ট্রেনে স্বস্তিতেই ঢাকায় ফিরছে কর্মজীবী মানুষ

ঈদুল আজহার সরকারি ছুটির এখনো দুই দিন বাকি থাকলেও রাজধানীতে ফিরতে শুরু করেছেন গ্রামের বাড়িতে ঈদ উদযাপন করতে যাওয়া অনেকেই। কেউ আসছেন পরিবারের সদস্যদের নিয়ে, আবার কেউ একাই ফিরছেন চাকরির তাগিদে। শেষ মুহূর্তে শুক্রবার ও শনিবার বাড়তি ভিড় হতে পারে- এই আশঙ্কায় অনেকে আগেভাগেই ঢাকায় ফিরছেন।

বৃহস্পতিবার (১২ জুন) ঈদের ষষ্ঠ দিনে রাজধানীর কমলাপুর রেলস্টেশন ঘুরে দেখা গেছে, কিছু সময় পরপর একের পর এক ট্রেন এসে পৌঁছাচ্ছে এবং যাত্রীরা একে একে নেমে আসছেন। যাত্রীদের চাপ থাকলেও রেলযাত্রায় কোনো বড় ধরনের ভোগান্তির খবর পাওয়া যায়নি। তবে অতিরিক্ত গরমে নাকাল অবস্থার কথা জানিয়েছেন অনেকেই।

কমলাপুর স্টেশন এলাকায় কথা হয় যাত্রী সাজেদা চৌধুরীর সঙ্গে। তিনি জানান, খুব ভালো ভ্রমণ ছিল। আগে তো ট্রেনের টিকিট পাওয়া, ওঠানামা, শিডিউল বিপর্যয়- সব মিলিয়ে অনেক সমস্যা ছিল। এবার কোনো সমস্যায় পড়তে হয়নি। আলহামদুলিল্লাহ, ভালোভাবে পৌঁছেছি।

এদিকে ট্রেন থেকে নেমেই যাত্রীরা পরিবারের সদস্যদের সঙ্গে বাসায় ফিরতে ব্যস্ত হয়ে পড়েন। তারা জানাচ্ছেন, এ বছর ট্রেনে যাত্রা ছিল স্বস্তিদায়ক। কেউ কেউ বলেন, শেষ সময়ে বাড়তি ভিড় হতে পারে ভেবে আগেই টিকিট কেটে নির্ধারিত সময়েই ঢাকায় ফিরেছেন তারা।

সরকারের স্বাস্থ্যবিধি অনুসারে মাস্ক পরার নির্দেশনা থাকলেও অধিকাংশ যাত্রীকেই মাস্ক ছাড়াই ভ্রমণ করতে দেখা গেছে। যাত্রীদের নিরাপত্তা ও স্বাস্থ্যবিধি রক্ষায় তেমন কোনো কার্যকর তদারকি চোখে পড়েনি।

কমলাপুর রেলস্টেশনে কর্মরতদের সূত্রে জানা যায়, এখনো নির্বিঘ্নেই চলাচল করছে ট্রেন। ঈদ পরবর্তী সময়ে প্রতিদিন ঢাকায় ফিরছেন হাজারও মানুষ। এখনো পরিস্থিতি নিয়ন্ত্রণে থাকলেও শুক্র ও শনিবার অতিরিক্ত চাপ তৈরি হতে পারে।

একই সময়ে কিছু মানুষকে ঢাকা ছাড়তে দেখা যায়। কেউ যাচ্ছেন পরিবার নিয়ে, কেউ বন্ধুদের সঙ্গে ঘুরতে। অনেক চাকরিজীবী ঈদের ছুটিতে ঢাকায় থেকে গেছেন কাজের ব্যস্ততায়। এখন যখন অন্যরা ফিরে এসেছেন, তখন ছুটি পেয়ে তারা ঢাকা ছাড়ছেন।

ঢাকায় একটি সেবামূলক প্রতিষ্ঠানে চাকরিরত সাইফ নামের এক কর্মজীবী জানান, ঈদে বাড়ি যাওয়ার ইচ্ছা থাকলেও ছুটি পাননি। অন্যরা ছুটি কাটিয়ে ফিরেছেন বলে এখন তিনি ছুটি পেয়েছেন এবং বাড়ির পথে রওনা হয়েছেন।

কমলাপুর স্টেশনে সার্বিক চিত্রে দেখা গেছে, নিয়মিত সময়েই ট্রেন আসছে, এবং যাত্রীরা স্বস্তিতেই তাদের গন্তব্যে পৌঁছাতে পারছেন। রেলওয়ে কর্তৃপক্ষ জানায়, ঈদ উপলক্ষে অতিরিক্ত ট্রেন পরিচালনার ব্যবস্থা করা হয়েছে, যাতে যাত্রীসাধারণ নির্বিঘ্নে যাতায়াত করতে পারেন।

  • Related Posts

    ভূমিকম্প মোকাবেলায় প্রস্তুত করা হচ্ছে ১ লাখ স্বেচ্ছাসেবী: প্রধানমন্ত্রী তারেক রহমান

    প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে ভূমিকম্পবিষয়ক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগে অনুষ্ঠিত এ সভায় ভূমিকম্প-পরবর্তী জরুরি সাড়া ও সরকারের সার্বিক প্রস্তুতি জোরদার করা নিয়ে আলোচনা হয়।সভায় জাতীয় টাস্কফোর্স গঠন, ভূমিকম্প-পরবর্তী…

    Continue reading
    ফাঁসির আসামি হওয়ায় দেশে ঢুকলেই শেখ হাসিনাকে গ্রেফতার করা হবে: আইনমন্ত্রী

    সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ফাঁসির আসামি হওয়ায় দেশে ঢুকলেই তাকে গ্রেফতার করা হবে বলে জানিয়েছেন আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান। বৃহস্পতিবার (৩০ জুলাই) সাংবাদিকদের এ কথা জানান তিনি। মন্ত্রী বলেন, শেখ হাসিনা…

    Continue reading

    ভূমিকম্প মোকাবেলায় প্রস্তুত করা হচ্ছে ১ লাখ স্বেচ্ছাসেবী: প্রধানমন্ত্রী তারেক রহমান

    ভূমিকম্প মোকাবেলায় প্রস্তুত করা হচ্ছে ১ লাখ স্বেচ্ছাসেবী: প্রধানমন্ত্রী তারেক রহমান

    ফাঁসির আসামি হওয়ায় দেশে ঢুকলেই শেখ হাসিনাকে গ্রেফতার করা হবে: আইনমন্ত্রী

    ফাঁসির আসামি হওয়ায় দেশে ঢুকলেই শেখ হাসিনাকে গ্রেফতার করা হবে: আইনমন্ত্রী

    ইরান, সিরিয়া ও সৌদি পারমাণবিক চুক্তি নিয়ে ট্রাম্পের কাছে নেতানিয়াহুর প্রস্তাব

    ইরান, সিরিয়া ও সৌদি পারমাণবিক চুক্তি নিয়ে ট্রাম্পের কাছে নেতানিয়াহুর প্রস্তাব

    ট্রাম্পের সঙ্গে জেলেনস্কির বৈঠকের পরই ইউক্রেনে ব্যাপক রুশ হামলা

    ট্রাম্পের সঙ্গে জেলেনস্কির বৈঠকের পরই ইউক্রেনে ব্যাপক রুশ হামলা

    আর্জেন্টিনায় দাবানল নিয়ন্ত্রণে গিয়ে হেলিকপ্টার বিধ্বস্ত, নিহত ৭

    আর্জেন্টিনায় দাবানল নিয়ন্ত্রণে গিয়ে হেলিকপ্টার বিধ্বস্ত, নিহত ৭

    আন্দোলন প্রত্যাহারের পর ভারতে চলছে ধরপাকড়

    আন্দোলন প্রত্যাহারের পর ভারতে চলছে ধরপাকড়

    চট্টগ্রামে বিএনপি-এনসিপি নেতাদের মধ্যে হাতাহাতি

    চট্টগ্রামে বিএনপি-এনসিপি নেতাদের মধ্যে হাতাহাতি

    ১৬ বছরের বর্ণাঢ্য ক্যারিয়ারের ইতি: ব্রাজিলের জার্সি তুলে রাখলেন নেইমার

    ১৬ বছরের বর্ণাঢ্য ক্যারিয়ারের ইতি: ব্রাজিলের জার্সি তুলে রাখলেন নেইমার

    টি-টোয়েন্টি র‍্যাংকিংয়ে বৈভব সূর্যবংশীর বিশাল লাফ

    টি-টোয়েন্টি র‍্যাংকিংয়ে বৈভব সূর্যবংশীর বিশাল লাফ

    নিজের অভিনয় গুরুকে শ্রদ্ধা জানিয়ে যা লিখলেন চঞ্চল চৌধুরী

    নিজের অভিনয় গুরুকে শ্রদ্ধা জানিয়ে যা লিখলেন চঞ্চল চৌধুরী