইরানে হামলা: অভিযোগ মমতা ব্যানার্জীর

    মোদীর ইসরায়েল সফরের পরই ইরানে হামলা: অভিযোগ মমতা ব্যানার্জীর

    দেশে গত দেড় দশকে ফ্যাসিবাদী শাসন চলেছে: রাষ্ট্রপতি

    দেশে গত দেড় দশকে ফ্যাসিবাদী শাসন চলেছে: রাষ্ট্রপতি

    রাষ্ট্রপতির ভাষণে ‘ওয়াক আউট’ করেছে জামায়াত জোট

    রাষ্ট্রপতির ভাষণে ‘ওয়াক আউট’ করেছে জামায়াত জোট

    বাস-মাইক্রোবাস সংঘর্ষ বিয়ে করে ফেরার পথে ঘটে দুর্ঘটনা, কনেসহ একই পরিবারে নিহত ১১

    বাস-মাইক্রোবাস সংঘর্ষ বিয়ে করে ফেরার পথে ঘটে দুর্ঘটনা, কনেসহ একই পরিবারে নিহত ১১

    বাগেরহাটে সড়ক দুর্ঘটনায় নিহত বেড়ে ১৩

    বাগেরহাটে সড়ক দুর্ঘটনায় নিহত বেড়ে ১৩

    সংসদে সভাপতিত্ব করছেন খন্দকার মোশাররফ

    সংসদে সভাপতিত্ব করছেন খন্দকার মোশাররফ

    সংসদের প্রথম অধিবেশনে প্রধানমন্ত্রী তারেক রহমানের বক্তব্য

    সংসদের প্রথম অধিবেশনে প্রধানমন্ত্রী তারেক রহমানের বক্তব্য

    দেশে আবারও সংসদীয় রাজনীতির সূচনা হলো: তারেক রহমান

    দেশে আবারও সংসদীয় রাজনীতির সূচনা হলো: তারেক রহমান

    ইরানে টার্গেট করার মতো কিছু অবশিষ্ট নেই, যুদ্ধ শিগগির শেষ হবে: ট্রাম্প

    ইরানে টার্গেট করার মতো কিছু অবশিষ্ট নেই, যুদ্ধ শিগগির শেষ হবে: ট্রাম্প