ইসরায়েলের নতুন হামলায় ইরানের ক্ষেপণাস্ত্র কারখানা ধ্বংস, নিহত ৮

ইসরায়েল আবারও ইরানে হামলা চালিয়েছে। নতুন এই হামলায় ইরানের দক্ষিণ-মধ্যাঞ্চলীয় শহর শিরাজে অবস্থিত একটি ক্ষেপণাস্ত্র নির্মাণ কারখানা ধ্বংস হয়েছে বলে জানা গেছে। অন্যদিকে, কয়েক ঘণ্টা আগে উত্তর-পশ্চিমাঞ্চলীয় শহর তাবরিজে চালানো হামলায় অন্তত ৮ জন নিহত হয়েছেন।

শিরাজে অবস্থিত কারখানাটিতে হামলার পর আকাশে ঘন ধোঁয়ার কুণ্ডলী উঠে যেতে দেখা যায়।ঘটনার ভিডিও এরই মধ্যে সামাজিকমাধ্যমে ছড়িয়ে পড়েছে। অন্যদিকে, ইরানের পশ্চিম প্রদেশে অবস্থিত নোজেহ বিমানঘাঁটির কাছে এক প্রচণ্ড বিস্ফোরণের শব্দ শোনা গেছে।

এই হামলার ধারাবাহিকতায় আরও একটি বড় খবর এসেছে। তা হলো, নাতানজে আবারও হামলা চালিয়েছে ইসরায়েল, যা ইরানের প্রধান ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কেন্দ্র হিসেবে পরিচিত।

এর আগে ইসরায়েল দাবি করেছিল, তারা ‘অপারেশন রাইজিং লায়ন’র অংশ হিসেবে এক রাতেই ২০০টি যুদ্ধবিমান ব্যবহার করে ইরানের অন্তত ১০০টি লক্ষ্যবস্তুতে আঘাত হেনেছে। এই হামলায় ইরানের বহু পারমাণবিক স্থাপনা, ডজনখানেক বিমান প্রতিরক্ষা ব্যবস্থা ও কয়েকজন উচ্চপদস্থ সামরিক কর্মকর্তাকে নিশানা করে হত্যা করা হয়।

জবাবে ইরানও ১০০টি ড্রোন ইসরায়েলের দিকে ছুড়ে দেয়, যার অধিকাংশই নিজেদের ‘আয়রন ডোম’ প্রতিরক্ষা ব্যবস্থার মাধ্যমে সফলভাবে আটকানো হয়েছে বলে দাবি করেছে ইসরায়েল।

আবার এই উত্তপ্ত পরিস্থিতির মধ্যেই মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বিস্ফোরক মন্তব্য করেছেন। তার দাবি, তিনি আগেই ইসরায়েলের ‘অপারেশন রাইজিং লায়ন’র বিষয়ে জানতেন। ট্রাম্প ইরানকে হুঁশিয়ারি দিয়ে বলেন- চুক্তি করুন, নাহলে হামলা আরও গণবিধ্বংসী হবে।

  • Related Posts

    ভূমিকম্প মোকাবেলায় প্রস্তুত করা হচ্ছে ১ লাখ স্বেচ্ছাসেবী: প্রধানমন্ত্রী তারেক রহমান

    প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে ভূমিকম্পবিষয়ক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগে অনুষ্ঠিত এ সভায় ভূমিকম্প-পরবর্তী জরুরি সাড়া ও সরকারের সার্বিক প্রস্তুতি জোরদার করা নিয়ে আলোচনা হয়।সভায় জাতীয় টাস্কফোর্স গঠন, ভূমিকম্প-পরবর্তী…

    Continue reading
    ফাঁসির আসামি হওয়ায় দেশে ঢুকলেই শেখ হাসিনাকে গ্রেফতার করা হবে: আইনমন্ত্রী

    সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ফাঁসির আসামি হওয়ায় দেশে ঢুকলেই তাকে গ্রেফতার করা হবে বলে জানিয়েছেন আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান। বৃহস্পতিবার (৩০ জুলাই) সাংবাদিকদের এ কথা জানান তিনি। মন্ত্রী বলেন, শেখ হাসিনা…

    Continue reading

    ভূমিকম্প মোকাবেলায় প্রস্তুত করা হচ্ছে ১ লাখ স্বেচ্ছাসেবী: প্রধানমন্ত্রী তারেক রহমান

    ভূমিকম্প মোকাবেলায় প্রস্তুত করা হচ্ছে ১ লাখ স্বেচ্ছাসেবী: প্রধানমন্ত্রী তারেক রহমান

    ফাঁসির আসামি হওয়ায় দেশে ঢুকলেই শেখ হাসিনাকে গ্রেফতার করা হবে: আইনমন্ত্রী

    ফাঁসির আসামি হওয়ায় দেশে ঢুকলেই শেখ হাসিনাকে গ্রেফতার করা হবে: আইনমন্ত্রী

    ইরান, সিরিয়া ও সৌদি পারমাণবিক চুক্তি নিয়ে ট্রাম্পের কাছে নেতানিয়াহুর প্রস্তাব

    ইরান, সিরিয়া ও সৌদি পারমাণবিক চুক্তি নিয়ে ট্রাম্পের কাছে নেতানিয়াহুর প্রস্তাব

    ট্রাম্পের সঙ্গে জেলেনস্কির বৈঠকের পরই ইউক্রেনে ব্যাপক রুশ হামলা

    ট্রাম্পের সঙ্গে জেলেনস্কির বৈঠকের পরই ইউক্রেনে ব্যাপক রুশ হামলা

    আর্জেন্টিনায় দাবানল নিয়ন্ত্রণে গিয়ে হেলিকপ্টার বিধ্বস্ত, নিহত ৭

    আর্জেন্টিনায় দাবানল নিয়ন্ত্রণে গিয়ে হেলিকপ্টার বিধ্বস্ত, নিহত ৭

    আন্দোলন প্রত্যাহারের পর ভারতে চলছে ধরপাকড়

    আন্দোলন প্রত্যাহারের পর ভারতে চলছে ধরপাকড়

    চট্টগ্রামে বিএনপি-এনসিপি নেতাদের মধ্যে হাতাহাতি

    চট্টগ্রামে বিএনপি-এনসিপি নেতাদের মধ্যে হাতাহাতি

    ১৬ বছরের বর্ণাঢ্য ক্যারিয়ারের ইতি: ব্রাজিলের জার্সি তুলে রাখলেন নেইমার

    ১৬ বছরের বর্ণাঢ্য ক্যারিয়ারের ইতি: ব্রাজিলের জার্সি তুলে রাখলেন নেইমার

    টি-টোয়েন্টি র‍্যাংকিংয়ে বৈভব সূর্যবংশীর বিশাল লাফ

    টি-টোয়েন্টি র‍্যাংকিংয়ে বৈভব সূর্যবংশীর বিশাল লাফ

    নিজের অভিনয় গুরুকে শ্রদ্ধা জানিয়ে যা লিখলেন চঞ্চল চৌধুরী

    নিজের অভিনয় গুরুকে শ্রদ্ধা জানিয়ে যা লিখলেন চঞ্চল চৌধুরী