ময়মনসিংহের দুই সীমান্ত দিয়ে ২২ জনকে পুশইন

ময়মনসিংহের সীমান্তবর্তী ধোবাউড়া ও হালুয়াঘাট সীমান্ত দিয়ে ২২ নারী, পুরুষ ও শিশুকে পুশইন করেছে ভারতীয় সীমান্ত রক্ষীবাহিনী বিএসএফ।

এর মধ্যে ধোবাউড়া সীমান্তের মুন্সীপাড়া পয়েন্ট দিয়ে দুই পরিবারের নারী, পুরুষ ও শিশুসহ ১২ জন এবং হালুয়াঘাটের সূর্যপুর বিজিবি ক্যাম্প দিয়ে ৯ জন নারী ও একজন মেয়ে শিশুকে বাংলাদেশে পাঠানো হয়েছে।

সোমবার মধ্যরাতের পর তাদের পুশইন করা হয়েছে বলে জানিয়েছেন বাংলাদেশ বর্ডার গার্ড-বিজিবি।

৩৯ বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সেক্টর কমান্ডার কর্নেল সরকার মোহাম্মদ মোস্তাফিজুর রহমান জানান, সোমবার রাত ৩টার দিকে হালুয়াঘাটের সূর্যপুর ক্যাম্পের সীমান্ত এলাকা দিয়ে ১০ জনকে পুশইন করে বিএসএফ। এ সময় বিজিবির নজরে এলে তাদের উদ্ধার করে নিজেদের হেফাজতে নেয়।

একই দিন ধোবাউড়া সীমান্তের মুন্সিপাড়া বিজিবি ক্যাম্প দিয়ে ১২ জনকে পুশইন করা হয়। পরে মুন্সিপাড়া এলাকা থেকে তাদের উদ্ধার করে বিজিবি। আটকদের মধ্যে তিনজন নারী, আটজন পুরুষ ও একজন কন্যা শিশু রয়েছে। এর মধ্যে বাংলাদেশের খুলনার এক পরিবারের ৮ জন ও নড়াইলের এক পরিবারের ৪ জন রয়েছেন। তাদের হালুয়াঘাট ও ধোবাউড়া থানায় হস্তান্তর করা হয়েছে।

এদিকে পুশইন করা আটককৃতরা ২০০৪ সালে দালালের মাধ্যমে বেনাপোল সীমান্ত দিয়ে ভারতে গিয়ে গুজরাটে বিভিন্ন দোকানে কাজ ও ব্যবসা-বাণিজ্য করতেন। একপর্যায়ে তারা ভারতীয় নাগরিকত্বও পান। হঠাৎ করে বস্তি ও বিভিন্ন দোকান থেকে অভিযান চালিয়ে তাদের আটক করে গুজরাট পুলিশ। কিছুদিন আটকে রেখে সোমবার রাতে তাদের বাংলাদেশে পুশইন করা হয়।

  • Related Posts

    ভূমিকম্প মোকাবেলায় প্রস্তুত করা হচ্ছে ১ লাখ স্বেচ্ছাসেবী: প্রধানমন্ত্রী তারেক রহমান

    প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে ভূমিকম্পবিষয়ক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগে অনুষ্ঠিত এ সভায় ভূমিকম্প-পরবর্তী জরুরি সাড়া ও সরকারের সার্বিক প্রস্তুতি জোরদার করা নিয়ে আলোচনা হয়।সভায় জাতীয় টাস্কফোর্স গঠন, ভূমিকম্প-পরবর্তী…

    Continue reading
    ফাঁসির আসামি হওয়ায় দেশে ঢুকলেই শেখ হাসিনাকে গ্রেফতার করা হবে: আইনমন্ত্রী

    সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ফাঁসির আসামি হওয়ায় দেশে ঢুকলেই তাকে গ্রেফতার করা হবে বলে জানিয়েছেন আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান। বৃহস্পতিবার (৩০ জুলাই) সাংবাদিকদের এ কথা জানান তিনি। মন্ত্রী বলেন, শেখ হাসিনা…

    Continue reading

    ভূমিকম্প মোকাবেলায় প্রস্তুত করা হচ্ছে ১ লাখ স্বেচ্ছাসেবী: প্রধানমন্ত্রী তারেক রহমান

    ভূমিকম্প মোকাবেলায় প্রস্তুত করা হচ্ছে ১ লাখ স্বেচ্ছাসেবী: প্রধানমন্ত্রী তারেক রহমান

    ফাঁসির আসামি হওয়ায় দেশে ঢুকলেই শেখ হাসিনাকে গ্রেফতার করা হবে: আইনমন্ত্রী

    ফাঁসির আসামি হওয়ায় দেশে ঢুকলেই শেখ হাসিনাকে গ্রেফতার করা হবে: আইনমন্ত্রী

    ইরান, সিরিয়া ও সৌদি পারমাণবিক চুক্তি নিয়ে ট্রাম্পের কাছে নেতানিয়াহুর প্রস্তাব

    ইরান, সিরিয়া ও সৌদি পারমাণবিক চুক্তি নিয়ে ট্রাম্পের কাছে নেতানিয়াহুর প্রস্তাব

    ট্রাম্পের সঙ্গে জেলেনস্কির বৈঠকের পরই ইউক্রেনে ব্যাপক রুশ হামলা

    ট্রাম্পের সঙ্গে জেলেনস্কির বৈঠকের পরই ইউক্রেনে ব্যাপক রুশ হামলা

    আর্জেন্টিনায় দাবানল নিয়ন্ত্রণে গিয়ে হেলিকপ্টার বিধ্বস্ত, নিহত ৭

    আর্জেন্টিনায় দাবানল নিয়ন্ত্রণে গিয়ে হেলিকপ্টার বিধ্বস্ত, নিহত ৭

    আন্দোলন প্রত্যাহারের পর ভারতে চলছে ধরপাকড়

    আন্দোলন প্রত্যাহারের পর ভারতে চলছে ধরপাকড়

    চট্টগ্রামে বিএনপি-এনসিপি নেতাদের মধ্যে হাতাহাতি

    চট্টগ্রামে বিএনপি-এনসিপি নেতাদের মধ্যে হাতাহাতি

    ১৬ বছরের বর্ণাঢ্য ক্যারিয়ারের ইতি: ব্রাজিলের জার্সি তুলে রাখলেন নেইমার

    ১৬ বছরের বর্ণাঢ্য ক্যারিয়ারের ইতি: ব্রাজিলের জার্সি তুলে রাখলেন নেইমার

    টি-টোয়েন্টি র‍্যাংকিংয়ে বৈভব সূর্যবংশীর বিশাল লাফ

    টি-টোয়েন্টি র‍্যাংকিংয়ে বৈভব সূর্যবংশীর বিশাল লাফ

    নিজের অভিনয় গুরুকে শ্রদ্ধা জানিয়ে যা লিখলেন চঞ্চল চৌধুরী

    নিজের অভিনয় গুরুকে শ্রদ্ধা জানিয়ে যা লিখলেন চঞ্চল চৌধুরী