ইউটিউব ট্রেন্ডিংয়ের এক নম্বরে নাটক ‘আশিকি’

ঈদের বিশেষ নাটক ‘আশিকি’-তে অভিনয় করে ট্রল ও সমালোচনার ঝড়ে পড়েন অভিনেতা ফারহান আহমেদ জোভান। ওভার অ্যাক্টিং নিয়ে নানাভাবে সমালোচিত হলেও দর্শক জনপ্রিয়তায় ইউটিউব ট্রেন্ডিংয়ের এক নম্বরে রয়েছে জোভান অভিনীত নাটক ‘আশিকি’।

রোববার (৮ জুন) রাতে সিএমভি ইন্টারটেনমেন্ট ইউটিউব চ্যানেলে প্রকাশিত হয় ঈদের বিশেষ নাটকটি। মুক্তির একদিন পেরোতেই এটি দর্শক জনপ্রিয়তায় ৬ মিলিয়নেরও বেশি ভিউ সংখ্যা ছাড়িয়েছে।

মধ্যবিত্ত পরিবারের অসুন্দর এক ছেলের রকস্টার হওয়ার গল্পকে কেন্দ্র করে নির্মিত ‘আশিকি’। নাটকে দেখা যায়, বিশ্ববিদ্যালয়ে পড়ার সময় এক সুন্দরী শিক্ষার্থীকে প্রেমের প্রস্তাব দিয়ে অপমানিত হওয়ার পর জীবনের বাঁক পরিবর্তন করে গল্পের নায়ক।

সময়ের বাঁক পেরিয়ে সুরেলা কন্ঠ দিয়ে প্রতিষ্ঠিত সংগীতশিল্পী হন। কসমেটিকস সার্জারী করে অসুন্দর চেহারা থেকে সুন্দর তরুণ হয়ে ওঠেন।

গল্পের শেষে দেখা যায়, রূপ আর গানে পাগল হয়ে একদিন সেই শিক্ষার্থী গল্পের নায়ককে প্রেমের প্রস্তাব দেন। তখন নায়িকার প্রেমের প্রস্তাব প্রত্যাখ্যান করে অপমান করে নায়ক। তারপর জীবনে তাদের কী ঘটে, সে চড়াই-উতরাইয়ের গল্প নিয়েই নির্মিত ‘আশিকি’।

পারভেজ ইমরানের চিত্রনাট্য ও ইমরোজ শাওনের পরিচালিত এ নাটকের প্রধান চরিত্রে অভিনয় করেছেন জোভান। তার বিপরীতে অভিনয় করেছেন অভিনেত্রী নাজনীন নীহা। নেটদুনিয়ায় ভালোবাসার এ গল্প মনে ধরেছে দর্শকদের।

  • Related Posts

    ১৬ বছরের বর্ণাঢ্য ক্যারিয়ারের ইতি: ব্রাজিলের জার্সি তুলে রাখলেন নেইমার

    ব্রাজিলের ইতিহাসের সর্বকালের সর্বোচ্চ গোলদাতা নেইমার আনুষ্ঠানিকভাবে আন্তর্জাতিক ফুটবল থেকে অবসরের ঘোষণা দিয়েছেন। এর মাধ্যমে জাতীয় দলের হয়ে তার দীর্ঘ ১৬ বছরেরও বেশি সময়ের এক বর্ণাঢ্য ক্যারিয়ারের অবসান ঘটল। ৩৪…

    Continue reading
    টি-টোয়েন্টি র‍্যাংকিংয়ে বৈভব সূর্যবংশীর বিশাল লাফ

    জিম্বাবুয়ের বিপক্ষে ৩-০ ব্যবধানে সিরিজ জয়ের পর আইসিসির সর্বশেষ হালনাগাদ করা টি-টোয়েন্টি ব্যাটিং র‍্যাংকিংয়ে দারুণ উন্নতি করেছেন ভারতীয় কিশোর তারকা বৈভব সূর্যবংশী।  হারারেতে অনুষ্ঠিত সিরিজে ৫০.৩৩ গড়ে ১৫১ রান সংগ্রাহক…

    Continue reading

    ১৬ বছরের বর্ণাঢ্য ক্যারিয়ারের ইতি: ব্রাজিলের জার্সি তুলে রাখলেন নেইমার

    ১৬ বছরের বর্ণাঢ্য ক্যারিয়ারের ইতি: ব্রাজিলের জার্সি তুলে রাখলেন নেইমার

    টি-টোয়েন্টি র‍্যাংকিংয়ে বৈভব সূর্যবংশীর বিশাল লাফ

    টি-টোয়েন্টি র‍্যাংকিংয়ে বৈভব সূর্যবংশীর বিশাল লাফ

    নিজের অভিনয় গুরুকে শ্রদ্ধা জানিয়ে যা লিখলেন চঞ্চল চৌধুরী

    নিজের অভিনয় গুরুকে শ্রদ্ধা জানিয়ে যা লিখলেন চঞ্চল চৌধুরী

    আসামের বন্যার্তদের পাশে সালমান খান-আলিয়া ভাট

    আসামের বন্যার্তদের পাশে সালমান খান-আলিয়া ভাট

    বাংলাদেশি শ্রমিকদের কল্যাণ নিশ্চিতে একযোগে কাজ করবে দু’দেশ

    বাংলাদেশি শ্রমিকদের কল্যাণ নিশ্চিতে একযোগে কাজ করবে দু’দেশ

    মানসম্মত শিক্ষা নিশ্চিত করা সরকারের অন্যতম অগ্রাধিকার: প্রধানমন্ত্রী

    মানসম্মত শিক্ষা নিশ্চিত করা সরকারের অন্যতম অগ্রাধিকার: প্রধানমন্ত্রী

    জ্বালানি সংকট কাটাতে মালয়েশিয়ার সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী

    জ্বালানি সংকট কাটাতে মালয়েশিয়ার সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী

    ৯ জেলায় বৃষ্টির সম্ভাবনা, নদীবন্দরে সতর্কতা

    ৯ জেলায় বৃষ্টির সম্ভাবনা, নদীবন্দরে সতর্কতা

    প্রধানমন্ত্রীর সঙ্গে জাপানের প্রধানমন্ত্রীর বিশেষ উপদেষ্টার সাক্ষাৎ

    প্রধানমন্ত্রীর সঙ্গে জাপানের প্রধানমন্ত্রীর বিশেষ উপদেষ্টার সাক্ষাৎ

    হামলায় বিরতির মধ্যেই ইরান যুদ্ধ নিয়ে আলোচনা চলছে: ট্রাম্প

    হামলায় বিরতির মধ্যেই ইরান যুদ্ধ নিয়ে আলোচনা চলছে: ট্রাম্প