এমবাপেময় ম্যাচে জার্মানিকে হারিয়ে তৃতীয় ফ্রান্স

শিরোপা জয়-পরাজয়ের দৃষ্টিকোন থেকে ম্যাচটাকে দেখলে মনে হবে হয়তো এর গুরুত্ব নেই; কিন্তু ফ্রান্স এবং জার্মানির মত দুটি দল যখন মুখোমুখি হবে, তখন নিশ্চিত অর্থেই সে ম্যাচটি মর্যাদার।

উয়েফা নেশন্স লিগের তৃতীয়স্থান নির্ধারণী এই মর্যাদার লড়াইয়ে জার্মানিকে ২-০ গোলে হারিয়ে তৃতীয় হয়েছে ফ্রান্স। স্টুর্টগার্টের এমএইচপি এরেনায় পুরো মাচটি ছিল যেন কিলিয়ান এমবাপেময়। একটি গোল নিজে করলেন, আরেকটি করালেন। এছাড়া আরও বেশ কয়েকটি গোল জার্মানির গোলরক্ষক মার্ক অ্যান্ডার টের স্টেগানের দৃঢ়তায় হয়নি।

মোটকথা জার্মানি বনাম এমবাপেই খেলা হয়েছে যেন এমএইচপি এরেনায়। ফ্রান্সের দেজিরে দুয়ো কিংবা কোলো মুয়ানি ও মার্কাস থুরামরাও অনেকগুলো সুযোগ নষ্ট করেছেন।

প্রথমার্ধের শেষ মিনিটে গোল করে ফ্রান্সকে এগিয়ে দেন কিলিয়ান এমবাপে। এরপর দ্বিতীয়ার্ধের শেষের দিকে গিয়ে, ম্যাচের ৮৪তম মিনিটে জার্মানির ডিফেন্সের ভুলে বল পেয়ে যান এমবাপে। সামনে শুধু গোলরক্ষক। বল নিয়ে এগিয়ে গিয়ে নিজে শট না নিয়ে শেষ মুহূর্তে পাস দেন মিকায়েল ওলিসের কাছে। পায়ের আলতো ছোঁয়ায় ওলিসে বল জড়িয়ে দেন জার্মানদের জালে।

এর আগে ১০-১৫ মিনিটের মধ্যে কিলিয়ান এমবাপের দুটি গোলের চেষ্টা রুখে দেন স্টেগান। অসাধারন শট নিয়েছিলেন এমবাপে; কিন্তু গোল পেতে ব্যর্থ হন। ফ্রান্স জার্মানির পোস্ট লক্ষ্যে ৮টি শট নেয়। কাজে লাগে ২টি। জার্মানি ৬টি শট নিয়েছিল। কোনোটিই কাজে লাগাতে পারেনি।

মূলত ফ্রান্সের ডিফেন্স ছিল খুব শক্তিশালী। তাদের সব প্রচেষ্টা ফ্রান্সের ডিফেন্সের সামনে এসে নস্যাৎ হয়ে যেতো। দু-একটি ডিফেন্স পার করলেও ফ্রান্স গোলরক্ষক মাইক ম্যাইগনানের সামনে এসে থমকে গেছে। তবে একবার ফ্রান্সের জালে বল জড়িয়েছিলেন ডেনিজ উনদাভ। কিন্তু গোল করার আগে ফাউলের কারণে ভিএআর দেখে রেফারি সেটিকে বাতিল ঘোষণা করেন।

  • Related Posts

    ভূমিকম্প মোকাবেলায় প্রস্তুত করা হচ্ছে ১ লাখ স্বেচ্ছাসেবী: প্রধানমন্ত্রী তারেক রহমান

    প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে ভূমিকম্পবিষয়ক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগে অনুষ্ঠিত এ সভায় ভূমিকম্প-পরবর্তী জরুরি সাড়া ও সরকারের সার্বিক প্রস্তুতি জোরদার করা নিয়ে আলোচনা হয়।সভায় জাতীয় টাস্কফোর্স গঠন, ভূমিকম্প-পরবর্তী…

    Continue reading
    ফাঁসির আসামি হওয়ায় দেশে ঢুকলেই শেখ হাসিনাকে গ্রেফতার করা হবে: আইনমন্ত্রী

    সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ফাঁসির আসামি হওয়ায় দেশে ঢুকলেই তাকে গ্রেফতার করা হবে বলে জানিয়েছেন আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান। বৃহস্পতিবার (৩০ জুলাই) সাংবাদিকদের এ কথা জানান তিনি। মন্ত্রী বলেন, শেখ হাসিনা…

    Continue reading

    ভূমিকম্প মোকাবেলায় প্রস্তুত করা হচ্ছে ১ লাখ স্বেচ্ছাসেবী: প্রধানমন্ত্রী তারেক রহমান

    ভূমিকম্প মোকাবেলায় প্রস্তুত করা হচ্ছে ১ লাখ স্বেচ্ছাসেবী: প্রধানমন্ত্রী তারেক রহমান

    ফাঁসির আসামি হওয়ায় দেশে ঢুকলেই শেখ হাসিনাকে গ্রেফতার করা হবে: আইনমন্ত্রী

    ফাঁসির আসামি হওয়ায় দেশে ঢুকলেই শেখ হাসিনাকে গ্রেফতার করা হবে: আইনমন্ত্রী

    ইরান, সিরিয়া ও সৌদি পারমাণবিক চুক্তি নিয়ে ট্রাম্পের কাছে নেতানিয়াহুর প্রস্তাব

    ইরান, সিরিয়া ও সৌদি পারমাণবিক চুক্তি নিয়ে ট্রাম্পের কাছে নেতানিয়াহুর প্রস্তাব

    ট্রাম্পের সঙ্গে জেলেনস্কির বৈঠকের পরই ইউক্রেনে ব্যাপক রুশ হামলা

    ট্রাম্পের সঙ্গে জেলেনস্কির বৈঠকের পরই ইউক্রেনে ব্যাপক রুশ হামলা

    আর্জেন্টিনায় দাবানল নিয়ন্ত্রণে গিয়ে হেলিকপ্টার বিধ্বস্ত, নিহত ৭

    আর্জেন্টিনায় দাবানল নিয়ন্ত্রণে গিয়ে হেলিকপ্টার বিধ্বস্ত, নিহত ৭

    আন্দোলন প্রত্যাহারের পর ভারতে চলছে ধরপাকড়

    আন্দোলন প্রত্যাহারের পর ভারতে চলছে ধরপাকড়

    চট্টগ্রামে বিএনপি-এনসিপি নেতাদের মধ্যে হাতাহাতি

    চট্টগ্রামে বিএনপি-এনসিপি নেতাদের মধ্যে হাতাহাতি

    ১৬ বছরের বর্ণাঢ্য ক্যারিয়ারের ইতি: ব্রাজিলের জার্সি তুলে রাখলেন নেইমার

    ১৬ বছরের বর্ণাঢ্য ক্যারিয়ারের ইতি: ব্রাজিলের জার্সি তুলে রাখলেন নেইমার

    টি-টোয়েন্টি র‍্যাংকিংয়ে বৈভব সূর্যবংশীর বিশাল লাফ

    টি-টোয়েন্টি র‍্যাংকিংয়ে বৈভব সূর্যবংশীর বিশাল লাফ

    নিজের অভিনয় গুরুকে শ্রদ্ধা জানিয়ে যা লিখলেন চঞ্চল চৌধুরী

    নিজের অভিনয় গুরুকে শ্রদ্ধা জানিয়ে যা লিখলেন চঞ্চল চৌধুরী