পার্কিং করা ট্রাকের সঙ্গে ৪ বাসের সংঘর্ষ, আহত ৩০

বরিশালের গৌরনদীতে পার্কিং করে রাখা ট্রাকের সঙ্গে চারটি বাসের সংঘর্ষে কমপক্ষে ৩০ জন আহত হয়েছেন। গুরুতর আহতদের বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

রোববার রাত সাড়ে ৯টার দিকে ঢাকা-বরিশাল মহাসড়কের গৌরনদী উপজেলার মাহিলাড়া বাজারে এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনার পর প্রায় ঘণ্টাব্যাপী মহাসড়ক বন্ধ হয়ে তীব্র যানজটের সৃষ্টি হয়।

পরে ফায়ার সার্ভিস, হাইওয়ে থানা পুলিশ, আনসার সদস্য ও স্থানীয়দের সহায়তায় রাত সাড়ে ১০টার দিকে মহাসড়ক থেকে দুর্ঘটনা কবলিত যানবাহন সরিয়ে নেওয়ার পর যান চলাচল স্বাভাবিক হয়েছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, মহাসড়কের পাশে মাহিলাড়া বাজারে যত্রতত্রভাবে অনেকগুলো ট্রাক পার্কিং করে রাখা ছিল। এ কারণে প্রথমে বরিশালগামী বলাকা পরিবহণের সঙ্গে ঢাকাগামী এসপি গ্রীন লাইনের সংঘর্ষ হয়। এ সময় নিয়ন্ত্রণ হারিয়ে বলাকার পেছনে স্টার ডিলাক্স পরিবহণ ও এসপি গ্রীন লাইনের পেছনে সাকুরা পরিবহণের সংঘর্ষ হয়।

ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্সের গৌরনদীর স্টেশন অফিসার মো. বিপুল হোসেন জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে গুরুতর আহতদের উদ্ধার করে উপজেলা হাসপাতালে ভর্তি করেন। সেখান থেকে আশঙ্কাজনক অবস্থায় দুইজনকে বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

গৌরনদী হাইওয়ে থানার ওসি মো. আমিনুর রহমান জানান, দুর্ঘটনার পর পরই প্রায় এক ঘণ্টা যান চলাচল বন্ধ হয়ে থাকে। এতে তীব্র যানজটের সৃষ্টি হয়। পরে দুর্ঘটনাকবলিত যানবাহন সরিয়ে নিলে যান চলাচল স্বাভাবিক হয়। দুর্ঘটনাকবলিত যানগুলো জব্দ করা হয়েছে বলে ওসি জানান।

  • Related Posts

    ভূমিকম্প মোকাবেলায় প্রস্তুত করা হচ্ছে ১ লাখ স্বেচ্ছাসেবী: প্রধানমন্ত্রী তারেক রহমান

    প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে ভূমিকম্পবিষয়ক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগে অনুষ্ঠিত এ সভায় ভূমিকম্প-পরবর্তী জরুরি সাড়া ও সরকারের সার্বিক প্রস্তুতি জোরদার করা নিয়ে আলোচনা হয়।সভায় জাতীয় টাস্কফোর্স গঠন, ভূমিকম্প-পরবর্তী…

    Continue reading
    ফাঁসির আসামি হওয়ায় দেশে ঢুকলেই শেখ হাসিনাকে গ্রেফতার করা হবে: আইনমন্ত্রী

    সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ফাঁসির আসামি হওয়ায় দেশে ঢুকলেই তাকে গ্রেফতার করা হবে বলে জানিয়েছেন আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান। বৃহস্পতিবার (৩০ জুলাই) সাংবাদিকদের এ কথা জানান তিনি। মন্ত্রী বলেন, শেখ হাসিনা…

    Continue reading

    ভূমিকম্প মোকাবেলায় প্রস্তুত করা হচ্ছে ১ লাখ স্বেচ্ছাসেবী: প্রধানমন্ত্রী তারেক রহমান

    ভূমিকম্প মোকাবেলায় প্রস্তুত করা হচ্ছে ১ লাখ স্বেচ্ছাসেবী: প্রধানমন্ত্রী তারেক রহমান

    ফাঁসির আসামি হওয়ায় দেশে ঢুকলেই শেখ হাসিনাকে গ্রেফতার করা হবে: আইনমন্ত্রী

    ফাঁসির আসামি হওয়ায় দেশে ঢুকলেই শেখ হাসিনাকে গ্রেফতার করা হবে: আইনমন্ত্রী

    ইরান, সিরিয়া ও সৌদি পারমাণবিক চুক্তি নিয়ে ট্রাম্পের কাছে নেতানিয়াহুর প্রস্তাব

    ইরান, সিরিয়া ও সৌদি পারমাণবিক চুক্তি নিয়ে ট্রাম্পের কাছে নেতানিয়াহুর প্রস্তাব

    ট্রাম্পের সঙ্গে জেলেনস্কির বৈঠকের পরই ইউক্রেনে ব্যাপক রুশ হামলা

    ট্রাম্পের সঙ্গে জেলেনস্কির বৈঠকের পরই ইউক্রেনে ব্যাপক রুশ হামলা

    আর্জেন্টিনায় দাবানল নিয়ন্ত্রণে গিয়ে হেলিকপ্টার বিধ্বস্ত, নিহত ৭

    আর্জেন্টিনায় দাবানল নিয়ন্ত্রণে গিয়ে হেলিকপ্টার বিধ্বস্ত, নিহত ৭

    আন্দোলন প্রত্যাহারের পর ভারতে চলছে ধরপাকড়

    আন্দোলন প্রত্যাহারের পর ভারতে চলছে ধরপাকড়

    চট্টগ্রামে বিএনপি-এনসিপি নেতাদের মধ্যে হাতাহাতি

    চট্টগ্রামে বিএনপি-এনসিপি নেতাদের মধ্যে হাতাহাতি

    ১৬ বছরের বর্ণাঢ্য ক্যারিয়ারের ইতি: ব্রাজিলের জার্সি তুলে রাখলেন নেইমার

    ১৬ বছরের বর্ণাঢ্য ক্যারিয়ারের ইতি: ব্রাজিলের জার্সি তুলে রাখলেন নেইমার

    টি-টোয়েন্টি র‍্যাংকিংয়ে বৈভব সূর্যবংশীর বিশাল লাফ

    টি-টোয়েন্টি র‍্যাংকিংয়ে বৈভব সূর্যবংশীর বিশাল লাফ

    নিজের অভিনয় গুরুকে শ্রদ্ধা জানিয়ে যা লিখলেন চঞ্চল চৌধুরী

    নিজের অভিনয় গুরুকে শ্রদ্ধা জানিয়ে যা লিখলেন চঞ্চল চৌধুরী