লস অ্যাঞ্জেলেসে এবার মেরিন সেনা পাঠাচ্ছেন ট্রাম্প

লস অ্যাঞ্জেলেসে জাতীয় রক্ষী বাহিনীর (ন্যাশনাল গার্ড) অতিরিক্ত সদস্য পৌঁছানোর আগে সাময়িকভাবে প্রায় ৭০০ মেরিন সেনা মোতায়েন করতে যাচ্ছে যুক্তরাষ্ট্রের সেনাবাহিনী। সোমবার (৯ জুন) বার্তা সংস্থা রয়টার্সকে এ তথ্য জানিয়েছেন এক মার্কিন কর্মকর্তা।

ওই কর্মকর্তা জানান, রোববার লস অ্যাঞ্জেলেসের রাস্তায় প্রায় ৩০০ জন ক্যালিফোর্নিয়া ন্যাশনাল গার্ড সদস্য মোতায়েন করা হয়েছে। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অভিবাসন নীতি বাস্তবায়নের প্রতিবাদে টানা তৃতীয় দিনের বিক্ষোভ সামাল দিতে এই পদক্ষেপ নেওয়া হয়েছে। তবে তার এই সিদ্ধান্তকে ‘অবৈধ’ বলে আখ্যা দিয়েছেন ক্যালিফোর্নিয়ার ডেমোক্র্যাট গভর্নর গ্যাভিন নিউজম।

গোপনীয়তার শর্তে কথা বলা ওই মার্কিন কর্মকর্তা আরও বলেছেন, একটি মেরিন ব্যাটালিয়ন পাঠানো হবে, তবে আপাতত ‘ইনস্যারেকশন অ্যাক্ট’ (বিদ্রোহ দমন আইন) কার্যকরের পরিকল্পনা নেই।

জানা গেছে, বুধবারের মধ্যে লস অ্যাঞ্জেলেসে ন্যাশনাল গার্ড সদস্যের সংখ্যা বাড়িয়ে দুই হাজার করা হতে পারে। এর আগে পর্যন্ত মেরিন সেনারা সহযোগিতা করবে, তবে তারা সুনির্দিষ্টভাবে কী ভূমিকা পালন করবে, তা এখনো স্পষ্ট নয়।

ওই কর্মকর্তা আরও বলেন, পরিস্থিতি দ্রুত পরিবর্তিত হচ্ছে এবং সিদ্ধান্তও বদলাতে পারে।

প্রসঙ্গত, ‘ইনস্যারেকশন অ্যাক্ট’ কার্যকর না হলে মার্কিন সেনাবাহিনী দেশের অভ্যন্তরে আইনশৃঙ্খলা রক্ষার কাজে সরাসরি অংশ নিতে পারে না। তবে বিভিন্ন জাতীয় সংকটের সময় পেন্টাগনকে সহায়ক ভূমিকা পালন করতে ডাকা হয়—সীমান্ত মিশন থেকে শুরু করে দুর্যোগ মোকাবিলা বা স্বাস্থ্য সংকট পর্যন্ত। উদাহরণস্বরূপ, কোভিড-১৯ মহামারির সময় মার্কিন সেনাবাহিনী অস্থায়ী হাসপাতাল স্থাপন করেছিল।

  • Related Posts

    ভূমিকম্প মোকাবেলায় প্রস্তুত করা হচ্ছে ১ লাখ স্বেচ্ছাসেবী: প্রধানমন্ত্রী তারেক রহমান

    প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে ভূমিকম্পবিষয়ক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগে অনুষ্ঠিত এ সভায় ভূমিকম্প-পরবর্তী জরুরি সাড়া ও সরকারের সার্বিক প্রস্তুতি জোরদার করা নিয়ে আলোচনা হয়।সভায় জাতীয় টাস্কফোর্স গঠন, ভূমিকম্প-পরবর্তী…

    Continue reading
    ফাঁসির আসামি হওয়ায় দেশে ঢুকলেই শেখ হাসিনাকে গ্রেফতার করা হবে: আইনমন্ত্রী

    সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ফাঁসির আসামি হওয়ায় দেশে ঢুকলেই তাকে গ্রেফতার করা হবে বলে জানিয়েছেন আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান। বৃহস্পতিবার (৩০ জুলাই) সাংবাদিকদের এ কথা জানান তিনি। মন্ত্রী বলেন, শেখ হাসিনা…

    Continue reading

    ভূমিকম্প মোকাবেলায় প্রস্তুত করা হচ্ছে ১ লাখ স্বেচ্ছাসেবী: প্রধানমন্ত্রী তারেক রহমান

    ভূমিকম্প মোকাবেলায় প্রস্তুত করা হচ্ছে ১ লাখ স্বেচ্ছাসেবী: প্রধানমন্ত্রী তারেক রহমান

    ফাঁসির আসামি হওয়ায় দেশে ঢুকলেই শেখ হাসিনাকে গ্রেফতার করা হবে: আইনমন্ত্রী

    ফাঁসির আসামি হওয়ায় দেশে ঢুকলেই শেখ হাসিনাকে গ্রেফতার করা হবে: আইনমন্ত্রী

    ইরান, সিরিয়া ও সৌদি পারমাণবিক চুক্তি নিয়ে ট্রাম্পের কাছে নেতানিয়াহুর প্রস্তাব

    ইরান, সিরিয়া ও সৌদি পারমাণবিক চুক্তি নিয়ে ট্রাম্পের কাছে নেতানিয়াহুর প্রস্তাব

    ট্রাম্পের সঙ্গে জেলেনস্কির বৈঠকের পরই ইউক্রেনে ব্যাপক রুশ হামলা

    ট্রাম্পের সঙ্গে জেলেনস্কির বৈঠকের পরই ইউক্রেনে ব্যাপক রুশ হামলা

    আর্জেন্টিনায় দাবানল নিয়ন্ত্রণে গিয়ে হেলিকপ্টার বিধ্বস্ত, নিহত ৭

    আর্জেন্টিনায় দাবানল নিয়ন্ত্রণে গিয়ে হেলিকপ্টার বিধ্বস্ত, নিহত ৭

    আন্দোলন প্রত্যাহারের পর ভারতে চলছে ধরপাকড়

    আন্দোলন প্রত্যাহারের পর ভারতে চলছে ধরপাকড়

    চট্টগ্রামে বিএনপি-এনসিপি নেতাদের মধ্যে হাতাহাতি

    চট্টগ্রামে বিএনপি-এনসিপি নেতাদের মধ্যে হাতাহাতি

    ১৬ বছরের বর্ণাঢ্য ক্যারিয়ারের ইতি: ব্রাজিলের জার্সি তুলে রাখলেন নেইমার

    ১৬ বছরের বর্ণাঢ্য ক্যারিয়ারের ইতি: ব্রাজিলের জার্সি তুলে রাখলেন নেইমার

    টি-টোয়েন্টি র‍্যাংকিংয়ে বৈভব সূর্যবংশীর বিশাল লাফ

    টি-টোয়েন্টি র‍্যাংকিংয়ে বৈভব সূর্যবংশীর বিশাল লাফ

    নিজের অভিনয় গুরুকে শ্রদ্ধা জানিয়ে যা লিখলেন চঞ্চল চৌধুরী

    নিজের অভিনয় গুরুকে শ্রদ্ধা জানিয়ে যা লিখলেন চঞ্চল চৌধুরী