গাজীপুরে যাত্রী-যানবাহনের চাপ নেই

ঈদের ছুটি শেষে কর্মস্থলে ফিরছেন মানুষ। মঙ্গলবার (১০ জুন) সকাল থেকে কমসংখ্যক যাত্রী নিয়েই ঢাকায় ফিরছে বিভিন্ন ধরনের যানবাহন।

গাজীপুরের চান্দনা চৌরাস্তা ও ভোগড়া বাইপাস মোড় ঘুরে দেখা গেছে, দূরপাল্লার বাসে যাত্রীর সংখ্যা অনেক কম। আগামী রোববার থেকে গাজীপুরের সব পোশাক কারখানা খোলা হবে। ফলে বৃহস্পতি-শুক্রবার কর্মস্থলে ফিরে আসার ঢল নামবে।

রংপুর থেকে আসা বাসচালক নাজমুল হোসেন জানান, ‘যারা ঈদের ছুটি কাটাতে গ্রামের বাড়িতে গেছেন তাদের মধ্যে খুব কম সংখ্যক লোকই ফিরে আসছেন। রংপুরসহ উত্তরাঞ্চলের বাস টার্মিনাল গুলোতে এখনো ঢাকামুখী মানুষের ভিড় শুরু হয়নি। তবে যাদের বিশেষ প্রয়োজন রয়েছে এরকম কিছু লোকজন আসতে শুরু করেছেন।’

এদিকে সকাল থেকে গাজীপুরের ঢাকা ময়মনসিংহ মহাসড়ক এবং ঢাকা টাঙ্গাইল মহাসড়কের বিভিন্ন গুরুত্বপূর্ণ বাস স্টপেজগুলোতে মানুষের ভিড় কম দেখা গেছে। রাস্তাঘাট মোটামুটি ফাঁকা। উত্তরা থেকে গাজীপুর চৌরাস্তা পর্যন্ত ১২ কিলোমিটার যেতে অন্যান্য সময় এক থেকে দুই ঘণ্টা লাগতো। এখন ২০ থেকে ২৫ মিনিটের মধ্যে গাজীপুর আসা যাচ্ছে। রাস্তায় যানবাহন ও যাত্রীদের চাপ নেই বললেই চলে।

এদিকে ঈদের ছুটিতে গাজীপুরের কর্মজীবী মানুষরা গ্রামের বাড়িতে চলে যাওয়ায় গাজীপুর শহরের বিভিন্ন এলাকার দোকানপাট বন্ধ রয়েছে। কাঙ্ক্ষিত ক্রেতা না থাকায় দোকান ও মার্কেটের মালিকরাও ছুটি কাটাচ্ছেন।

সালনা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শওকাতুল আলম বলেন, ঈদের ছুটি কাটিয়ে গাজীপুরে কর্মস্থলে ফিরছেন খুব কমসংখ্যক মানুষ। ছুটি কাটিয়ে যাত্রীরা যেন নির্বিঘ্নে গন্তব্য আসতে পারেন সে জন্য পুলিশ তৎপর রয়েছে।

  • Related Posts

    জিয়াউর রহমান-খালেদা জিয়ার সমাধিতে স্পিকার ও ডেপুটি স্পিকারের শ্রদ্ধা

    ত্রয়োদশ জাতীয় সংসদের নবনির্বাচিত স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম ও ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল রাজধানীর শেরেবাংলা নগরের জিয়া উদ্যানে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান (বীর উত্তম) এবং সাবেক…

    Continue reading
    ইরান যুদ্ধ ইস্যুতে ট্রাম্প শিবিরে ফাটল স্পষ্ট

    ইরান যুদ্ধসহ গুরুত্বপূর্ণ নানা ইস্যুতে ডোনাল্ড ট্রাম্প প্রশাসন ও রিপাবলিকান পার্টি ‘ভুল পথে’ এগোচ্ছে। মার্কিন কংগ্রেসের সাবেক সদস্য মার্জোরি টেইলর গ্রিন এমন মন্তব্য করেছেন। তার এমন মন্তব্যে ‘মেক আমেরিকা গ্রেট…

    Continue reading

    জিয়াউর রহমান-খালেদা জিয়ার সমাধিতে স্পিকার ও ডেপুটি স্পিকারের শ্রদ্ধা

    জিয়াউর রহমান-খালেদা জিয়ার সমাধিতে স্পিকার ও ডেপুটি স্পিকারের শ্রদ্ধা

    ইরান যুদ্ধ ইস্যুতে ট্রাম্প শিবিরে ফাটল স্পষ্ট

    ইরান যুদ্ধ ইস্যুতে ট্রাম্প শিবিরে ফাটল স্পষ্ট

    ময়নাতদন্ত ছাড়াই বর-কনেসহ ১৪ জনের মরদেহ হস্তান্তর

    ময়নাতদন্ত ছাড়াই বর-কনেসহ ১৪ জনের মরদেহ হস্তান্তর

    ইরানকে বিশ্বকাপ না খেলার পরামর্শ ট্রাম্পের

    ইরানকে বিশ্বকাপ না খেলার পরামর্শ ট্রাম্পের

    ফিরেছেন শামীম হাসান সরকার, জমবে ‘ব্যাচেলর পয়েন্ট’

    ফিরেছেন শামীম হাসান সরকার, জমবে ‘ব্যাচেলর পয়েন্ট’

    বাহরাইনের বাইরে থাকলেও ভিসা নবায়ন করতে পারবেন বাংলাদেশিরা

    বাহরাইনের বাইরে থাকলেও ভিসা নবায়ন করতে পারবেন বাংলাদেশিরা

    প্রথম বক্তব্যে যা যা বললেন ইরানের সর্বোচ্চ নেতা মোজতবা খামেনি

    প্রথম বক্তব্যে যা যা বললেন ইরানের সর্বোচ্চ নেতা মোজতবা খামেনি

    মোদীর ইসরায়েল সফরের পরই ইরানে হামলা: অভিযোগ মমতা ব্যানার্জীর

    মোদীর ইসরায়েল সফরের পরই ইরানে হামলা: অভিযোগ মমতা ব্যানার্জীর

    দেশে গত দেড় দশকে ফ্যাসিবাদী শাসন চলেছে: রাষ্ট্রপতি

    দেশে গত দেড় দশকে ফ্যাসিবাদী শাসন চলেছে: রাষ্ট্রপতি

    রাষ্ট্রপতির ভাষণে ‘ওয়াক আউট’ করেছে জামায়াত জোট

    রাষ্ট্রপতির ভাষণে ‘ওয়াক আউট’ করেছে জামায়াত জোট