রাশিয়ার বিমানঘাঁটিতে ইউক্রেনের ভয়াবহ ড্রোন হামলা, ৪০টি যুদ্ধবিমান ধ্বংসের দাবি

ইউক্রেন রাশিয়ায় তাদের সবচেয়ে বড় ড্রোন হামলা চালিয়েছে। রোববার (১ জুন) সীমান্ত থেকে কয়েক হাজার কিলোমিটার (মাইল) দূরে মস্কোর বেশ কয়েকটি সামরিক বিমান ঘাঁটিতে হামলা চালিয়েছে কিয়েভ। ইরকুটস্ক অঞ্চলের রাশিয়ান গভর্নর হামলার বিষয়টি নিশ্চিত করেছেন।

ইউক্রেন দাবি করেছে, তারা বেশ কয়েকটি সামরিক বিমানঘাঁটিতে ৪০টিরও বেশি রাশিয়ান যুদ্ধবিমানে আঘাত করেছে। যা রাশিয়ান বিমান চলাচলের উপর এখন পর্যন্ত সবচেয়ে দুঃসাহসিক ড্রোন হামলাগুলোর মধ্যে একটি। 

ইউক্রেনের নিরাপত্তা পরিষেবা, এসবিইউ-এর এক বিবৃতি অনুসারে, ‘রাশিয়ায় শত্রুপক্ষের কৌশলগত বোমারু বিমান ব্যাপকভাবে জ্বলছে।’

ইউক্রেনীয় সংবাদমাধ্যম জানায়, ইউক্রেনের নিরাপত্তা পরিষেবার (এসবিইউ) চালানো একটি বড় পরিসরের অভিযান রাশিয়ান ফেডারেশনের পেছনে বিমান ঘাঁটিতে ৪০টিরও বেশি রাশিয়ান যুদ্ধবিমানে আঘাত করেছে। 

কর্মকর্তাদের উদ্ধৃতি দিয়ে রয়টার্স জানায়, এসবিইউ পরিচালিত হামলাগুলো ওলেনিয়া এবং বেলায়ার বিমান ঘাঁটিসহ চারটি রাশিয়ান সামরিক বিমান ঘাঁটিতে একযোগে আঘাত করেছে।

কিয়েভ ইন্ডিপেন্ডেন্টের এক প্রতিবেদনে সূত্রের বরাত দিয়ে দাবি করা হয়েছে, হামলায় ধ্বংস হওয়া বিমানগুলোর মধ্যে রয়েছে টিইউ-৯৫ এবং টিইউ-২২এম৩ বোমারু বিমান এবং কমপক্ষে একটি এ-৫০।

এদিকে, ইউক্রেনের একটি প্রকাশনা, প্রাভদা অনুসারে, রাশিয়ার দূরপাল্লার হামলার ক্ষমতা কমানোর জন্য পাভুতিনা নামে একটি বিশেষ অভিযানের অধীনে এই হামলা চালানো হয়েছে। 

তবে রাশিয়ার সামরিক বাহিনী এই বিষয়ে কোনো মন্তব্য করেনি।

  • Related Posts

    বাংলাদেশিদের ভারতের ভিসা দেওয়ার ক্ষেত্রে শিগগির ইতিবাচক পরিবর্তন আসবে সংসদে পররাষ্ট্রমন্ত্রী

    বাংলাদেশি নাগরিকদের ভারতের ভিসা দেওয়ার কার্যক্রমে শিগগির ইতিবাচক পরিবর্তন দেখা যাবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান। মঙ্গলবার (২৮ এপ্রিল) সংসদ অধিবেশনে স্বতন্ত্র সংসদ সদস্য শেখ মজিবুর রহমানের প্রশ্নের…

    Continue reading
    ইরান হরমুজ প্রণালি খুলে দিতে অনুরোধ করেছে, দাবি ট্রাম্পের

    ইরান হরমুজ প্রণালি দ্রুত খুলে দেওয়ার জন্য ওয়াশিংটনের কাছে অনুরোধ জানিয়েছে বলে দাবি করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তার দাবি, তেহরান বর্তমানে ‘ভেঙে পড়ার অবস্থায়’ রয়েছে এবং নেতৃত্ব সংকট মোকাবিলার…

    Continue reading

    বাংলাদেশিদের ভারতের ভিসা দেওয়ার ক্ষেত্রে শিগগির ইতিবাচক পরিবর্তন আসবে সংসদে পররাষ্ট্রমন্ত্রী

    বাংলাদেশিদের ভারতের ভিসা দেওয়ার ক্ষেত্রে শিগগির ইতিবাচক পরিবর্তন আসবে সংসদে পররাষ্ট্রমন্ত্রী

    ইরান হরমুজ প্রণালি খুলে দিতে অনুরোধ করেছে, দাবি ট্রাম্পের

    ইরান হরমুজ প্রণালি খুলে দিতে অনুরোধ করেছে, দাবি ট্রাম্পের

    নিজেদের গুলিতে ডাকাত সদস্য নিহত, লাশ রেখেই পালিয়ে গেলেন অন্যরা

    নিজেদের গুলিতে ডাকাত সদস্য নিহত, লাশ রেখেই পালিয়ে গেলেন অন্যরা

    একাই লড়লেন স্বর্ণা, ২৫ রানে হারলো বাংলাদেশের মেয়েরা

    একাই লড়লেন স্বর্ণা, ২৫ রানে হারলো বাংলাদেশের মেয়েরা

    যুক্তরাষ্ট্রে আজীবন সম্মাননা পাচ্ছেন ববিতা

    যুক্তরাষ্ট্রে আজীবন সম্মাননা পাচ্ছেন ববিতা

    ভূমধ্যসাগরে ৫ অভিবাসনপ্রত্যাশীর মরদেহ উদ্ধার

    ভূমধ্যসাগরে ৫ অভিবাসনপ্রত্যাশীর মরদেহ উদ্ধার

    জাতীয় গ্রিডে যুক্ত হলো আদানির ৯২৫ মেগাওয়াট বিদ্যুৎ, কমবে লোডশেডিং

    জাতীয় গ্রিডে যুক্ত হলো আদানির ৯২৫ মেগাওয়াট বিদ্যুৎ, কমবে লোডশেডিং

    ইরানের প্রস্তাব গ্রহণ না করার ইঙ্গিত ট্রাম্পের: সিএনএন

    ইরানের প্রস্তাব গ্রহণ না করার ইঙ্গিত ট্রাম্পের: সিএনএন

    ইন্দোনেশিয়ায় দুই ট্রেনের সংঘর্ষে নিহত বেড়ে ১৪, ধ্বংসাবশেষে চাপা পড়েছেন অনেকে

    ইন্দোনেশিয়ায় দুই ট্রেনের সংঘর্ষে নিহত বেড়ে ১৪, ধ্বংসাবশেষে চাপা পড়েছেন অনেকে

    ডেমরায় বাস-লেগুনার মুখোমুখি সংঘর্ষে নিহত ১

    ডেমরায় বাস-লেগুনার মুখোমুখি সংঘর্ষে নিহত ১