পশ্চিমবঙ্গে করোনার প্রাদুর্ভাব, জরুরি বৈঠকে মমতা 

ভারতসহ পশ্চিমবঙ্গজুড়ে ফের মাথাচাড়া দিচ্ছে করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা। এই পরিস্থিতিতে সোমবার (৯ জুন) রাজ্য সরকারের সচিবালয় নবান্নে থেকে রাজ্যবাসীর উদ্দেশ্যে বার্তা দিলেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী। কোভিড নিয়ে এখনই আতঙ্কিত হওয়ার মতো পরিস্থিতি তৈরি হয়নি বলে জানিয়েছেন তিনি।

এদিন কোভিড-১৯ নিয়ে পশ্চিমবঙ্গের স্বাস্থ্য দপ্তরের সব বিভাগের সঙ্গে বৈঠক করেন মুখ্যমন্ত্রী মমতা। হাসপাতালগুলোতে আগাম প্রস্তুতি রাখার বিষয়ে আলোচনা হয় বৈঠকে।

বৈঠক শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে মমতা ব্যানার্জী বলেন, আমরা কোভিড শুনলে ভয় পাই। পশ্চিমবঙ্গের স্বাস্থ্য দপ্তর ও পুলিশ প্রশাসনকে সঙ্গে নিয়ে বৈঠক করে প্রস্তুতিটা সেরে রাখলাম। আশা করছি, আগের মতো প্যান্ডেমিক আর হবে না। তবে পরিবর্তিত পরিস্থিতির কথা মাথায় রেখে সব ধরনের প্রস্তুতি রাখা হচ্ছে।

অযথা আতঙ্কিত না হওয়ার বা আতঙ্ক না ছড়ানো পরামর্শ দেন মুখ্যমন্ত্রী। তিনি বলেন, আমাদের সতর্ক থাকতে হবে। কোনো আতঙ্ক তৈরি করা নয়। যদি বাই চান্স সে রকম কিছু হয়, আমাদের প্রস্তুতি থাকবে। এ নিয়ে ভয় পাওয়ার কারণ নেই।

মমতা ব্যানার্জী আরও বলেন, কিছু ক্ষেত্রে যাদের কো-মরবিডিটি আছে, তাদের তো এটা একটা ফ্যাক্টর। তারা ডাক্তার দেখান, চিকিৎসা করান। সরকার আপনাদের পাশে ছিল, আছে, থাকবে। চেষ্টা করুন সরকারি হাসপাতালে চিকিৎসা করাতে। তাতে আপনাদের অযথা বেশি টাকা খরচ হবে না। এক্ষেত্রে যা যা প্রয়োজন তা সব সরকারি হাসপাতালে আছে। এখন তো সকলেই প্রায় ভ্যাকসিন নিয়ে নিয়েছে।

তিনি বলেন, ভারতবর্ষে ১৩০ কোটি মানুষ বসবাস করেন, সেখানে হাতে গোনা চার থেকে পাঁচ হাজার কেস সারা ভারতবর্ষজুড়ে হয়েছে। এটি এক ধরনের ইনফ্লুয়েঞ্জা। তাই বলি, কেউ ভয় পাবেন না। সবাইকে সতর্ক থাকতে হবে।

উল্লেখ্য, কলকাতাসহ পশ্চিমবঙ্গে একদিনে করোনা রোগীর সংখ্যা ৭১ জন বেড়ে দাঁড়িয়েছে ৬৯৩ জন। রাজ্যের বিভিন্ন সরকারি-বেসরকারি হাসপাতালে যে কয়জন করোনা রোগী ভর্তি হয়েছেন, তাদের মধ্যে একজন বাদে সবাই কয়েকদিনের মধ্যে সুস্থ হয়ে বাসায় ফিরে গিয়েছেন।

  • Related Posts

    ভূমিকম্প মোকাবেলায় প্রস্তুত করা হচ্ছে ১ লাখ স্বেচ্ছাসেবী: প্রধানমন্ত্রী তারেক রহমান

    প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে ভূমিকম্পবিষয়ক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগে অনুষ্ঠিত এ সভায় ভূমিকম্প-পরবর্তী জরুরি সাড়া ও সরকারের সার্বিক প্রস্তুতি জোরদার করা নিয়ে আলোচনা হয়।সভায় জাতীয় টাস্কফোর্স গঠন, ভূমিকম্প-পরবর্তী…

    Continue reading
    ফাঁসির আসামি হওয়ায় দেশে ঢুকলেই শেখ হাসিনাকে গ্রেফতার করা হবে: আইনমন্ত্রী

    সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ফাঁসির আসামি হওয়ায় দেশে ঢুকলেই তাকে গ্রেফতার করা হবে বলে জানিয়েছেন আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান। বৃহস্পতিবার (৩০ জুলাই) সাংবাদিকদের এ কথা জানান তিনি। মন্ত্রী বলেন, শেখ হাসিনা…

    Continue reading

    ভূমিকম্প মোকাবেলায় প্রস্তুত করা হচ্ছে ১ লাখ স্বেচ্ছাসেবী: প্রধানমন্ত্রী তারেক রহমান

    ভূমিকম্প মোকাবেলায় প্রস্তুত করা হচ্ছে ১ লাখ স্বেচ্ছাসেবী: প্রধানমন্ত্রী তারেক রহমান

    ফাঁসির আসামি হওয়ায় দেশে ঢুকলেই শেখ হাসিনাকে গ্রেফতার করা হবে: আইনমন্ত্রী

    ফাঁসির আসামি হওয়ায় দেশে ঢুকলেই শেখ হাসিনাকে গ্রেফতার করা হবে: আইনমন্ত্রী

    ইরান, সিরিয়া ও সৌদি পারমাণবিক চুক্তি নিয়ে ট্রাম্পের কাছে নেতানিয়াহুর প্রস্তাব

    ইরান, সিরিয়া ও সৌদি পারমাণবিক চুক্তি নিয়ে ট্রাম্পের কাছে নেতানিয়াহুর প্রস্তাব

    ট্রাম্পের সঙ্গে জেলেনস্কির বৈঠকের পরই ইউক্রেনে ব্যাপক রুশ হামলা

    ট্রাম্পের সঙ্গে জেলেনস্কির বৈঠকের পরই ইউক্রেনে ব্যাপক রুশ হামলা

    আর্জেন্টিনায় দাবানল নিয়ন্ত্রণে গিয়ে হেলিকপ্টার বিধ্বস্ত, নিহত ৭

    আর্জেন্টিনায় দাবানল নিয়ন্ত্রণে গিয়ে হেলিকপ্টার বিধ্বস্ত, নিহত ৭

    আন্দোলন প্রত্যাহারের পর ভারতে চলছে ধরপাকড়

    আন্দোলন প্রত্যাহারের পর ভারতে চলছে ধরপাকড়

    চট্টগ্রামে বিএনপি-এনসিপি নেতাদের মধ্যে হাতাহাতি

    চট্টগ্রামে বিএনপি-এনসিপি নেতাদের মধ্যে হাতাহাতি

    ১৬ বছরের বর্ণাঢ্য ক্যারিয়ারের ইতি: ব্রাজিলের জার্সি তুলে রাখলেন নেইমার

    ১৬ বছরের বর্ণাঢ্য ক্যারিয়ারের ইতি: ব্রাজিলের জার্সি তুলে রাখলেন নেইমার

    টি-টোয়েন্টি র‍্যাংকিংয়ে বৈভব সূর্যবংশীর বিশাল লাফ

    টি-টোয়েন্টি র‍্যাংকিংয়ে বৈভব সূর্যবংশীর বিশাল লাফ

    নিজের অভিনয় গুরুকে শ্রদ্ধা জানিয়ে যা লিখলেন চঞ্চল চৌধুরী

    নিজের অভিনয় গুরুকে শ্রদ্ধা জানিয়ে যা লিখলেন চঞ্চল চৌধুরী