ঢাকামুখী যাত্রীর চাপ কম, দীর্ঘ ছুটিতে ধীরেসুস্থে ফিরছে মানুষ

গ্রামে থাকা প্রিয়জনের সঙ্গে ঈদুল আজহা উদযাপন শেষে রাজধানীতে ফিরতে শুরু করেছে মানুষ। তবে ঈদের দুদিন পরেও কর্মস্থলমুখী মানুষের চাপ খুবই কম।

ঈদের পরে লম্বা ছুটি হওয়ায় গ্রামে ফেরা মানুষের রাজধানীতে কর্মস্থলে ফিরতে কিছুটা দেরি হচ্ছে। এখনো পুরোদমে আসা শুরু হয়নি। তবে গত দুদিনের তুলনায় আজ ঢাকায় ফেরা যাত্রীর কিছুটা বেশি। আগামী বৃহস্পতিবার থেকে যাত্রীর চাপ বাড়বে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

মঙ্গলবার (১০ জুন) সকাল থেকে রাজধানীর অন্যতম প্রবেশপথ যাত্রাবাড়ী-সায়দাবাদ এলাকা ঘুরে দেখা গেছে, দূরপাল্লার গাড়ি খুব বেশি রাজধানীতে প্রবেশ করছে না। যেগুলো আসছে সেগুলোও যাত্রীপূর্ণ নয়।

পরিবহন সংশ্লিষ্টরা বলছেন, ঈদের পরে এবার লম্বা ছুটি। খুব জরুরি না হলে লোকজন এখনো সেভাবে ঢাকা ফিরতে শুরু করেননি। মূলত অফিস, কলকারখানা, শিল্প প্রতিষ্ঠান শুরু হবে আগামী সপ্তাহ থেকে। সেই হিসেবে বৃহস্পতি, শুক্র ও শনিবার ঢলের মতো রাজধানীতে ফিরবে মানুষ।

ঢাকা-চাঁদপুর রুটে চলাচল করা পদ্মা এক্সপ্রেসের গাড়িচালক মো. শাহ আলম মঙ্গলবার সকাল সাড়ে ৮টার দিকে সায়েদাবাদের জনপথ মোড়ে দাঁড়িয়ে বলেন, গতকালের চেয়ে আজ যাত্রী কিছুটা বেশি। ছুটি বেশি তাই মানুষ আসবে আরও পরে। আজ কিছুটা যাত্রী বেশি হলেও সব সিট ভরেনি। পথে আসতে আসতে কিছু যাত্রী পেয়েছি।

ঢাকা আসতে পথে যানজট বা অন্য কোনো সমস্যা হয়নি বলেও জানিয়েছেন তিনি।

চাঁদপুরের হাজীগঞ্জ থেকে সকাল পৌঁনে ৯টায় সায়দাবাদ বাস টার্মিনালে এসে পৌঁছায় আল আরাফা এক্সপ্রেসের একটি বাস। ওই বাসের চালক মোহাম্মদ আলম বলেন, আজও যাত্রী কম, যাত্রী বাড়বে কাল থেকে। এবার ছুটি বেশি, মানুষ আসছে আস্তে আস্তে।

পটুয়াখালী থেকে সপরিবারে ঢাকায় ফিরেছেন চাকরিজীবী ইলিয়াস হোসেন।তিনি বলেন, আমার ছুটি গতকালই শেষ, আজই আমার অফিস শুরু করতে হবে। একটু দেরি করে গেলে সমস্যা নেই, তাই সকালে চলে আসলাম।

তিনি আরও বলেন, যখন যাত্রা করেছি তখন বাস মোটামুটি খালিই ছিল, পথে আসতে আসতে কিছু যাত্রী হয়েছে। ভাড়া কিছুটা বেশি হলেও পথে আসতে কোনো সমস্যা হয়নি।

মঙ্গলবার সকালে সায়দাবাদের বাস টার্মিনালের আশপাশের এলাকায় দেখা গেছে, দু-একটি বাস আসলেই সিএনজি অটোরিকশা, মোটরসাইকেল চালক, অটোরিকশা চালকরা যাত্রীরা আশায় বাসটি ঘিরে ধরছেন।

বাস মালিকদের নিয়ে গঠন করা সায়েদাবাদ বাস টার্মিনাল পরিচালনা কমিটির সদস্য ও এম আর ট্রান্সপোর্টের মালিক মো. শাহ আলম জাগো নিউজকে বলেন, দু-একজন করে যাত্রীরা আসছে। গতরাতে যেসব গাড়ি গেছে সেগুলোর অনেকগুলোই সকালে এসেছে। তবে যাত্রী খুবই কম। আশা করি কাল থেকে ঢাকায় ফেরার যাত্রী বাড়বে।

ঢাকায় ফিরতে সড়কে কোনো সমস্যার কথা এখনো শোনেননি জানিয়ে তিনি বলেন, সড়কে বেপরোয়া গাড়ি চালানো রোধে আমরা একটা ব্যবস্থা নিয়েছি। যদি সিলেটে যেতে ১০০ লিটার তেল লাগে, সেক্ষেত্রে হয়তো ১০৫ লিটার তেল দেওয়া হচ্ছে। সেখানে যদি কারও ১২০ লিটার তেল লাগে তাকে আমরা ধরছি। কারণ স্বাভাবিকভাবে গাড়ি চালালে বেশি তেল লাগার কথা না, গাড়ি বেপরোয়া চালালে অতিরিক্ত তেল লাগে। অতিরিক্ত তেল খরচ করা চালকদের আমরা সতর্ক করছি, তাদের বলছি প্রয়োজনে তোমরা চলে যাও।

গত ৭ জুন দেশে পবিত্র ঈদুল আজহা উদযাপিত হয়েছে। ঈদুল আজহা উপলক্ষে এবার সরকারি কর্মচারীরা টানা ১০ দিনের ছুটি পাচ্ছেন। গত ৫ জুন থেকে শুরু হয়েছে ঈদের ছুটি। আগামী ১৪ জুন পর্যন্ত ছুটি কাটাবেন সরকারি চাকরিজীবীরা।

  • Related Posts

    বাংলাদেশিদের ভারতের ভিসা দেওয়ার ক্ষেত্রে শিগগির ইতিবাচক পরিবর্তন আসবে সংসদে পররাষ্ট্রমন্ত্রী

    বাংলাদেশি নাগরিকদের ভারতের ভিসা দেওয়ার কার্যক্রমে শিগগির ইতিবাচক পরিবর্তন দেখা যাবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান। মঙ্গলবার (২৮ এপ্রিল) সংসদ অধিবেশনে স্বতন্ত্র সংসদ সদস্য শেখ মজিবুর রহমানের প্রশ্নের…

    Continue reading
    ইরান হরমুজ প্রণালি খুলে দিতে অনুরোধ করেছে, দাবি ট্রাম্পের

    ইরান হরমুজ প্রণালি দ্রুত খুলে দেওয়ার জন্য ওয়াশিংটনের কাছে অনুরোধ জানিয়েছে বলে দাবি করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তার দাবি, তেহরান বর্তমানে ‘ভেঙে পড়ার অবস্থায়’ রয়েছে এবং নেতৃত্ব সংকট মোকাবিলার…

    Continue reading

    বাংলাদেশিদের ভারতের ভিসা দেওয়ার ক্ষেত্রে শিগগির ইতিবাচক পরিবর্তন আসবে সংসদে পররাষ্ট্রমন্ত্রী

    বাংলাদেশিদের ভারতের ভিসা দেওয়ার ক্ষেত্রে শিগগির ইতিবাচক পরিবর্তন আসবে সংসদে পররাষ্ট্রমন্ত্রী

    ইরান হরমুজ প্রণালি খুলে দিতে অনুরোধ করেছে, দাবি ট্রাম্পের

    ইরান হরমুজ প্রণালি খুলে দিতে অনুরোধ করেছে, দাবি ট্রাম্পের

    নিজেদের গুলিতে ডাকাত সদস্য নিহত, লাশ রেখেই পালিয়ে গেলেন অন্যরা

    নিজেদের গুলিতে ডাকাত সদস্য নিহত, লাশ রেখেই পালিয়ে গেলেন অন্যরা

    একাই লড়লেন স্বর্ণা, ২৫ রানে হারলো বাংলাদেশের মেয়েরা

    একাই লড়লেন স্বর্ণা, ২৫ রানে হারলো বাংলাদেশের মেয়েরা

    যুক্তরাষ্ট্রে আজীবন সম্মাননা পাচ্ছেন ববিতা

    যুক্তরাষ্ট্রে আজীবন সম্মাননা পাচ্ছেন ববিতা

    ভূমধ্যসাগরে ৫ অভিবাসনপ্রত্যাশীর মরদেহ উদ্ধার

    ভূমধ্যসাগরে ৫ অভিবাসনপ্রত্যাশীর মরদেহ উদ্ধার

    জাতীয় গ্রিডে যুক্ত হলো আদানির ৯২৫ মেগাওয়াট বিদ্যুৎ, কমবে লোডশেডিং

    জাতীয় গ্রিডে যুক্ত হলো আদানির ৯২৫ মেগাওয়াট বিদ্যুৎ, কমবে লোডশেডিং

    ইরানের প্রস্তাব গ্রহণ না করার ইঙ্গিত ট্রাম্পের: সিএনএন

    ইরানের প্রস্তাব গ্রহণ না করার ইঙ্গিত ট্রাম্পের: সিএনএন

    ইন্দোনেশিয়ায় দুই ট্রেনের সংঘর্ষে নিহত বেড়ে ১৪, ধ্বংসাবশেষে চাপা পড়েছেন অনেকে

    ইন্দোনেশিয়ায় দুই ট্রেনের সংঘর্ষে নিহত বেড়ে ১৪, ধ্বংসাবশেষে চাপা পড়েছেন অনেকে

    ডেমরায় বাস-লেগুনার মুখোমুখি সংঘর্ষে নিহত ১

    ডেমরায় বাস-লেগুনার মুখোমুখি সংঘর্ষে নিহত ১