ঈদের আগেই মুক্তি পেল ‘বোহেমিয়ান ঘোড়া’

অপেক্ষা শেষে ওটিটি প্লাটফর্ম হইচইতে মুক্তি পেয়েছে অমিতাভ রেজা চৌধুরীর ওয়েব সিরিজ ‘বোহেমিয়ান ঘোড়া’। ঈদের আনন্দ বাড়িয়ে দিতে নানা হাস্যরসাত্মক কাণ্ড কারখানা নিয়ে পর্দায় হাজির হয়েছেন মোশাররফ করিম।

আব্বাস নামের এক অনাথ ট্রাকচালকের গল্প ‘বোহেমিয়ান ঘোড়া’। যার যাযাবর পেশা কারণে তাকে বাংলাদেশের আটটি ভিন্ন শহরে আটটি আলাদা জীবন গড়ে তোলার সুযোগ দেয়। প্রতিটি শহরে একেকজন স্ত্রী, যারা প্রত্যেকেই মনে করেন, তারাই একমাত্র।

প্রতিটি স্ত্রী বাংলাদেশের একেকটি ‘রঙ’ প্রতিনিধিত্ব করে। তাদের আলাদা ব্যক্তিত্ব, পটভূমি ও আদর্শের মাধ্যমে সিরিজটি বহুমাত্রিক, অন্তর্ভুক্তিমূলক এক বর্ণময় কাহিনি হয়ে ওঠেছে।

সিরিজে আব্বাসের জার্নির মধ্যে দিয়ে বাংলাদেশের এক প্রান্ত থেকে আরেক প্রান্তে ভ্রমণ দেখানো হয়েছে। তার সাথে সাথে দেশের বৈচিত্র্যময় সংস্কৃতিও উঠে এসেছে গল্পে- উত্তরের প্রত্যন্ত গ্রাম থেকে শুরু করে দক্ষিণের ব্যস্ত শহর পর্যন্ত।

অমিতাভ রেজা চৌধুরী বলেন, ‘বোহেমিয়ান ঘোড়া’ শুধু একাধিক বিয়ের হাস্যরসাত্মক গল্প নয়। এটি বাংলাদেশের সাংস্কৃতিক বৈচিত্র্যের এক প্রতিচ্ছবি। যেখানে প্রত্যন্ত গ্রামেও আধুনিকতার ছোঁয়া লেগেছে, আর মানুষ দ্বন্দ্বে ভরা জীবনের পথ খুঁজে নেয় হাসি, দৃঢ়তা ও এক গভীর সামাজিক সংবেদনশীলতা দিয়ে।

হাফ স্টপ ডাউনের কর্ণধার মাহজাবিন রেজা চৌধুরী ও মো. আসাদ্দুজামান সকাল প্রযোজিত ৭ পর্বের এ সিরিজে আব্বাস চরিত্রে অভিনয় করেছেন মোশাররফ করিম। তার ৮ স্ত্রীর চরিত্রে অভিনয় করেছেন রুনা খান, তানজিকা আমিন, মৌসুমি হামিদ, সাদিয়া আয়মান, ফারহানা হামিদ, রোবিনা রেজা জুঁই এবং নতুন দুই মুখ আসমা উল হুসনা বৃষ্টি ও সারাহ জেবিন অদিতি।

এছাড়াও বিভিন্ন গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন রাকিব হোসেন ইভন, অশোক বেপারি, পঙ্কজ মজুমদার, সুমন পাটোয়ারি, সায়্যেদা প্রমুখ।

  • Related Posts

    ভূমিকম্প মোকাবেলায় প্রস্তুত করা হচ্ছে ১ লাখ স্বেচ্ছাসেবী: প্রধানমন্ত্রী তারেক রহমান

    প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে ভূমিকম্পবিষয়ক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগে অনুষ্ঠিত এ সভায় ভূমিকম্প-পরবর্তী জরুরি সাড়া ও সরকারের সার্বিক প্রস্তুতি জোরদার করা নিয়ে আলোচনা হয়।সভায় জাতীয় টাস্কফোর্স গঠন, ভূমিকম্প-পরবর্তী…

    Continue reading
    ফাঁসির আসামি হওয়ায় দেশে ঢুকলেই শেখ হাসিনাকে গ্রেফতার করা হবে: আইনমন্ত্রী

    সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ফাঁসির আসামি হওয়ায় দেশে ঢুকলেই তাকে গ্রেফতার করা হবে বলে জানিয়েছেন আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান। বৃহস্পতিবার (৩০ জুলাই) সাংবাদিকদের এ কথা জানান তিনি। মন্ত্রী বলেন, শেখ হাসিনা…

    Continue reading

    ভূমিকম্প মোকাবেলায় প্রস্তুত করা হচ্ছে ১ লাখ স্বেচ্ছাসেবী: প্রধানমন্ত্রী তারেক রহমান

    ভূমিকম্প মোকাবেলায় প্রস্তুত করা হচ্ছে ১ লাখ স্বেচ্ছাসেবী: প্রধানমন্ত্রী তারেক রহমান

    ফাঁসির আসামি হওয়ায় দেশে ঢুকলেই শেখ হাসিনাকে গ্রেফতার করা হবে: আইনমন্ত্রী

    ফাঁসির আসামি হওয়ায় দেশে ঢুকলেই শেখ হাসিনাকে গ্রেফতার করা হবে: আইনমন্ত্রী

    ইরান, সিরিয়া ও সৌদি পারমাণবিক চুক্তি নিয়ে ট্রাম্পের কাছে নেতানিয়াহুর প্রস্তাব

    ইরান, সিরিয়া ও সৌদি পারমাণবিক চুক্তি নিয়ে ট্রাম্পের কাছে নেতানিয়াহুর প্রস্তাব

    ট্রাম্পের সঙ্গে জেলেনস্কির বৈঠকের পরই ইউক্রেনে ব্যাপক রুশ হামলা

    ট্রাম্পের সঙ্গে জেলেনস্কির বৈঠকের পরই ইউক্রেনে ব্যাপক রুশ হামলা

    আর্জেন্টিনায় দাবানল নিয়ন্ত্রণে গিয়ে হেলিকপ্টার বিধ্বস্ত, নিহত ৭

    আর্জেন্টিনায় দাবানল নিয়ন্ত্রণে গিয়ে হেলিকপ্টার বিধ্বস্ত, নিহত ৭

    আন্দোলন প্রত্যাহারের পর ভারতে চলছে ধরপাকড়

    আন্দোলন প্রত্যাহারের পর ভারতে চলছে ধরপাকড়

    চট্টগ্রামে বিএনপি-এনসিপি নেতাদের মধ্যে হাতাহাতি

    চট্টগ্রামে বিএনপি-এনসিপি নেতাদের মধ্যে হাতাহাতি

    ১৬ বছরের বর্ণাঢ্য ক্যারিয়ারের ইতি: ব্রাজিলের জার্সি তুলে রাখলেন নেইমার

    ১৬ বছরের বর্ণাঢ্য ক্যারিয়ারের ইতি: ব্রাজিলের জার্সি তুলে রাখলেন নেইমার

    টি-টোয়েন্টি র‍্যাংকিংয়ে বৈভব সূর্যবংশীর বিশাল লাফ

    টি-টোয়েন্টি র‍্যাংকিংয়ে বৈভব সূর্যবংশীর বিশাল লাফ

    নিজের অভিনয় গুরুকে শ্রদ্ধা জানিয়ে যা লিখলেন চঞ্চল চৌধুরী

    নিজের অভিনয় গুরুকে শ্রদ্ধা জানিয়ে যা লিখলেন চঞ্চল চৌধুরী