প্রথমবার স্বামীর নিন্দা করে কী বললেন কাজল?

২৫ বছরের দাম্পত্যে এবারই প্রথম স্বামী, বলিউড অভিনেতা অজয় দেবগনের নিন্দা করতে দেখা গেল বলিউড অভিনেত্রী কাজলকে। সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে সে মুহূর্তের ভিডিও।

বেশ কয়েকদিন ধরেই বিভিন্ন সামাজিক মাধ্যমে দেখা যায়, একটি অনুষ্ঠানে অদ্ভুত দৃষ্টিতে তাকিয়ে রয়েছেন অজয়। পাশে ভয়ের চোখে স্বামীর দিকে তাকাচ্ছেন কাজল। সে দিনের ভিডিও নিয়ে মুখ খোলেন অভিনেত্রী।

ভারতীয় সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়ার প্রতিবেদন থেকে জানা যায়, সম্প্রতি একটি বিশেষ সাক্ষাৎকারে অংশ নেন কাজল। সে সাক্ষাৎকারে অভিনেত্রী বলেন, ‘ওই ভিডিওটি ছিল মুক্তি প্রতীক্ষিত সিনেমা ‘মা’র ট্রেলার প্রকাশ উপলক্ষ্যে একটি অনুষ্ঠান। ওই অনুষ্ঠানে আমি আর অজয় দুজনেই অংশ নিই’।

কাজল আরও বলেন, ‘নতুন এ সিনেমায় মুখ্য চরিত্রে আমি অভিনয় করেছি। এ সিনেমার প্রযোজক হিসেবে কাজ করেছে অজয়। ওর সঙ্গে সিনেমায় আগে কাজ করা হয়েছে কিন্তু প্রযোজক হিসেবে এবারই প্রথম এ সিনেমায় পেয়েছি’।

একটু বিরক্তির সঙ্গে স্বামীর নিন্দা করেন কাজল। বলেন,

প্রযোজক অজয়ের সঙ্গে কাজ করা সহজ কথা নয়। শুটিং চলাকালীন আমাকে মারাত্মক জ্বালিয়েছে, হয়রানি করেছে। আমি খুব বিরক্ত হয়েছি।

শুধু নিন্দা নয়, স্বামীর প্রশংসাও করতে দেখা যায় কাজলকে। অভিনেত্রী বলেন,

প্রযোজক হিসেবে অজয় বেশ খুঁতখুতে। এ কারণে নতুন সিনেমাটি তৈরি করতে বেশ যত্ন নিয়েছে ও। আমার দেখা দক্ষ প্রযোজকদের একজন অজয়।

আগামী ২০ জুন প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে হরর ও থ্রিলারধর্মী সিনেমা ‘মা’। 

  • Related Posts

    টি-টোয়েন্টি র‍্যাংকিংয়ে বৈভব সূর্যবংশীর বিশাল লাফ

    জিম্বাবুয়ের বিপক্ষে ৩-০ ব্যবধানে সিরিজ জয়ের পর আইসিসির সর্বশেষ হালনাগাদ করা টি-টোয়েন্টি ব্যাটিং র‍্যাংকিংয়ে দারুণ উন্নতি করেছেন ভারতীয় কিশোর তারকা বৈভব সূর্যবংশী।  হারারেতে অনুষ্ঠিত সিরিজে ৫০.৩৩ গড়ে ১৫১ রান সংগ্রাহক…

    Continue reading
    নিজের অভিনয় গুরুকে শ্রদ্ধা জানিয়ে যা লিখলেন চঞ্চল চৌধুরী

    জনপ্রিয় অভিনেতা চঞ্চল চৌধুরী। এক জীবনে অনেক গুরুর কাছ থেকে নিয়েছেন নানামুখী শিক্ষা। তার অভিনয়েরও গুরু আছেন। তিনি হলেন বরেণ্য অভিনেতা, নাট্যকার ও পরিচালক মামুনুর রশীদ। তার প্রতি গভীর শ্রদ্ধা…

    Continue reading

    টি-টোয়েন্টি র‍্যাংকিংয়ে বৈভব সূর্যবংশীর বিশাল লাফ

    টি-টোয়েন্টি র‍্যাংকিংয়ে বৈভব সূর্যবংশীর বিশাল লাফ

    নিজের অভিনয় গুরুকে শ্রদ্ধা জানিয়ে যা লিখলেন চঞ্চল চৌধুরী

    নিজের অভিনয় গুরুকে শ্রদ্ধা জানিয়ে যা লিখলেন চঞ্চল চৌধুরী

    আসামের বন্যার্তদের পাশে সালমান খান-আলিয়া ভাট

    আসামের বন্যার্তদের পাশে সালমান খান-আলিয়া ভাট

    বাংলাদেশি শ্রমিকদের কল্যাণ নিশ্চিতে একযোগে কাজ করবে দু’দেশ

    বাংলাদেশি শ্রমিকদের কল্যাণ নিশ্চিতে একযোগে কাজ করবে দু’দেশ

    মানসম্মত শিক্ষা নিশ্চিত করা সরকারের অন্যতম অগ্রাধিকার: প্রধানমন্ত্রী

    মানসম্মত শিক্ষা নিশ্চিত করা সরকারের অন্যতম অগ্রাধিকার: প্রধানমন্ত্রী

    জ্বালানি সংকট কাটাতে মালয়েশিয়ার সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী

    জ্বালানি সংকট কাটাতে মালয়েশিয়ার সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী

    ৯ জেলায় বৃষ্টির সম্ভাবনা, নদীবন্দরে সতর্কতা

    ৯ জেলায় বৃষ্টির সম্ভাবনা, নদীবন্দরে সতর্কতা

    প্রধানমন্ত্রীর সঙ্গে জাপানের প্রধানমন্ত্রীর বিশেষ উপদেষ্টার সাক্ষাৎ

    প্রধানমন্ত্রীর সঙ্গে জাপানের প্রধানমন্ত্রীর বিশেষ উপদেষ্টার সাক্ষাৎ

    হামলায় বিরতির মধ্যেই ইরান যুদ্ধ নিয়ে আলোচনা চলছে: ট্রাম্প

    হামলায় বিরতির মধ্যেই ইরান যুদ্ধ নিয়ে আলোচনা চলছে: ট্রাম্প

    ট্রাম্পের সঙ্গে বৈঠকের পর ইরান যুদ্ধ নিয়ে যে বার্তা দিলেন নেতানিয়াহু

    ট্রাম্পের সঙ্গে বৈঠকের পর ইরান যুদ্ধ নিয়ে যে বার্তা দিলেন নেতানিয়াহু