টি-টোয়েন্টিতে দ্রুততম ১৫০, ভাঙলেন গেইলের ছক্কার রেকর্ডও

নিউজিল্যান্ডের ওপেনার ফিন অ্যালেন টি-টোয়েন্টি ক্রিকেটে এক ইনিংসে সবচেয়ে বেশি ছক্কার বিশ্ব রেকর্ড গড়েছেন। যুক্তরাষ্ট্রের মেজর লিগ ক্রিকেটে (এমএলসি) সান ফ্রান্সিসকো ইউনিকর্নসের হয়ে খেলতে নেমে ওয়াশিংটন ফ্রিডমের বিপক্ষে মাত্র ৫১ বলে ১৫১ রানের এক বিধ্বংসী ইনিংস খেলেন তিনি।

অ্যালেনের এই বিধ্বংসী ইনিংসে ছিল ১৯ ছক্কা এবং ৫টি চারের মার। এই পারফরম্যান্সের মাধ্যমে ওয়েস্ট ইন্ডিজের কিংবদন্তি ক্রিকেটার ক্রিস গেইল ও সাহিল চৌহানের যৌথভাবে করা এক ইনিংসে ১৮ ছক্কার রেকর্ডটি ভেঙে ফেলেন তিনি।

ক্যালিফোর্নিয়ার ওকল্যান্ড কলিজিয়ামে এবারের আসরের উদ্বোধনী ম্যাচে টস হেরে ব্যাট করতে নেমে অ্যালেন পাওয়ারপ্লের মধ্যেই ১৪ বলে ৪০ রান করেন, মারেন ৫টি ছক্কা। ২৬ বছর বয়সী এই ব্যাটার মাত্র ২০ বলে হাফসেঞ্চুরি পূর্ণ করেন। এরপর এক ওভারে ৩টি ছক্কা মেরে মাত্র ৩৪ বলে পৌঁছে যান শতকে। যা মেজর লিগের দ্রুততম সেঞ্চুরির রেকর্ড এবং কোনো নিউজিল্যান্ড ব্যাটারের দ্রুততম টি-টোয়েন্টি শতক।

এরপর আরও পাঁচটি ছক্কা হাঁকিয়ে ১৭তম ওভারে টি-টোয়েন্টি ইতিহাসে এক ইনিংসে সর্বোচ্চ ছক্কার রেকর্ড গড়েন অ্যালেন। ১৮তম ওভারের প্রথম বলে তিনি আউট হন। এর আগেই রেকর্ডবুকে নিজের নাম তুলে ফেলেন।

অ্যালেন ১৯টি ছক্কায় ৪৯ বলে পূর্ণ করেন ১৫০ রান, যা টি-টোয়েন্টি ইতিহাসে দ্রুততম ১৫০। তার স্ট্রাইক রেট ছিল ২৯৬.০৮।

গত বছরের ফাইনাল ম্যাচের পুনরাবৃত্তিতে সান ফ্রান্সিসকো ২০ ওভারে ৫ উইকেটে ২৬৯ রান করে, যা যুক্তরাষ্ট্রে পুরুষদের টি-টোয়েন্টি ক্রিকেটে সর্বোচ্চ দলীয় সংগ্রহ। দলের দ্বিতীয় সর্বোচ্চ রান ছিল হাসান খানের (৩৮) এবং সঞ্জয় কৃষ্ণমূর্তির (৩৬)। ২৭০ রানের জবাব দিতে নেমে ১৩.১ ওভারে ১৪৬ রানে অলআউট হয় ওয়াশিংটন ফ্রিডম।

এর আগেও গেল জানুয়ারিতে অ্যালেন নিউজিল্যান্ডের হয়ে পাকিস্তানের বিপক্ষে মাত্র ৬২ বলে ১৩৭ রান করে ব্রেন্ডন ম্যাককালামের টি-টোয়েন্টি রেকর্ড ভেঙেছিলেন। সেই ইনিংসেও তিনি ১৬টি ছক্কা মারেন, যা আফগানিস্তানের হজরতউল্লাহ জাজাইয়ের রেকর্ডের সমান।

টি-টোয়েন্টি ইনিংসে সর্বোচ্চ ছক্কা:

১৯টি ছক্কা– ফিন অ্যালেন (সান ফ্রান্সিসকো ইউনিকর্নস বনাম ওয়াশিংটন ফ্রিডম), ২০২৫
১৮টি ছক্কা – ক্রিস গেইল (রংপুর রাইডার্স বনাম ঢাকা ডাইনামাইটস), ২০১৭
১৮টি ছক্কা – সাহিল চৌহান (এস্তোনিয়া বনাম সাইপ্রাস), ২০২৪

  • Related Posts

    ভূমিকম্প মোকাবেলায় প্রস্তুত করা হচ্ছে ১ লাখ স্বেচ্ছাসেবী: প্রধানমন্ত্রী তারেক রহমান

    প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে ভূমিকম্পবিষয়ক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগে অনুষ্ঠিত এ সভায় ভূমিকম্প-পরবর্তী জরুরি সাড়া ও সরকারের সার্বিক প্রস্তুতি জোরদার করা নিয়ে আলোচনা হয়।সভায় জাতীয় টাস্কফোর্স গঠন, ভূমিকম্প-পরবর্তী…

    Continue reading
    ফাঁসির আসামি হওয়ায় দেশে ঢুকলেই শেখ হাসিনাকে গ্রেফতার করা হবে: আইনমন্ত্রী

    সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ফাঁসির আসামি হওয়ায় দেশে ঢুকলেই তাকে গ্রেফতার করা হবে বলে জানিয়েছেন আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান। বৃহস্পতিবার (৩০ জুলাই) সাংবাদিকদের এ কথা জানান তিনি। মন্ত্রী বলেন, শেখ হাসিনা…

    Continue reading

    ভূমিকম্প মোকাবেলায় প্রস্তুত করা হচ্ছে ১ লাখ স্বেচ্ছাসেবী: প্রধানমন্ত্রী তারেক রহমান

    ভূমিকম্প মোকাবেলায় প্রস্তুত করা হচ্ছে ১ লাখ স্বেচ্ছাসেবী: প্রধানমন্ত্রী তারেক রহমান

    ফাঁসির আসামি হওয়ায় দেশে ঢুকলেই শেখ হাসিনাকে গ্রেফতার করা হবে: আইনমন্ত্রী

    ফাঁসির আসামি হওয়ায় দেশে ঢুকলেই শেখ হাসিনাকে গ্রেফতার করা হবে: আইনমন্ত্রী

    ইরান, সিরিয়া ও সৌদি পারমাণবিক চুক্তি নিয়ে ট্রাম্পের কাছে নেতানিয়াহুর প্রস্তাব

    ইরান, সিরিয়া ও সৌদি পারমাণবিক চুক্তি নিয়ে ট্রাম্পের কাছে নেতানিয়াহুর প্রস্তাব

    ট্রাম্পের সঙ্গে জেলেনস্কির বৈঠকের পরই ইউক্রেনে ব্যাপক রুশ হামলা

    ট্রাম্পের সঙ্গে জেলেনস্কির বৈঠকের পরই ইউক্রেনে ব্যাপক রুশ হামলা

    আর্জেন্টিনায় দাবানল নিয়ন্ত্রণে গিয়ে হেলিকপ্টার বিধ্বস্ত, নিহত ৭

    আর্জেন্টিনায় দাবানল নিয়ন্ত্রণে গিয়ে হেলিকপ্টার বিধ্বস্ত, নিহত ৭

    আন্দোলন প্রত্যাহারের পর ভারতে চলছে ধরপাকড়

    আন্দোলন প্রত্যাহারের পর ভারতে চলছে ধরপাকড়

    চট্টগ্রামে বিএনপি-এনসিপি নেতাদের মধ্যে হাতাহাতি

    চট্টগ্রামে বিএনপি-এনসিপি নেতাদের মধ্যে হাতাহাতি

    ১৬ বছরের বর্ণাঢ্য ক্যারিয়ারের ইতি: ব্রাজিলের জার্সি তুলে রাখলেন নেইমার

    ১৬ বছরের বর্ণাঢ্য ক্যারিয়ারের ইতি: ব্রাজিলের জার্সি তুলে রাখলেন নেইমার

    টি-টোয়েন্টি র‍্যাংকিংয়ে বৈভব সূর্যবংশীর বিশাল লাফ

    টি-টোয়েন্টি র‍্যাংকিংয়ে বৈভব সূর্যবংশীর বিশাল লাফ

    নিজের অভিনয় গুরুকে শ্রদ্ধা জানিয়ে যা লিখলেন চঞ্চল চৌধুরী

    নিজের অভিনয় গুরুকে শ্রদ্ধা জানিয়ে যা লিখলেন চঞ্চল চৌধুরী