প্রচারণার সময় কলম্বিয়ার প্রেসিডেন্ট প্রার্থীর মাথায় গুলি

কলম্বিয়ার রাজধানী বোগোটায় একটি নির্বাচনী জনসভায় গুলিবিদ্ধ হয়েছেন প্রেসিডেন্ট পদপ্রার্থী ও সিনেটর মিগুয়েল উরিবে তুরবায়। শনিবার (৭ জুন) সেখানে বক্তব্য দেওয়ার সময় তিনি হামলার শিকার হন।

পুলিশ জানিয়েছে, মাথায় দুইবার ও হাঁটুতে একবার গুলিবিদ্ধ হওয়া উরিবে বর্তমানে সংকটাপন্ন অবস্থায় রয়েছেন।

কলম্বিয়ার অ্যাটর্নি জেনারেলের দপ্তর জানিয়েছে, হামলার ঘটনায় ১৫ বছর বয়সী এক কিশোরকে ঘটনাস্থলেই আটক করা হয়েছে। পালিয়ে যাওয়ার চেষ্টাকালে কিশোরটি পুলিশের গুলিতে আহত হয়। তার কাছ থেকে একটি আগ্নেয়াস্ত্র উদ্ধার করা হয়েছে। ঘটনার কারণ জানতে তদন্ত চলছে।

উরিবের স্ত্রী মারিয়া ক্লাউদিয়া তারাজোনা দেশবাসীর প্রতি স্বামীর সুস্থতার জন্য প্রার্থনা করার আহ্বান জানিয়েছেন। তিনি বলেন, মিগুয়েল এখন জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে।

ঘটনার পর অনলাইনে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা যায়, উরিবে বক্তৃতা দেওয়ার সময় হঠাৎ গুলিবিদ্ধ হলে উপস্থিত লোকজন আতঙ্কে ছুটোছুটি শুরু করে।

এএফপির প্রতিবেদনে বলা হয়েছে, গুলিবিদ্ধ উরিবেকে হেলিকপ্টারে করে হাসপাতালে নেওয়া হয়, যেখানে তার সমর্থকেরা জড়ো হয়ে প্রার্থনা করেন।

বোগোটার মেয়র কার্লোস ফার্নান্দো গালান, এই ঘটনার তীব্র নিন্দা জানিয়েছেন। উরিবের দল একে গণতন্ত্র ও স্বাধীনতার ওপর সরাসরি আঘাত হিসেবে অভিহিত করেছে।

কলোম্বিয়ার বামপন্থি প্রেসিডেন্ট গুস্তাভো পেত্রোর সরকারও এ হামলার নিন্দা জানিয়ে একে ব্যক্তির বিরুদ্ধে নয়, বরং গণতন্ত্রের বিরুদ্ধে সহিংসতা বলে উল্লেখ করেছে।

মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিওও হামলার নিন্দা জানিয়ে একে গণতন্ত্রের ওপর সরাসরি হুমকি হিসেবে বর্ণনা করেন।

রাষ্ট্রপতি পেত্রো এক ভিডিও বার্তায় জাতির উদ্দেশে বলেন, “আজ একটি বেদনার দিন। মিগুয়েল উরিবের সঙ্গে রাজনৈতিক মতভেদ রয়েছে, কিন্তু তা শুধুই রাজনৈতিক। এখন সবচেয়ে জরুরি হলো, আমরা সবাই হৃদয়ের শক্তি দিয়ে তার জীবনের জন্য প্রার্থনা করি।

  • Related Posts

    প্রথম বক্তব্যে যা যা বললেন ইরানের সর্বোচ্চ নেতা মোজতবা খামেনি

    ইরানের নতুন সর্বোচ্চ নেতা মোজতবা খামেনি তার প্রথম বক্তব্যে কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয় তুলে ধরেছেন। তিনি বলেছেন, মধ্যপ্রাচ্য অঞ্চলে থাকা সব মার্কিন সামরিক ঘাঁটি অবিলম্বে বন্ধ করতে হবে, না হলে সেগুলোর…

    Continue reading
    মোদীর ইসরায়েল সফরের পরই ইরানে হামলা: অভিযোগ মমতা ব্যানার্জীর

    সারা দেশজুড়ে যে সংকট তৈরি হয়েছে তার জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও কেন্দ্রীয় সরকার দায়ী। কারণ তিনি যেদিন ইসরায়েল থেকে উপহার নিয়ে ফিরে এলেন, তার পরই যুদ্ধটা শুরু হয়। এমনই…

    Continue reading

    প্রথম বক্তব্যে যা যা বললেন ইরানের সর্বোচ্চ নেতা মোজতবা খামেনি

    প্রথম বক্তব্যে যা যা বললেন ইরানের সর্বোচ্চ নেতা মোজতবা খামেনি

    মোদীর ইসরায়েল সফরের পরই ইরানে হামলা: অভিযোগ মমতা ব্যানার্জীর

    মোদীর ইসরায়েল সফরের পরই ইরানে হামলা: অভিযোগ মমতা ব্যানার্জীর

    দেশে গত দেড় দশকে ফ্যাসিবাদী শাসন চলেছে: রাষ্ট্রপতি

    দেশে গত দেড় দশকে ফ্যাসিবাদী শাসন চলেছে: রাষ্ট্রপতি

    রাষ্ট্রপতির ভাষণে ‘ওয়াক আউট’ করেছে জামায়াত জোট

    রাষ্ট্রপতির ভাষণে ‘ওয়াক আউট’ করেছে জামায়াত জোট

    বাস-মাইক্রোবাস সংঘর্ষ বিয়ে করে ফেরার পথে ঘটে দুর্ঘটনা, কনেসহ একই পরিবারে নিহত ১১

    বাস-মাইক্রোবাস সংঘর্ষ বিয়ে করে ফেরার পথে ঘটে দুর্ঘটনা, কনেসহ একই পরিবারে নিহত ১১

    বাগেরহাটে সড়ক দুর্ঘটনায় নিহত বেড়ে ১৩

    বাগেরহাটে সড়ক দুর্ঘটনায় নিহত বেড়ে ১৩

    সংসদে সভাপতিত্ব করছেন খন্দকার মোশাররফ

    সংসদে সভাপতিত্ব করছেন খন্দকার মোশাররফ

    সংসদের প্রথম অধিবেশনে প্রধানমন্ত্রী তারেক রহমানের বক্তব্য

    সংসদের প্রথম অধিবেশনে প্রধানমন্ত্রী তারেক রহমানের বক্তব্য

    দেশে আবারও সংসদীয় রাজনীতির সূচনা হলো: তারেক রহমান

    দেশে আবারও সংসদীয় রাজনীতির সূচনা হলো: তারেক রহমান

    ইরানে টার্গেট করার মতো কিছু অবশিষ্ট নেই, যুদ্ধ শিগগির শেষ হবে: ট্রাম্প

    ইরানে টার্গেট করার মতো কিছু অবশিষ্ট নেই, যুদ্ধ শিগগির শেষ হবে: ট্রাম্প