চ্যাম্পিয়ন্স লিগ জয়ে পিএসজি ভক্তদের উন্মত্ত উল্লাস, নিহত ২

ইতিহাসে প্রথমবারের মতো চ্যাম্পিয়ন্স লিগ ট্রফি জিতেছে প্যারিস সেন্ট জার্মেইন (পিএসজি)। জয়ের আনন্দে ভক্তরা ভেসে গেলেও সেই উল্লাসের মাঝে নেমে এসেছে শোকের ছায়া।ক্লাবটির সমর্থকদের উন্মত্ত উদযাপন রূপ নেয় সহিংসতায়। এতে প্রাণ হারিয়েছেন ২ জন, আহত হয়েছেন অন্তত ১৯২ জন, আর আটক করা হয়েছে ৫৫৯ জনকে।

গতকাল জার্মানির মিউনিখে আয়োজিত ফাইনালে ইন্টার মিলানকে ৫-০ গোলে বিধ্বস্ত করে ইউরোপ সেরার মুকুট জেতে পিএসজি। আলিয়াঞ্জ অ্যারেনায় অনুষ্ঠিত ফাইনালে জয় তুলে নিয়ে দীর্ঘদিনের ‘অধরা’ চ্যাম্পিয়ন্স লিগ ট্রফির স্বাদ পায় দলটি।

কিন্তু এই ঐতিহাসিক জয়ের পর ফ্রান্সজুড়ে আনন্দ পরিণত হয় বিশৃঙ্খলায়। ফ্রান্সের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের শহর ডাক্সে এক ১৭ বছর বয়সী কিশোরকে ছুরিকাঘাতে হত্যা করা হয়। অন্যদিকে, প্যারিসে ২৩ বছর বয়সী এক স্কুটার আরোহী গাড়ির ধাক্কায় নিহত হন বলে নিশ্চিত করেছে প্রসিকিউটরের দপ্তর।

ফরাসি স্বরাষ্ট্রমন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, প্যারিস শহরেই সবচেয়ে বেশি বিশৃঙ্খলা দেখা যায়। শহরজুড়ে চলা দাঙ্গায় শুধু প্যারিস থেকেই আটক করা হয়েছে ৪৯১ জনকে। নিরাপত্তা বাহিনী হেফাজতে নিয়েছে ৩২০ জনকে, যাদের মধ্যে ২৫৪ জনই রাজধানী থেকে।

বিশৃঙ্খলার সময় শঁজে এলিজে এলাকায় ভাঙচুর করা হয় বাস ডিপো, গাড়িতে আগুন দেওয়া হয়, রাস্তায় নেমে আসা জনতাকে নিয়ন্ত্রণে পুলিশ ব্যবহার করে জলকামান ও টিয়ার গ্যাস।

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়েছে, দেশজুড়ে শতাধিক জায়গায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। পুড়ে গেছে অন্তত ২৬৪টি গাড়ি। হামলার শিকার হয়েছেন ২২ জন পুলিশ সদস্য ও সাতজন দমকলকর্মী।

  • Related Posts

    ভূমিকম্প মোকাবেলায় প্রস্তুত করা হচ্ছে ১ লাখ স্বেচ্ছাসেবী: প্রধানমন্ত্রী তারেক রহমান

    প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে ভূমিকম্পবিষয়ক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগে অনুষ্ঠিত এ সভায় ভূমিকম্প-পরবর্তী জরুরি সাড়া ও সরকারের সার্বিক প্রস্তুতি জোরদার করা নিয়ে আলোচনা হয়।সভায় জাতীয় টাস্কফোর্স গঠন, ভূমিকম্প-পরবর্তী…

    Continue reading
    ফাঁসির আসামি হওয়ায় দেশে ঢুকলেই শেখ হাসিনাকে গ্রেফতার করা হবে: আইনমন্ত্রী

    সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ফাঁসির আসামি হওয়ায় দেশে ঢুকলেই তাকে গ্রেফতার করা হবে বলে জানিয়েছেন আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান। বৃহস্পতিবার (৩০ জুলাই) সাংবাদিকদের এ কথা জানান তিনি। মন্ত্রী বলেন, শেখ হাসিনা…

    Continue reading

    ভূমিকম্প মোকাবেলায় প্রস্তুত করা হচ্ছে ১ লাখ স্বেচ্ছাসেবী: প্রধানমন্ত্রী তারেক রহমান

    ভূমিকম্প মোকাবেলায় প্রস্তুত করা হচ্ছে ১ লাখ স্বেচ্ছাসেবী: প্রধানমন্ত্রী তারেক রহমান

    ফাঁসির আসামি হওয়ায় দেশে ঢুকলেই শেখ হাসিনাকে গ্রেফতার করা হবে: আইনমন্ত্রী

    ফাঁসির আসামি হওয়ায় দেশে ঢুকলেই শেখ হাসিনাকে গ্রেফতার করা হবে: আইনমন্ত্রী

    ইরান, সিরিয়া ও সৌদি পারমাণবিক চুক্তি নিয়ে ট্রাম্পের কাছে নেতানিয়াহুর প্রস্তাব

    ইরান, সিরিয়া ও সৌদি পারমাণবিক চুক্তি নিয়ে ট্রাম্পের কাছে নেতানিয়াহুর প্রস্তাব

    ট্রাম্পের সঙ্গে জেলেনস্কির বৈঠকের পরই ইউক্রেনে ব্যাপক রুশ হামলা

    ট্রাম্পের সঙ্গে জেলেনস্কির বৈঠকের পরই ইউক্রেনে ব্যাপক রুশ হামলা

    আর্জেন্টিনায় দাবানল নিয়ন্ত্রণে গিয়ে হেলিকপ্টার বিধ্বস্ত, নিহত ৭

    আর্জেন্টিনায় দাবানল নিয়ন্ত্রণে গিয়ে হেলিকপ্টার বিধ্বস্ত, নিহত ৭

    আন্দোলন প্রত্যাহারের পর ভারতে চলছে ধরপাকড়

    আন্দোলন প্রত্যাহারের পর ভারতে চলছে ধরপাকড়

    চট্টগ্রামে বিএনপি-এনসিপি নেতাদের মধ্যে হাতাহাতি

    চট্টগ্রামে বিএনপি-এনসিপি নেতাদের মধ্যে হাতাহাতি

    ১৬ বছরের বর্ণাঢ্য ক্যারিয়ারের ইতি: ব্রাজিলের জার্সি তুলে রাখলেন নেইমার

    ১৬ বছরের বর্ণাঢ্য ক্যারিয়ারের ইতি: ব্রাজিলের জার্সি তুলে রাখলেন নেইমার

    টি-টোয়েন্টি র‍্যাংকিংয়ে বৈভব সূর্যবংশীর বিশাল লাফ

    টি-টোয়েন্টি র‍্যাংকিংয়ে বৈভব সূর্যবংশীর বিশাল লাফ

    নিজের অভিনয় গুরুকে শ্রদ্ধা জানিয়ে যা লিখলেন চঞ্চল চৌধুরী

    নিজের অভিনয় গুরুকে শ্রদ্ধা জানিয়ে যা লিখলেন চঞ্চল চৌধুরী