ইউটিউব ট্রেন্ডিংয়ে শীর্ষ ২ নাটকে নীহা

বৃহস্পতি এখন তুঙ্গে ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী নাজনীন নাহার নিহার। কারণ এ মুহূর্তে ইউটিউব ট্রেন্ডিংয়ের শীর্ষে রয়েছে তার অভিনীত দুইটি নাটক।

দর্শক জনপ্রিয়তায় ইউটিউবে মিলিয়ন মিলিয়ন ভিউ পেয়ে শীর্ষে রয়েছে কোরবানি ঈদে মুক্তি পাওয়া নাটক ‘আশিকি’। এ নাটকে নীহার বিপরীতে রয়েছেন ফারহান আহমেদ জোভান। সিএমভির ইউটিউব চ্যানেলে নাটকটি ৮ জুন মুক্তি পায়।

নীহা অভিনীত ইউটিউব ট্রেন্ডিংয়ের  শীর্ষে আরও একটি নাটক হলো ‘ঘ্রাণ’। এ নাটকে নীহার বিপরীতে রয়েছেন জিয়াউল ফারুক অপূর্ব। ‘ধূপছায়া’ এন্টারটেনমেন্টের ইউটিউব চ্যানেলে নাটকটি মুক্তি পায় ১০ জুন।

দর্শকের এত সাড়া পাওয়া প্রসঙ্গে নীহা সংবাদমাধ্যমে নিজের অনুভূতি প্রকাশ করেছেন। তিনি বলেন, প্রথমেই দর্শকদের ধন্যবাদ দিতে চাই। কারণ এত ব্যস্ততার মাঝেও তারা আমার অভিনীত নাটক দেখেছেন।

নীহা আরও বলেন, আমি অনেক কম কাজ করি, তারপরও দর্শক আমার নাটক দেখেন; এটি আমার জন্য আশীর্বাদ। ভালো লাগছে এত দর্শকের ভালোবাসা পেয়ে।

শোবিজ পাড়ায় খুব অল্প সময়ের ক্যারিয়ার অভিনেত্রী নাজনীন নাহার নিহার। ২০২৩ সালে ঈদুল ফিতরে প্রবীর রায় চৌধুরীর ‘লাভ সেমিস্টার’ নাটকে অভিনয়ের মধ্য দিয়ে অভিনয় জগতে পা রাখেন তিনি। তার জনপ্রিয় নাটকের মধ্যে রয়েছে মায়াবতী, মেঘের বৃষ্টি, তোমারই অপেক্ষায় ইত্যাদি।

  • Related Posts

    ভূমিকম্প মোকাবেলায় প্রস্তুত করা হচ্ছে ১ লাখ স্বেচ্ছাসেবী: প্রধানমন্ত্রী তারেক রহমান

    প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে ভূমিকম্পবিষয়ক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগে অনুষ্ঠিত এ সভায় ভূমিকম্প-পরবর্তী জরুরি সাড়া ও সরকারের সার্বিক প্রস্তুতি জোরদার করা নিয়ে আলোচনা হয়।সভায় জাতীয় টাস্কফোর্স গঠন, ভূমিকম্প-পরবর্তী…

    Continue reading
    ফাঁসির আসামি হওয়ায় দেশে ঢুকলেই শেখ হাসিনাকে গ্রেফতার করা হবে: আইনমন্ত্রী

    সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ফাঁসির আসামি হওয়ায় দেশে ঢুকলেই তাকে গ্রেফতার করা হবে বলে জানিয়েছেন আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান। বৃহস্পতিবার (৩০ জুলাই) সাংবাদিকদের এ কথা জানান তিনি। মন্ত্রী বলেন, শেখ হাসিনা…

    Continue reading

    ভূমিকম্প মোকাবেলায় প্রস্তুত করা হচ্ছে ১ লাখ স্বেচ্ছাসেবী: প্রধানমন্ত্রী তারেক রহমান

    ভূমিকম্প মোকাবেলায় প্রস্তুত করা হচ্ছে ১ লাখ স্বেচ্ছাসেবী: প্রধানমন্ত্রী তারেক রহমান

    ফাঁসির আসামি হওয়ায় দেশে ঢুকলেই শেখ হাসিনাকে গ্রেফতার করা হবে: আইনমন্ত্রী

    ফাঁসির আসামি হওয়ায় দেশে ঢুকলেই শেখ হাসিনাকে গ্রেফতার করা হবে: আইনমন্ত্রী

    ইরান, সিরিয়া ও সৌদি পারমাণবিক চুক্তি নিয়ে ট্রাম্পের কাছে নেতানিয়াহুর প্রস্তাব

    ইরান, সিরিয়া ও সৌদি পারমাণবিক চুক্তি নিয়ে ট্রাম্পের কাছে নেতানিয়াহুর প্রস্তাব

    ট্রাম্পের সঙ্গে জেলেনস্কির বৈঠকের পরই ইউক্রেনে ব্যাপক রুশ হামলা

    ট্রাম্পের সঙ্গে জেলেনস্কির বৈঠকের পরই ইউক্রেনে ব্যাপক রুশ হামলা

    আর্জেন্টিনায় দাবানল নিয়ন্ত্রণে গিয়ে হেলিকপ্টার বিধ্বস্ত, নিহত ৭

    আর্জেন্টিনায় দাবানল নিয়ন্ত্রণে গিয়ে হেলিকপ্টার বিধ্বস্ত, নিহত ৭

    আন্দোলন প্রত্যাহারের পর ভারতে চলছে ধরপাকড়

    আন্দোলন প্রত্যাহারের পর ভারতে চলছে ধরপাকড়

    চট্টগ্রামে বিএনপি-এনসিপি নেতাদের মধ্যে হাতাহাতি

    চট্টগ্রামে বিএনপি-এনসিপি নেতাদের মধ্যে হাতাহাতি

    ১৬ বছরের বর্ণাঢ্য ক্যারিয়ারের ইতি: ব্রাজিলের জার্সি তুলে রাখলেন নেইমার

    ১৬ বছরের বর্ণাঢ্য ক্যারিয়ারের ইতি: ব্রাজিলের জার্সি তুলে রাখলেন নেইমার

    টি-টোয়েন্টি র‍্যাংকিংয়ে বৈভব সূর্যবংশীর বিশাল লাফ

    টি-টোয়েন্টি র‍্যাংকিংয়ে বৈভব সূর্যবংশীর বিশাল লাফ

    নিজের অভিনয় গুরুকে শ্রদ্ধা জানিয়ে যা লিখলেন চঞ্চল চৌধুরী

    নিজের অভিনয় গুরুকে শ্রদ্ধা জানিয়ে যা লিখলেন চঞ্চল চৌধুরী