মালদ্বীপের ‘পর্যটন দূত’ হলেন ক্যাটরিনা কাইফ

ভারতের গণ্ডি পেরিয়ে আন্তর্জাতিক পর্যটন মানচিত্রে নিজের নাম লেখালেন বলিউড অভিনেত্রী ক্যাটরিনা কাইফ। সৌন্দর্যের লীলাভূমি দ্বীপ রাষ্ট্র মালদ্বীপের ‘পর্যটন দূত’ হিসেবে নিযুক্ত হয়েছেন তিনি।

মঙ্গলবার (১০ জুন) মালদ্বীপের মার্কেটিং অ্যান্ড পাবলিক রিলেশনস কর্পোরেশন আনুষ্ঠানিকভাবে এ ঘোষণা করে। এ ঘোষণা অনুযায়ী, আজ থেকে মালদ্বীপের গ্লোবাল ‘ব্র্যান্ড অ্যাম্বাসাডর’ হিসেবে কাজ করবেন অভিনেত্রী।

মালদ্বীপের ‘পর্যটন দূত’ হিসেবে বলিউড অভিনেত্রী ক্যাটরিনা কাইফকে নিয়োগ দেয়া প্রসঙ্গে বিশ্লেষকরা বলছেন, এ সিদ্ধান্ত ভারত-মালদ্বীপ সম্পর্ক উন্নয়নে সহায়ক।

চলতি বছরের শুরুতে ভারত-মালদ্বীপের কূটনৈতিক সম্পর্কে টানাপোড়ন তৈরি হয়। সে টানাপোড়নের অবসানসহ মালদ্বীপকে বিশ্বব্যাপী ট্রাভেল ডেস্টিনেশন হিসেবে তুলে ধরতে মালদ্বীপের একটি কৌশলগত পদক্ষেপই হলো বলিউড অভিনেত্রীকে নিজেদের দেশের পর্যটন শিল্পের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে নিয়োগ দেয়া।

এদিকে মালদ্বীপের ‘পর্যটন দূত’ হিসেবে নিয়োগ পেয়ে নিজের অনুভূতি প্রকাশ করেছেন ক্যাটরিনা। তিনি বলেন,

মালদ্বীপ মানেই বিলাসিতা আর প্রাকৃতিক সৌন্দর্যের এক পরিপূর্ণ অভিজ্ঞতা। দেশটির ‘সানি সাইড অব লাইফ’র ‘পর্যটন দূত’ হতে পেরে আমি উচ্ছ্বসিত।

ক্যাটরিনা আরও বলেন,

ব্যক্তিগত সময় কাটাতে একাধিকবার মালদ্বীপে ভ্রমণ করেছি। এখানকার আকর্ষণীয় লোকেশন এবং ভ্রমণ অভিজ্ঞতা আমার জানা। সেগুলো বিশ্বব্যাপী পর্যটকদের কাছে তুলে ধরতে উদগ্রীব হয়ে রয়েছি।

ব্যক্তিজীবনে ২০২১ সালে বলিউড অভিনেতা ভিকি কৌশলকে ভালোবেসে বিয়ে করেন ক্যাটরিনা কাইফ। সর্বশেষ বিজয় সেতুপতির বিপরীতে ‘মেরি ক্রিসমাস’ নামের থ্রিলারধর্মী সিনেমায় অভিনয় করতে দেখা যায় এ অভিনেত্রীকে।

  • Related Posts

    বাংলাদেশিদের ভারতের ভিসা দেওয়ার ক্ষেত্রে শিগগির ইতিবাচক পরিবর্তন আসবে সংসদে পররাষ্ট্রমন্ত্রী

    বাংলাদেশি নাগরিকদের ভারতের ভিসা দেওয়ার কার্যক্রমে শিগগির ইতিবাচক পরিবর্তন দেখা যাবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান। মঙ্গলবার (২৮ এপ্রিল) সংসদ অধিবেশনে স্বতন্ত্র সংসদ সদস্য শেখ মজিবুর রহমানের প্রশ্নের…

    Continue reading
    ইরান হরমুজ প্রণালি খুলে দিতে অনুরোধ করেছে, দাবি ট্রাম্পের

    ইরান হরমুজ প্রণালি দ্রুত খুলে দেওয়ার জন্য ওয়াশিংটনের কাছে অনুরোধ জানিয়েছে বলে দাবি করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তার দাবি, তেহরান বর্তমানে ‘ভেঙে পড়ার অবস্থায়’ রয়েছে এবং নেতৃত্ব সংকট মোকাবিলার…

    Continue reading

    বাংলাদেশিদের ভারতের ভিসা দেওয়ার ক্ষেত্রে শিগগির ইতিবাচক পরিবর্তন আসবে সংসদে পররাষ্ট্রমন্ত্রী

    বাংলাদেশিদের ভারতের ভিসা দেওয়ার ক্ষেত্রে শিগগির ইতিবাচক পরিবর্তন আসবে সংসদে পররাষ্ট্রমন্ত্রী

    ইরান হরমুজ প্রণালি খুলে দিতে অনুরোধ করেছে, দাবি ট্রাম্পের

    ইরান হরমুজ প্রণালি খুলে দিতে অনুরোধ করেছে, দাবি ট্রাম্পের

    নিজেদের গুলিতে ডাকাত সদস্য নিহত, লাশ রেখেই পালিয়ে গেলেন অন্যরা

    নিজেদের গুলিতে ডাকাত সদস্য নিহত, লাশ রেখেই পালিয়ে গেলেন অন্যরা

    একাই লড়লেন স্বর্ণা, ২৫ রানে হারলো বাংলাদেশের মেয়েরা

    একাই লড়লেন স্বর্ণা, ২৫ রানে হারলো বাংলাদেশের মেয়েরা

    যুক্তরাষ্ট্রে আজীবন সম্মাননা পাচ্ছেন ববিতা

    যুক্তরাষ্ট্রে আজীবন সম্মাননা পাচ্ছেন ববিতা

    ভূমধ্যসাগরে ৫ অভিবাসনপ্রত্যাশীর মরদেহ উদ্ধার

    ভূমধ্যসাগরে ৫ অভিবাসনপ্রত্যাশীর মরদেহ উদ্ধার

    জাতীয় গ্রিডে যুক্ত হলো আদানির ৯২৫ মেগাওয়াট বিদ্যুৎ, কমবে লোডশেডিং

    জাতীয় গ্রিডে যুক্ত হলো আদানির ৯২৫ মেগাওয়াট বিদ্যুৎ, কমবে লোডশেডিং

    ইরানের প্রস্তাব গ্রহণ না করার ইঙ্গিত ট্রাম্পের: সিএনএন

    ইরানের প্রস্তাব গ্রহণ না করার ইঙ্গিত ট্রাম্পের: সিএনএন

    ইন্দোনেশিয়ায় দুই ট্রেনের সংঘর্ষে নিহত বেড়ে ১৪, ধ্বংসাবশেষে চাপা পড়েছেন অনেকে

    ইন্দোনেশিয়ায় দুই ট্রেনের সংঘর্ষে নিহত বেড়ে ১৪, ধ্বংসাবশেষে চাপা পড়েছেন অনেকে

    ডেমরায় বাস-লেগুনার মুখোমুখি সংঘর্ষে নিহত ১

    ডেমরায় বাস-লেগুনার মুখোমুখি সংঘর্ষে নিহত ১