লাইসেন্স ছাড়া পর্যটকবাহী নৌকা চালানোর অভিযোগে বাংলাদেশি আটক

মালয়েশিয়ার তেরেঙ্গানু রাজ্যের বেসুতের পুলাউ পেরহেন্তিয়ানের জলসীমায় লাইসেন্স ছাড়া একটি পর্যটকবাহী নৌকা চালানোর সময় ৩০ বছর বয়সি এক বাংলাদেশি নাগরিককে আটক করেছে দেশটির মেরিটাইম এনফোর্সমেন্ট এজেন্সি।

সোমবার (৯ জুন) বিকেল সাড়ে ৩টার পুলাউ পেরহেন্তিয়ান দ্বীপের জলসীমায় ওই বাংলাদেশিকে আটক করা হয়েছে বলে জানিয়েছেন মালয়েশিয়ার মেরিটাইম এনফোর্সমেন্ট এজেন্সির পরিচালক ক্যাপ্টেন হামিলুদ্দিন চে আওয়াং।

এসময় পেরহেন্তিয়ান দ্বীপের পাসির পাঞ্জাং সৈকতে যাওয়ার পথে ইতালীয় পর্যটকসহ দুই যাত্রী বহনকারী নৌকাটিও জব্দ করা হয়।

ক্যাপ্টেন হামিলুদ্দিন বলেন, প্রাথমিক নথিপত্র পরীক্ষায় দেখা গেছে যে ওই বাংলাদেশি চালক তার পরিচয়পত্র এবং বৈধ নৌকার লাইসেন্স দেখাতে পারেননি।

মার্চেন্ট শিপিং অধ্যাদেশ (এমএসও) ১৯৫২ এবং ইমিগ্রেশন আইন ১৯৫৯ এর অধীনে তদন্তের জন্য নৌকা চালক এবং পর্যটক নৌকাটিকে স্থানীয় কুয়ালা বেসুত মেরিটাইম পোস্ট জেটিতে নিয়ে যাওয়া হয়েছে।

  • Related Posts

    মানসম্মত শিক্ষা নিশ্চিত করা সরকারের অন্যতম অগ্রাধিকার: প্রধানমন্ত্রী

    প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, দেশের প্রতিটি শিক্ষার্থীর জন্য মানসম্মত শিক্ষা নিশ্চিত করা সরকারের অন্যতম অগ্রাধিকার। এ লক্ষ্যে শিক্ষাব্যবস্থার প্রতিটি স্তরে গুণগত পরিবর্তন আনতে সমন্বিত উদ্যোগ, কার্যকর তদারকি এবং সময়োপযোগী পরিকল্পনা…

    Continue reading
    জ্বালানি সংকট কাটাতে মালয়েশিয়ার সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী

    মহেশখালীর ভাসমান এলএনজি টার্মিনাল (এফএসআরইউ) বিকল হয়ে সৃষ্ট জ্বালানি সংকট মোকাবিলায় মালয়েশিয়ার সহায়তা চেয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। মঙ্গলবার (২৮ জুলাই) দুপুরে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের সঙ্গে ফোনালাপে এ সহযোগিতা চান…

    Continue reading

    মানসম্মত শিক্ষা নিশ্চিত করা সরকারের অন্যতম অগ্রাধিকার: প্রধানমন্ত্রী

    মানসম্মত শিক্ষা নিশ্চিত করা সরকারের অন্যতম অগ্রাধিকার: প্রধানমন্ত্রী

    জ্বালানি সংকট কাটাতে মালয়েশিয়ার সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী

    জ্বালানি সংকট কাটাতে মালয়েশিয়ার সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী

    ৯ জেলায় বৃষ্টির সম্ভাবনা, নদীবন্দরে সতর্কতা

    ৯ জেলায় বৃষ্টির সম্ভাবনা, নদীবন্দরে সতর্কতা

    প্রধানমন্ত্রীর সঙ্গে জাপানের প্রধানমন্ত্রীর বিশেষ উপদেষ্টার সাক্ষাৎ

    প্রধানমন্ত্রীর সঙ্গে জাপানের প্রধানমন্ত্রীর বিশেষ উপদেষ্টার সাক্ষাৎ

    হামলায় বিরতির মধ্যেই ইরান যুদ্ধ নিয়ে আলোচনা চলছে: ট্রাম্প

    হামলায় বিরতির মধ্যেই ইরান যুদ্ধ নিয়ে আলোচনা চলছে: ট্রাম্প

    ট্রাম্পের সঙ্গে বৈঠকের পর ইরান যুদ্ধ নিয়ে যে বার্তা দিলেন নেতানিয়াহু

    ট্রাম্পের সঙ্গে বৈঠকের পর ইরান যুদ্ধ নিয়ে যে বার্তা দিলেন নেতানিয়াহু

    আজাদ কাশ্মীরে পাকিস্তানি বাহিনীর গুলিতে নিহত ৩০

    আজাদ কাশ্মীরে পাকিস্তানি বাহিনীর গুলিতে নিহত ৩০

    জাপানে ৭.১ মাত্রার ভূমিকম্প, নিহত ১৩

    জাপানে ৭.১ মাত্রার ভূমিকম্প, নিহত ১৩

    ধুনটে ট্রাকের ধাক্কায় প্রাণ গেল মোটরসাইকেল চালকের

    ধুনটে ট্রাকের ধাক্কায় প্রাণ গেল মোটরসাইকেল চালকের

    বিশ্বকাপ ও বড় টুর্নামেন্ট ট্রাম্পের আত্মীয়ের হাতে তুলে দিচ্ছে ফিফা!

    বিশ্বকাপ ও বড় টুর্নামেন্ট ট্রাম্পের আত্মীয়ের হাতে তুলে দিচ্ছে ফিফা!