বাংলাদেশি সংস্কৃতির মেলা প্যারিসে: বর্ণিল আয়োজনের ৬ষ্ঠ পর্ব

বাংলাদেশি সংস্কৃতির প্রসারের উদ্দেশ্যে ষষ্ঠ বারের মতো প্যারিসে আয়োজন করা হয়েছে বাণিজ্য মেলা ও ঈদ বাজার। সলিডারিটে আজি ফ্রান্সের (এসএএফ) উদ্যোগে রোববার (১ জুন) রিপাবলিক চত্বরে এই আয়োজন করা হয়।এতে ৫০টিরও বেশি বাংলাদেশি মালিকানাধীন দোকান অংশ নেয়।  

মেলা ঘুরে দেখা যায় বিভিন্ন সুস্বাদু বাঙালি খাবারের দোকানের পাশাপাশি রয়েছে বাহারি পোশাকের স্টল। তার মধ্যে রয়েছে পাঞ্জাবি-পাজামা, বাহারি ডিজাইনের থ্রি-পিস, জার্সি, ফতুয়া, বাচ্চাদের জামা। খাবারের স্টলগুলো ঘুরে দেখা যায় কেউ এনেছেন দেশীয় আচারের বাহার, আম-কাঁঠাল, লিচু, শসা, কেউ এনেছেন দেশীয় তাল। মেলার এক কোণায় রয়েছে ফুচকা-চটপটি ও দেশীয় ঐতিহ্যের ধারক মিষ্টি পান ও লাল চায়ের দোকান। রয়েছে ছোলা-মুড়ি ও ঝালমুড়ির দোকানও।

বাংলাদেশের এই আয়োজন দেখতে এসেছে ফ্রান্স ‘ভাল দোয়াজ’ এর ১০ নম্বর আসনের সংসদ সদস্য অরেলিয়ান তাশে। তিনি মেলার দোকানগুলো ঘুরে ঘুরে দেখেন ও বাংলাদেশি খাবারের স্বাদ নেন।  
তিনি বলেন, আন্তঃদেশীয় এই সাংস্কৃতিক প্রোগ্রামগুলো আরও বেশি বেশি হওয়া উচিত। এখানে এসে আমি খুবই আনন্দিত। আগামীতেও আমাদের সহযোগিতা অব্যাহত থাকবে।

বাণিজ্যমেলার আয়োজক খিয়াং নয়ন জানান, আমরা প্রতিবছরই এই আয়োজন করার চেষ্টা করি। সে ধারাবাহিকতায় এবারেও বাংলাদেশকে রিপ্রেজেন্ট করার উদ্দেশ্যে আমাদের এই আয়োজন। পরবর্তী প্রজন্মকে বাংলাদেশি সংস্কৃতির সাথে পরিচয় করিয়ে দেওয়ার জন্যে আমরা চেষ্টা করে যাচ্ছি।

জয়নব কালেকশানের উদ্যোক্তা ফাতেমা জানান, আমরা বাংলাদেশি নারীরা যে পিছিয়ে নেই তা নতুন করে প্রমাণ করার কিছু নেই। ভিনদেশে এসেও আমরা দেশীয় সাংস্কৃতিক পোশাকের সাথে বোরকা-হিজাবের প্রচলনের চেষ্টা করছি।

স্মার্ট কালেকশনের প্রেজেন্টার মোহাম্মদ রাসেল জানান, আমি সাধারণ ম্যান’স কালেকশন নিয়ে কাজ করি। সে সুবাদে আজকে নিয়ে এলাম বিভিন্ন সুগন্ধি ও ম্যান’স সুজ। সবার কাছ থেকে ভালোই সাড়া পাচ্ছি।

উল্লেখ্য, মেলায় ঘুরতে আসা বাচ্চাদের জন্যে রয়েছে বিস্কুট খেলার আয়োজন ও যেমন খুশি তেমন সাজ। বড়দের জন্য রয়েছে চামচে মার্বেল রেখে দৌড় প্রতিযোগিতা।

  • Related Posts

    ভূমিকম্প মোকাবেলায় প্রস্তুত করা হচ্ছে ১ লাখ স্বেচ্ছাসেবী: প্রধানমন্ত্রী তারেক রহমান

    প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে ভূমিকম্পবিষয়ক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগে অনুষ্ঠিত এ সভায় ভূমিকম্প-পরবর্তী জরুরি সাড়া ও সরকারের সার্বিক প্রস্তুতি জোরদার করা নিয়ে আলোচনা হয়।সভায় জাতীয় টাস্কফোর্স গঠন, ভূমিকম্প-পরবর্তী…

    Continue reading
    ফাঁসির আসামি হওয়ায় দেশে ঢুকলেই শেখ হাসিনাকে গ্রেফতার করা হবে: আইনমন্ত্রী

    সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ফাঁসির আসামি হওয়ায় দেশে ঢুকলেই তাকে গ্রেফতার করা হবে বলে জানিয়েছেন আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান। বৃহস্পতিবার (৩০ জুলাই) সাংবাদিকদের এ কথা জানান তিনি। মন্ত্রী বলেন, শেখ হাসিনা…

    Continue reading

    ভূমিকম্প মোকাবেলায় প্রস্তুত করা হচ্ছে ১ লাখ স্বেচ্ছাসেবী: প্রধানমন্ত্রী তারেক রহমান

    ভূমিকম্প মোকাবেলায় প্রস্তুত করা হচ্ছে ১ লাখ স্বেচ্ছাসেবী: প্রধানমন্ত্রী তারেক রহমান

    ফাঁসির আসামি হওয়ায় দেশে ঢুকলেই শেখ হাসিনাকে গ্রেফতার করা হবে: আইনমন্ত্রী

    ফাঁসির আসামি হওয়ায় দেশে ঢুকলেই শেখ হাসিনাকে গ্রেফতার করা হবে: আইনমন্ত্রী

    ইরান, সিরিয়া ও সৌদি পারমাণবিক চুক্তি নিয়ে ট্রাম্পের কাছে নেতানিয়াহুর প্রস্তাব

    ইরান, সিরিয়া ও সৌদি পারমাণবিক চুক্তি নিয়ে ট্রাম্পের কাছে নেতানিয়াহুর প্রস্তাব

    ট্রাম্পের সঙ্গে জেলেনস্কির বৈঠকের পরই ইউক্রেনে ব্যাপক রুশ হামলা

    ট্রাম্পের সঙ্গে জেলেনস্কির বৈঠকের পরই ইউক্রেনে ব্যাপক রুশ হামলা

    আর্জেন্টিনায় দাবানল নিয়ন্ত্রণে গিয়ে হেলিকপ্টার বিধ্বস্ত, নিহত ৭

    আর্জেন্টিনায় দাবানল নিয়ন্ত্রণে গিয়ে হেলিকপ্টার বিধ্বস্ত, নিহত ৭

    আন্দোলন প্রত্যাহারের পর ভারতে চলছে ধরপাকড়

    আন্দোলন প্রত্যাহারের পর ভারতে চলছে ধরপাকড়

    চট্টগ্রামে বিএনপি-এনসিপি নেতাদের মধ্যে হাতাহাতি

    চট্টগ্রামে বিএনপি-এনসিপি নেতাদের মধ্যে হাতাহাতি

    ১৬ বছরের বর্ণাঢ্য ক্যারিয়ারের ইতি: ব্রাজিলের জার্সি তুলে রাখলেন নেইমার

    ১৬ বছরের বর্ণাঢ্য ক্যারিয়ারের ইতি: ব্রাজিলের জার্সি তুলে রাখলেন নেইমার

    টি-টোয়েন্টি র‍্যাংকিংয়ে বৈভব সূর্যবংশীর বিশাল লাফ

    টি-টোয়েন্টি র‍্যাংকিংয়ে বৈভব সূর্যবংশীর বিশাল লাফ

    নিজের অভিনয় গুরুকে শ্রদ্ধা জানিয়ে যা লিখলেন চঞ্চল চৌধুরী

    নিজের অভিনয় গুরুকে শ্রদ্ধা জানিয়ে যা লিখলেন চঞ্চল চৌধুরী