কানাডায় ভয়াবহ দাবানল, ধোঁয়া ছড়িয়ে পড়েছে যুক্তরাষ্ট্রেও!

আবারও ভয়াবহ দাবানলের কবলে পড়েছে কানাডা। দুইশ’র বেশি জায়গায় ছড়িয়ে পড়া এ আগুনে পুড়ে গেছে কয়েক লাখ একর বনভূমি। ম্যানিটোবাতে জারি করা হয়েছে জরুরি অবস্থা। কানাডার দাবানলের ধোঁয়া ছড়িয়ে পড়েছে যুক্তরাষ্ট্রেও।

নতুন মাসের শুরুতেই কানাডার মধ্যাঞ্চলে ছড়িয়ে পড়ে ভয়াবহ দাবানল। এরইমধ্যে পুড়ে গেছে ৩৭ লাখ একরেরও বেশি বনভূমি। দাবানলের কারণে এ পর্যন্ত ২৭ হাজারের বেশি বাসিন্দাকে নিরাপদ স্থানে সরিয়ে নেয়া হয়েছে।

এর মধ্যে কেবল ম্যানিটোবাতেই ১৭ হাজার বাসিন্দা ঘরবাড়ি ছেড়ে চলে গেছেন। জারি করা হয়েছে জরুরি অবস্থা। সাসকাচুয়ান প্রদেশে ১৫ হাজার বাসিন্দাকে নিরাপদ স্থানে সরে যেতে বলা হয়েছে। খোলা হয়েছে অস্থায়ী আশ্রয়কেন্দ্র। 

কানাডার ভয়াবহ দাবানলের কারণে তীব্র ভোগান্তিতে পড়েছেন যুক্তরাষ্ট্রের সীমান্তবর্তী বাসিন্দারা। কালো ধোঁয়ায় ছেয়ে গেছে আকাশ। মিশিগান, মিনেসোটাসহ আশপাশের রাজ্যগুলোতে দেখা দিয়েছে তীব্র বায়ু দূষণ। 

এমনকি ইউরোপেও পৌঁছেছে ক্ষতিকর ধোঁয়া। বায়ু দূষণের কারণে চোখ ও শ্বাসনালীর জ্বালাপোড়া থেকে শুরু করে শ্বাসকষ্ট, হৃদরোগসহ নানা ঝুঁকি তৈরি করতে পারে সতর্কতা জারি করেছে যুক্তরাষ্ট্রের পরিবেশ প্রতিরক্ষা বিভাগ।

  • Related Posts

    ভূমিকম্প মোকাবেলায় প্রস্তুত করা হচ্ছে ১ লাখ স্বেচ্ছাসেবী: প্রধানমন্ত্রী তারেক রহমান

    প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে ভূমিকম্পবিষয়ক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগে অনুষ্ঠিত এ সভায় ভূমিকম্প-পরবর্তী জরুরি সাড়া ও সরকারের সার্বিক প্রস্তুতি জোরদার করা নিয়ে আলোচনা হয়।সভায় জাতীয় টাস্কফোর্স গঠন, ভূমিকম্প-পরবর্তী…

    Continue reading
    ফাঁসির আসামি হওয়ায় দেশে ঢুকলেই শেখ হাসিনাকে গ্রেফতার করা হবে: আইনমন্ত্রী

    সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ফাঁসির আসামি হওয়ায় দেশে ঢুকলেই তাকে গ্রেফতার করা হবে বলে জানিয়েছেন আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান। বৃহস্পতিবার (৩০ জুলাই) সাংবাদিকদের এ কথা জানান তিনি। মন্ত্রী বলেন, শেখ হাসিনা…

    Continue reading

    ভূমিকম্প মোকাবেলায় প্রস্তুত করা হচ্ছে ১ লাখ স্বেচ্ছাসেবী: প্রধানমন্ত্রী তারেক রহমান

    ভূমিকম্প মোকাবেলায় প্রস্তুত করা হচ্ছে ১ লাখ স্বেচ্ছাসেবী: প্রধানমন্ত্রী তারেক রহমান

    ফাঁসির আসামি হওয়ায় দেশে ঢুকলেই শেখ হাসিনাকে গ্রেফতার করা হবে: আইনমন্ত্রী

    ফাঁসির আসামি হওয়ায় দেশে ঢুকলেই শেখ হাসিনাকে গ্রেফতার করা হবে: আইনমন্ত্রী

    ইরান, সিরিয়া ও সৌদি পারমাণবিক চুক্তি নিয়ে ট্রাম্পের কাছে নেতানিয়াহুর প্রস্তাব

    ইরান, সিরিয়া ও সৌদি পারমাণবিক চুক্তি নিয়ে ট্রাম্পের কাছে নেতানিয়াহুর প্রস্তাব

    ট্রাম্পের সঙ্গে জেলেনস্কির বৈঠকের পরই ইউক্রেনে ব্যাপক রুশ হামলা

    ট্রাম্পের সঙ্গে জেলেনস্কির বৈঠকের পরই ইউক্রেনে ব্যাপক রুশ হামলা

    আর্জেন্টিনায় দাবানল নিয়ন্ত্রণে গিয়ে হেলিকপ্টার বিধ্বস্ত, নিহত ৭

    আর্জেন্টিনায় দাবানল নিয়ন্ত্রণে গিয়ে হেলিকপ্টার বিধ্বস্ত, নিহত ৭

    আন্দোলন প্রত্যাহারের পর ভারতে চলছে ধরপাকড়

    আন্দোলন প্রত্যাহারের পর ভারতে চলছে ধরপাকড়

    চট্টগ্রামে বিএনপি-এনসিপি নেতাদের মধ্যে হাতাহাতি

    চট্টগ্রামে বিএনপি-এনসিপি নেতাদের মধ্যে হাতাহাতি

    ১৬ বছরের বর্ণাঢ্য ক্যারিয়ারের ইতি: ব্রাজিলের জার্সি তুলে রাখলেন নেইমার

    ১৬ বছরের বর্ণাঢ্য ক্যারিয়ারের ইতি: ব্রাজিলের জার্সি তুলে রাখলেন নেইমার

    টি-টোয়েন্টি র‍্যাংকিংয়ে বৈভব সূর্যবংশীর বিশাল লাফ

    টি-টোয়েন্টি র‍্যাংকিংয়ে বৈভব সূর্যবংশীর বিশাল লাফ

    নিজের অভিনয় গুরুকে শ্রদ্ধা জানিয়ে যা লিখলেন চঞ্চল চৌধুরী

    নিজের অভিনয় গুরুকে শ্রদ্ধা জানিয়ে যা লিখলেন চঞ্চল চৌধুরী