নাটোরে থেমে থাকা পিকআপে অপর পিকআপের ধাক্কা, নিহত ২

নাটোর সদরে থেমে থাকা বিকল পিকআপ ভ্যানে অপর পিকআপের ধাক্কায় দুজন নিহত হয়েছেন। সোমবার (২ জুন) রাত সাড়ে ১১টার দিকে শহরের চকবৈদনাথ চামড়া পট্টি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন থেমে থাকা পিকআপের ভ্যানের চালক রনি (৩৫) ও আম ব্যবসায়ী আব্দুল মজিদ (৭০)। তাদের বাড়ি পাবনার বেড়া উপজেলায়।

প্রত্যক্ষদর্শীরা জানান, রাজশাহী থেকে আসা একটি আম বোঝাই পিকআপ চাকা নষ্ট হয়ে গেলে নাটোর শহরের চামড়া পট্টি এলাকায় চালক ও আম ব্যবসায়ী নেমে অন্ধকারে টর্চ লাইট জ্বালিয়ে চাকা পাল্টানোর চেষ্টা করছিলেন। এসময় অপর একটি পিকআপ দ্রুত গতিতে যাওয়ার সময় পেছন থেকে থেমে থাকা পিকআপকে ধাক্কা দেয়। এতে আম বোঝাই পিকআপ চালক ও আম ব্যবসায়ী চাপা পড়ে ঘটনাস্থলেই নিহত হন। সংবাদ পেয়ে ফায়ার সার্ভিস কর্মীরা ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে নাটোর হাসপাতাল মর্গে পাঠায়।

নাটোর স্টেশন বাজার এলাকার বাসিন্দা সুজন অভিযোগ করেন, দুর্ঘটনার সময় টহল পুলিশকে অনুরোধ করলেও তারা ঘটনাস্থলে আসেননি।

এ ঘটনায় নাটোর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুবুর রহমান বলেন, তিনি সংবাদ পাওয়া মাত্র ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছেন। এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

  • Related Posts

    প্রথম বক্তব্যে যা যা বললেন ইরানের সর্বোচ্চ নেতা মোজতবা খামেনি

    ইরানের নতুন সর্বোচ্চ নেতা মোজতবা খামেনি তার প্রথম বক্তব্যে কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয় তুলে ধরেছেন। তিনি বলেছেন, মধ্যপ্রাচ্য অঞ্চলে থাকা সব মার্কিন সামরিক ঘাঁটি অবিলম্বে বন্ধ করতে হবে, না হলে সেগুলোর…

    Continue reading
    মোদীর ইসরায়েল সফরের পরই ইরানে হামলা: অভিযোগ মমতা ব্যানার্জীর

    সারা দেশজুড়ে যে সংকট তৈরি হয়েছে তার জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও কেন্দ্রীয় সরকার দায়ী। কারণ তিনি যেদিন ইসরায়েল থেকে উপহার নিয়ে ফিরে এলেন, তার পরই যুদ্ধটা শুরু হয়। এমনই…

    Continue reading

    প্রথম বক্তব্যে যা যা বললেন ইরানের সর্বোচ্চ নেতা মোজতবা খামেনি

    প্রথম বক্তব্যে যা যা বললেন ইরানের সর্বোচ্চ নেতা মোজতবা খামেনি

    মোদীর ইসরায়েল সফরের পরই ইরানে হামলা: অভিযোগ মমতা ব্যানার্জীর

    মোদীর ইসরায়েল সফরের পরই ইরানে হামলা: অভিযোগ মমতা ব্যানার্জীর

    দেশে গত দেড় দশকে ফ্যাসিবাদী শাসন চলেছে: রাষ্ট্রপতি

    দেশে গত দেড় দশকে ফ্যাসিবাদী শাসন চলেছে: রাষ্ট্রপতি

    রাষ্ট্রপতির ভাষণে ‘ওয়াক আউট’ করেছে জামায়াত জোট

    রাষ্ট্রপতির ভাষণে ‘ওয়াক আউট’ করেছে জামায়াত জোট

    বাস-মাইক্রোবাস সংঘর্ষ বিয়ে করে ফেরার পথে ঘটে দুর্ঘটনা, কনেসহ একই পরিবারে নিহত ১১

    বাস-মাইক্রোবাস সংঘর্ষ বিয়ে করে ফেরার পথে ঘটে দুর্ঘটনা, কনেসহ একই পরিবারে নিহত ১১

    বাগেরহাটে সড়ক দুর্ঘটনায় নিহত বেড়ে ১৩

    বাগেরহাটে সড়ক দুর্ঘটনায় নিহত বেড়ে ১৩

    সংসদে সভাপতিত্ব করছেন খন্দকার মোশাররফ

    সংসদে সভাপতিত্ব করছেন খন্দকার মোশাররফ

    সংসদের প্রথম অধিবেশনে প্রধানমন্ত্রী তারেক রহমানের বক্তব্য

    সংসদের প্রথম অধিবেশনে প্রধানমন্ত্রী তারেক রহমানের বক্তব্য

    দেশে আবারও সংসদীয় রাজনীতির সূচনা হলো: তারেক রহমান

    দেশে আবারও সংসদীয় রাজনীতির সূচনা হলো: তারেক রহমান

    ইরানে টার্গেট করার মতো কিছু অবশিষ্ট নেই, যুদ্ধ শিগগির শেষ হবে: ট্রাম্প

    ইরানে টার্গেট করার মতো কিছু অবশিষ্ট নেই, যুদ্ধ শিগগির শেষ হবে: ট্রাম্প