ঢাকা-টাঙ্গাইল-যমুনা সেতু মহাসড়কে তীব্র যানজট

অতিরিক্ত গাড়ির চাপে ঢাকা-টাঙ্গাইল-যমুনা সেতু মহাসড়কে তীব্র যানজট সৃষ্টি হয়েছে। এতে দুর্ভোগে পড়েছেন ঈদে ঘরমুখো মানুষ। ঘণ্টার পর ঘণ্টা যানজটে আটকা পড়ে নাভিশ্বাস উঠেছে যাত্রী ও চালকদের।

বৃহস্পতিবার (৫ জুন) সকাল থেকে মহাসড়কের বিভিন্ন স্থানে এমন চিত্র দেখা গেছে। তবে পুলিশ সদস্যরা যানজট নিরসনে দায়িত্ব পালন করছেন।

বাসের যাত্রী মোহাম্মদ শাকিল বলেন, দেড় ঘণ্টা ধরে একই স্থানে বসে রয়েছি। টোল আদায়ের ধীরগতির কারণে এমন হয়েছে৷ প্রশাসন ঠিকমতো কাজ করছে না। এতে যানজটে অনেক কষ্ট হচ্ছে।

আরেক যাত্রী মোহাম্মদ জিয়াউর রহমান জাগো নিউজে বলেন, মহাসড়কে খুব যানজট। রাস্তায় তেমন পুলিশ নেই। নিয়মশৃঙ্খলা ঠিকমতো কেউ পালন করছে না। প্রশাসন ঠিকমতো তদারকি করলে যানজট নিরসন হবে৷

যাত্রী মনিরুজ্জামান চৌধুরী সাজু জাগো নিউজকে বলেন, ঈদ করার জন্য রংপুরে যাবো। রাতে গাড়িতে উঠেছি। কিন্তু এখন পর্যন্ত যমুনা সেতু পার হতে পারিনি। গাড়ির কোনো নিয়ম শৃঙ্খলা নেই। যে যার মতো করে যাচ্ছে।

রংপুরগামী বাসের চালক মোহাম্মদ নূর ইসলাম জাগো নিউজকে বলেন, রাত ১২টা থেকে বিভিন্ন স্থানে যানজট। খাওয়া দাওয়া ঠিকমতো করতে পারিনি। এখন কী করবো? এভাবেই দুর্ভোগ নিয়ে আমাদের যেতে হচ্ছে৷

বৃহস্পতিবার ভোর থেকে মহাসড়কের টাঙ্গাইলের অংশে আশেরপুর বাইপাস থেকে যমুনা সেতু পর্যন্ত প্রায় ২২ কিলোমিটার এ যানজটের সৃষ্টি হয়েছে।

পুলিশ জানায়, হঠাৎ করে মহাসড়কে অতিরিক্ত যানবাহনের চাপ বেড়েছে। এতে করে যমুনা সেতু দিয়ে সিরাজগঞ্জ অংশে গাড়িগুলো ঠিক মতো পার হতে পারছে না। যার কারণে মহাসড়কে যানজটের সৃষ্টি হয়েছে।

টাঙ্গাইলের পুলিশ সুপার মিজানুর রহমান বলেন, অতিরিক্ত গাড়ির কারণে যানজটের সৃষ্টি হয়েছে। এছাড়া সকালে শ্যামলী পরিবহনের একটি গাড়ির চাকা খুলে যায়। এতে গাড়িটি সরাতে দেরি হওয়ার দীর্ঘ লাইনের সৃষ্টি হয়। তবে যানজট নিরসনে আমরা নিরসলভাবে কাজ করছি।

  • Related Posts

    প্রথম বক্তব্যে যা যা বললেন ইরানের সর্বোচ্চ নেতা মোজতবা খামেনি

    ইরানের নতুন সর্বোচ্চ নেতা মোজতবা খামেনি তার প্রথম বক্তব্যে কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয় তুলে ধরেছেন। তিনি বলেছেন, মধ্যপ্রাচ্য অঞ্চলে থাকা সব মার্কিন সামরিক ঘাঁটি অবিলম্বে বন্ধ করতে হবে, না হলে সেগুলোর…

    Continue reading
    মোদীর ইসরায়েল সফরের পরই ইরানে হামলা: অভিযোগ মমতা ব্যানার্জীর

    সারা দেশজুড়ে যে সংকট তৈরি হয়েছে তার জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও কেন্দ্রীয় সরকার দায়ী। কারণ তিনি যেদিন ইসরায়েল থেকে উপহার নিয়ে ফিরে এলেন, তার পরই যুদ্ধটা শুরু হয়। এমনই…

    Continue reading

    প্রথম বক্তব্যে যা যা বললেন ইরানের সর্বোচ্চ নেতা মোজতবা খামেনি

    প্রথম বক্তব্যে যা যা বললেন ইরানের সর্বোচ্চ নেতা মোজতবা খামেনি

    মোদীর ইসরায়েল সফরের পরই ইরানে হামলা: অভিযোগ মমতা ব্যানার্জীর

    মোদীর ইসরায়েল সফরের পরই ইরানে হামলা: অভিযোগ মমতা ব্যানার্জীর

    দেশে গত দেড় দশকে ফ্যাসিবাদী শাসন চলেছে: রাষ্ট্রপতি

    দেশে গত দেড় দশকে ফ্যাসিবাদী শাসন চলেছে: রাষ্ট্রপতি

    রাষ্ট্রপতির ভাষণে ‘ওয়াক আউট’ করেছে জামায়াত জোট

    রাষ্ট্রপতির ভাষণে ‘ওয়াক আউট’ করেছে জামায়াত জোট

    বাস-মাইক্রোবাস সংঘর্ষ বিয়ে করে ফেরার পথে ঘটে দুর্ঘটনা, কনেসহ একই পরিবারে নিহত ১১

    বাস-মাইক্রোবাস সংঘর্ষ বিয়ে করে ফেরার পথে ঘটে দুর্ঘটনা, কনেসহ একই পরিবারে নিহত ১১

    বাগেরহাটে সড়ক দুর্ঘটনায় নিহত বেড়ে ১৩

    বাগেরহাটে সড়ক দুর্ঘটনায় নিহত বেড়ে ১৩

    সংসদে সভাপতিত্ব করছেন খন্দকার মোশাররফ

    সংসদে সভাপতিত্ব করছেন খন্দকার মোশাররফ

    সংসদের প্রথম অধিবেশনে প্রধানমন্ত্রী তারেক রহমানের বক্তব্য

    সংসদের প্রথম অধিবেশনে প্রধানমন্ত্রী তারেক রহমানের বক্তব্য

    দেশে আবারও সংসদীয় রাজনীতির সূচনা হলো: তারেক রহমান

    দেশে আবারও সংসদীয় রাজনীতির সূচনা হলো: তারেক রহমান

    ইরানে টার্গেট করার মতো কিছু অবশিষ্ট নেই, যুদ্ধ শিগগির শেষ হবে: ট্রাম্প

    ইরানে টার্গেট করার মতো কিছু অবশিষ্ট নেই, যুদ্ধ শিগগির শেষ হবে: ট্রাম্প