ময়মনসিংহের সীমান্ত দিয়ে দুই শিশুসহ ৯ জনকে পুশ ইন

ভয়ভীতি দেখিয়ে দুই শিশুসহ ৯ জনকে ময়মনসিংহের ধোবাউড়া সীমান্ত দিয়ে পুশ ইন করেছে ভারতীয় পুলিশ। বৃহস্পতিবার (১২ জুন) বিকেল সোয়া ৫টায় উপজেলার মুন্সিপাড়া বিওপি এলাকা দিয়ে তাদের পুশ ইন করা হয়।

বিষয়টি জাগো নিউজকে নিশ্চিত করেছেন ময়মনসিংহ-৩৯ বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ব্যাটালিয়নের আওতাধীন মুন্সিপাড়া ক্যাম্পের নায়েক সুবেদার মো. খায়রুল ইসলাম।

তিনি বলেন, দীর্ঘদিন যাবত ভারতের চেন্নাইয়ে বসবাস করে কাজ করছিলেন তারা। কিন্তু সম্প্রতি তাদের বাংলাদেশে চলে যেতে ভয়ভীতি দেখায় ভারতীয়রা। এমতাবস্থায় তারা বাংলাদেশে আসার চেষ্টা করলে ভারতীয় পুলিশ আটক করে ধোবাউড়া সীমান্তের মুন্সিপাড়া বিওপি এলাকা দিয়ে তাদের পুশ ইন করা হয়। পরে বিজিবির নজরে আসলে দুই শিশুসহ ৯ জনকে হেফাজতে নেয়।

নায়েক সুবেদার মো. খায়রুল ইসলাম আরও বলেন, বর্তমানে তারা আমাদের ক্যাম্পে রয়েছে। তাদের ধোবাউড়া থানায় হস্তান্তর প্রক্রিয়াধীন।

এর আগে গত ২ জুন দিনগত রাত ৩টার দিকে জেলার ধোবাউড়া সীমান্তের মুন্সিপাড়া বিওপি এলাকায় ১২ জনকে পুশ ইন করে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। তাদের মধ্যে তিনজন নারী, আটজন পুরুষ ও একজন শিশু ছিল। একই সময় পার্শ্ববর্তী হালুয়াঘাট উপজেলার সূর্যপুর ক্যাম্পের সীমান্ত এলাকা দিয়ে আরও ১০ জনকে পুশ ইন করে বিএসএফ।

  • Related Posts

    বাংলাদেশিদের ভারতের ভিসা দেওয়ার ক্ষেত্রে শিগগির ইতিবাচক পরিবর্তন আসবে সংসদে পররাষ্ট্রমন্ত্রী

    বাংলাদেশি নাগরিকদের ভারতের ভিসা দেওয়ার কার্যক্রমে শিগগির ইতিবাচক পরিবর্তন দেখা যাবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান। মঙ্গলবার (২৮ এপ্রিল) সংসদ অধিবেশনে স্বতন্ত্র সংসদ সদস্য শেখ মজিবুর রহমানের প্রশ্নের…

    Continue reading
    ইরান হরমুজ প্রণালি খুলে দিতে অনুরোধ করেছে, দাবি ট্রাম্পের

    ইরান হরমুজ প্রণালি দ্রুত খুলে দেওয়ার জন্য ওয়াশিংটনের কাছে অনুরোধ জানিয়েছে বলে দাবি করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তার দাবি, তেহরান বর্তমানে ‘ভেঙে পড়ার অবস্থায়’ রয়েছে এবং নেতৃত্ব সংকট মোকাবিলার…

    Continue reading

    বাংলাদেশিদের ভারতের ভিসা দেওয়ার ক্ষেত্রে শিগগির ইতিবাচক পরিবর্তন আসবে সংসদে পররাষ্ট্রমন্ত্রী

    বাংলাদেশিদের ভারতের ভিসা দেওয়ার ক্ষেত্রে শিগগির ইতিবাচক পরিবর্তন আসবে সংসদে পররাষ্ট্রমন্ত্রী

    ইরান হরমুজ প্রণালি খুলে দিতে অনুরোধ করেছে, দাবি ট্রাম্পের

    ইরান হরমুজ প্রণালি খুলে দিতে অনুরোধ করেছে, দাবি ট্রাম্পের

    নিজেদের গুলিতে ডাকাত সদস্য নিহত, লাশ রেখেই পালিয়ে গেলেন অন্যরা

    নিজেদের গুলিতে ডাকাত সদস্য নিহত, লাশ রেখেই পালিয়ে গেলেন অন্যরা

    একাই লড়লেন স্বর্ণা, ২৫ রানে হারলো বাংলাদেশের মেয়েরা

    একাই লড়লেন স্বর্ণা, ২৫ রানে হারলো বাংলাদেশের মেয়েরা

    যুক্তরাষ্ট্রে আজীবন সম্মাননা পাচ্ছেন ববিতা

    যুক্তরাষ্ট্রে আজীবন সম্মাননা পাচ্ছেন ববিতা

    ভূমধ্যসাগরে ৫ অভিবাসনপ্রত্যাশীর মরদেহ উদ্ধার

    ভূমধ্যসাগরে ৫ অভিবাসনপ্রত্যাশীর মরদেহ উদ্ধার

    জাতীয় গ্রিডে যুক্ত হলো আদানির ৯২৫ মেগাওয়াট বিদ্যুৎ, কমবে লোডশেডিং

    জাতীয় গ্রিডে যুক্ত হলো আদানির ৯২৫ মেগাওয়াট বিদ্যুৎ, কমবে লোডশেডিং

    ইরানের প্রস্তাব গ্রহণ না করার ইঙ্গিত ট্রাম্পের: সিএনএন

    ইরানের প্রস্তাব গ্রহণ না করার ইঙ্গিত ট্রাম্পের: সিএনএন

    ইন্দোনেশিয়ায় দুই ট্রেনের সংঘর্ষে নিহত বেড়ে ১৪, ধ্বংসাবশেষে চাপা পড়েছেন অনেকে

    ইন্দোনেশিয়ায় দুই ট্রেনের সংঘর্ষে নিহত বেড়ে ১৪, ধ্বংসাবশেষে চাপা পড়েছেন অনেকে

    ডেমরায় বাস-লেগুনার মুখোমুখি সংঘর্ষে নিহত ১

    ডেমরায় বাস-লেগুনার মুখোমুখি সংঘর্ষে নিহত ১