রেকর্ড সংগ্রহ গড়েও রুদ্ধশ্বাস লড়াইয়ে ২ রানে হার নেপালের

শেষ ওভারে দরকার মাত্র ৭ রান, হাতে ২ উইকেট। সাফওয়ান শরিফের ওই ওভারে বাকি ২ উইকেট হারিয়ে মাত্র ৪ রান তুলতে পারলো নেপাল। তীরে এসে তরী ডুবলো তাদের।

স্কটল্যান্ডের ৩২৩ রানের জবাবে ৩২১ রান করে থামতে হয়েছে নেপালের। ওয়ানডে ক্রিকেটে এটি নেপালের সর্বোচ্চ দলগত ইনিংস। একদিনের আন্তর্জাতিক ক্রিকেটে এই নিয়ে দ্বিতীয়বার তিনশো রানের গণ্ডি টপকায় নেপাল। কিন্তু সর্বোচ্চ ইনিংস গড়েও অল্পের জন্য ম্যাচ হারতে হলো তাদের।

আইসিসি মেনস ক্রিকেট ওয়ার্ল্ড কাপ লিগ টু-এর পরপর ২টি ম্যাচে জয় তুলে চমক দেয় নেপাল। তবে টানা তৃতীয় ম্যাচ জয়ের সুযোগ হাতছাড়া করেছে তারা।

ফোর্টহিলে টস জিতে শুরুতে ব্যাট করতে নামে স্কটল্যান্ড। তারা নির্ধারিত ৫০ ওভারে ৬ উইকেটের বিনিময়ে ৩২৩ রানের বিশাল ইনিংস গড়ে তোলে। সেঞ্চুরি করেন ক্যাপ্টেন রিচি বেরিংটন। নিশ্চিত শতরান হাতছাড়া করেন মাইকেল লিস্ক। হাফসেঞ্চুরি করেন ওপেনার চার্লি টিয়ার।

বেরিংটন ১০২ রান করে সাজঘরে ফেরেন। ১১৪ বলের ইনিংসে তিনি ৬টি চার ও ৪টি ছক্কা মারেন। ৬৫ বলে ৬৮ রান করে আউট হন চার্লি। তিনি ৯টি চার মারেন। ৬২ বলে ৯৬ রানের বিধ্বংসী ইনিংস খেলে অপরাজিত থাকেন লিস্ক। অর্থাৎ, শতরান থেকে মাত্র ৪ রান দূরে দাঁড়িয়ে যেতে হয় তাকে। এমন মারকাটারি ইনিংসে লিস্ক ১২টি চার ও ৩টি ছক্কা মারেন। এছাড়া ৩টি ছক্কার সাহায্যে ৯ বলে ২১ রান করে অপরাজিত থাকেন মার্ক ওয়াট।

নেপালের হয়ে ২টি করে উইকেট দখল করেন করণ কেসি ও দীপেন্দ্র সিং আইরি। ১টি উইকেট নেন ললিত রাজবংশী।

পাল্টা ব্যাট করতে নেমে নেপাল একসময় ৪৯ ওভারে ৮ উইকেটের বিনিময়ে ৩১৭ রান তুলে ফেলে। অর্থাৎ, শেষ ওভারে মাত্র ৭ রান তুলতে পারলেই ম্যাচ জিততো তারা। তবে শেষ ওভারে ৪ রান তুলে বাকি দুই উইকেট হারিয়ে বসে নেপাল। ৩২১ রানে অলআউট হয়ে যায় তারা।

নেপালের হয়ে ভীম শারকি ৭৩, আরিফ শেখ ৩৯, দীপেন্দ্র সিং আইরি ৫৬ ও সোমপাল কামি ৬৭ রান করেন। স্কটল্যান্ডের হয়ে ম্যাকেঞ্জি জোনস ৫৫ রানের বিনিময়ে ৩টি উইকেট দখল করেন। ২টি করে উইকেট নেন সাফইয়ান শরিফ ও মাইকেল লিস্ক।

  • Related Posts

    ভূমিকম্প মোকাবেলায় প্রস্তুত করা হচ্ছে ১ লাখ স্বেচ্ছাসেবী: প্রধানমন্ত্রী তারেক রহমান

    প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে ভূমিকম্পবিষয়ক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগে অনুষ্ঠিত এ সভায় ভূমিকম্প-পরবর্তী জরুরি সাড়া ও সরকারের সার্বিক প্রস্তুতি জোরদার করা নিয়ে আলোচনা হয়।সভায় জাতীয় টাস্কফোর্স গঠন, ভূমিকম্প-পরবর্তী…

    Continue reading
    ফাঁসির আসামি হওয়ায় দেশে ঢুকলেই শেখ হাসিনাকে গ্রেফতার করা হবে: আইনমন্ত্রী

    সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ফাঁসির আসামি হওয়ায় দেশে ঢুকলেই তাকে গ্রেফতার করা হবে বলে জানিয়েছেন আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান। বৃহস্পতিবার (৩০ জুলাই) সাংবাদিকদের এ কথা জানান তিনি। মন্ত্রী বলেন, শেখ হাসিনা…

    Continue reading

    ভূমিকম্প মোকাবেলায় প্রস্তুত করা হচ্ছে ১ লাখ স্বেচ্ছাসেবী: প্রধানমন্ত্রী তারেক রহমান

    ভূমিকম্প মোকাবেলায় প্রস্তুত করা হচ্ছে ১ লাখ স্বেচ্ছাসেবী: প্রধানমন্ত্রী তারেক রহমান

    ফাঁসির আসামি হওয়ায় দেশে ঢুকলেই শেখ হাসিনাকে গ্রেফতার করা হবে: আইনমন্ত্রী

    ফাঁসির আসামি হওয়ায় দেশে ঢুকলেই শেখ হাসিনাকে গ্রেফতার করা হবে: আইনমন্ত্রী

    ইরান, সিরিয়া ও সৌদি পারমাণবিক চুক্তি নিয়ে ট্রাম্পের কাছে নেতানিয়াহুর প্রস্তাব

    ইরান, সিরিয়া ও সৌদি পারমাণবিক চুক্তি নিয়ে ট্রাম্পের কাছে নেতানিয়াহুর প্রস্তাব

    ট্রাম্পের সঙ্গে জেলেনস্কির বৈঠকের পরই ইউক্রেনে ব্যাপক রুশ হামলা

    ট্রাম্পের সঙ্গে জেলেনস্কির বৈঠকের পরই ইউক্রেনে ব্যাপক রুশ হামলা

    আর্জেন্টিনায় দাবানল নিয়ন্ত্রণে গিয়ে হেলিকপ্টার বিধ্বস্ত, নিহত ৭

    আর্জেন্টিনায় দাবানল নিয়ন্ত্রণে গিয়ে হেলিকপ্টার বিধ্বস্ত, নিহত ৭

    আন্দোলন প্রত্যাহারের পর ভারতে চলছে ধরপাকড়

    আন্দোলন প্রত্যাহারের পর ভারতে চলছে ধরপাকড়

    চট্টগ্রামে বিএনপি-এনসিপি নেতাদের মধ্যে হাতাহাতি

    চট্টগ্রামে বিএনপি-এনসিপি নেতাদের মধ্যে হাতাহাতি

    ১৬ বছরের বর্ণাঢ্য ক্যারিয়ারের ইতি: ব্রাজিলের জার্সি তুলে রাখলেন নেইমার

    ১৬ বছরের বর্ণাঢ্য ক্যারিয়ারের ইতি: ব্রাজিলের জার্সি তুলে রাখলেন নেইমার

    টি-টোয়েন্টি র‍্যাংকিংয়ে বৈভব সূর্যবংশীর বিশাল লাফ

    টি-টোয়েন্টি র‍্যাংকিংয়ে বৈভব সূর্যবংশীর বিশাল লাফ

    নিজের অভিনয় গুরুকে শ্রদ্ধা জানিয়ে যা লিখলেন চঞ্চল চৌধুরী

    নিজের অভিনয় গুরুকে শ্রদ্ধা জানিয়ে যা লিখলেন চঞ্চল চৌধুরী