২৯ বছরেই আকস্মিক অবসরের ঘোষণা নিকোলাস পুরানের

বয়স মাত্র ২৯। ক্যারিয়ার সবে রঙিন হতে শুরু করেছে। এই সময়ে এসেই কিনা বিদায় বলে বসলেন নিকোলাস পুরান! সোমবার ইনস্টাগ্রামে দেওয়া এক বিবৃতিতে সব ধরনের আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিয়েছেন ওয়েস্ট ইন্ডিজের মারকুটে এই উইকেটকিপার-ব্যাটার।

ইনস্টাগ্রামে দেওয়া বিবৃতিতে পুরান বলেন, ‘অনেক চিন্তাভাবনা এবং আত্মোপলব্ধির পর, আমি আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নেওয়ার সিদ্ধান্ত নিয়েছি।’

ক্রিকেট ওয়েস্ট ইন্ডিজ জাতীয় দলে তার অবদানের জন্য পুরানকে ধন্যবাদ জানিয়ে একটি বিবৃতি প্রকাশ করেছে। সেখানে বলা হয়েছে, নিকোলাস আনুষ্ঠানিকভাবে তার আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের সিদ্ধান্ত জানিয়েছেন, যা তার ক্যারিয়ারের একটি গুরুত্বপূর্ণ অধ্যায়ের সমাপ্তি টানে।

পুরান আন্তর্জাতিক পর্যায়ে ওয়েস্ট ইন্ডিজের পক্ষে সবচেয়ে বেশি টি-টোয়েন্টি ম্যাচ (১০৬টি) খেলা ক্রিকেটার এবং সর্বোচ্চ টি-টোয়েন্টি রান সংগ্রাহক হয়েই (২২৭৫ রান) অবসরে যাচ্ছেন। ওয়ানডেতে তিনি ৬১টি ম্যাচ খেলে ১৯৮৩ রান করেছেন। টেস্ট ফরম্যাটে কখনও খেলেননি।

পুরানের শেষ ওয়ানডে ম্যাচ ছিল ২০২৩ সালে হারারেতে শ্রীলঙ্কার বিপক্ষে এবং শেষ টি-টোয়েন্টি ম্যাচ খেলেছেন গত বছর কিংস্টাউনে বাংলাদেশের বিপক্ষে।

  • Related Posts

    বাংলাদেশিদের ভারতের ভিসা দেওয়ার ক্ষেত্রে শিগগির ইতিবাচক পরিবর্তন আসবে সংসদে পররাষ্ট্রমন্ত্রী

    বাংলাদেশি নাগরিকদের ভারতের ভিসা দেওয়ার কার্যক্রমে শিগগির ইতিবাচক পরিবর্তন দেখা যাবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান। মঙ্গলবার (২৮ এপ্রিল) সংসদ অধিবেশনে স্বতন্ত্র সংসদ সদস্য শেখ মজিবুর রহমানের প্রশ্নের…

    Continue reading
    ইরান হরমুজ প্রণালি খুলে দিতে অনুরোধ করেছে, দাবি ট্রাম্পের

    ইরান হরমুজ প্রণালি দ্রুত খুলে দেওয়ার জন্য ওয়াশিংটনের কাছে অনুরোধ জানিয়েছে বলে দাবি করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তার দাবি, তেহরান বর্তমানে ‘ভেঙে পড়ার অবস্থায়’ রয়েছে এবং নেতৃত্ব সংকট মোকাবিলার…

    Continue reading

    বাংলাদেশিদের ভারতের ভিসা দেওয়ার ক্ষেত্রে শিগগির ইতিবাচক পরিবর্তন আসবে সংসদে পররাষ্ট্রমন্ত্রী

    বাংলাদেশিদের ভারতের ভিসা দেওয়ার ক্ষেত্রে শিগগির ইতিবাচক পরিবর্তন আসবে সংসদে পররাষ্ট্রমন্ত্রী

    ইরান হরমুজ প্রণালি খুলে দিতে অনুরোধ করেছে, দাবি ট্রাম্পের

    ইরান হরমুজ প্রণালি খুলে দিতে অনুরোধ করেছে, দাবি ট্রাম্পের

    নিজেদের গুলিতে ডাকাত সদস্য নিহত, লাশ রেখেই পালিয়ে গেলেন অন্যরা

    নিজেদের গুলিতে ডাকাত সদস্য নিহত, লাশ রেখেই পালিয়ে গেলেন অন্যরা

    একাই লড়লেন স্বর্ণা, ২৫ রানে হারলো বাংলাদেশের মেয়েরা

    একাই লড়লেন স্বর্ণা, ২৫ রানে হারলো বাংলাদেশের মেয়েরা

    যুক্তরাষ্ট্রে আজীবন সম্মাননা পাচ্ছেন ববিতা

    যুক্তরাষ্ট্রে আজীবন সম্মাননা পাচ্ছেন ববিতা

    ভূমধ্যসাগরে ৫ অভিবাসনপ্রত্যাশীর মরদেহ উদ্ধার

    ভূমধ্যসাগরে ৫ অভিবাসনপ্রত্যাশীর মরদেহ উদ্ধার

    জাতীয় গ্রিডে যুক্ত হলো আদানির ৯২৫ মেগাওয়াট বিদ্যুৎ, কমবে লোডশেডিং

    জাতীয় গ্রিডে যুক্ত হলো আদানির ৯২৫ মেগাওয়াট বিদ্যুৎ, কমবে লোডশেডিং

    ইরানের প্রস্তাব গ্রহণ না করার ইঙ্গিত ট্রাম্পের: সিএনএন

    ইরানের প্রস্তাব গ্রহণ না করার ইঙ্গিত ট্রাম্পের: সিএনএন

    ইন্দোনেশিয়ায় দুই ট্রেনের সংঘর্ষে নিহত বেড়ে ১৪, ধ্বংসাবশেষে চাপা পড়েছেন অনেকে

    ইন্দোনেশিয়ায় দুই ট্রেনের সংঘর্ষে নিহত বেড়ে ১৪, ধ্বংসাবশেষে চাপা পড়েছেন অনেকে

    ডেমরায় বাস-লেগুনার মুখোমুখি সংঘর্ষে নিহত ১

    ডেমরায় বাস-লেগুনার মুখোমুখি সংঘর্ষে নিহত ১