এবারও নৌপথে ঘরে ফেরা মানুষের কোনো সমস্যা হবে না: উপদেষ্টা

গত রোজার ঈদে সরকারের প্রয়োজনীয় পদক্ষেপে কারণে নৌপথে ঘরে ফেরা মানুষের কোনো সমস্যা হয়নি, এবারের ঈদেও কোনো সমস্যা হবে না বলে জানিয়েছেন নৌ-পরিবহণ এবং শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অবসরপ্রাপ্ত) ড. এম শাখাওয়াত হোসেন।

শনিবার (৩১ মে) দুপুরের দিকে ভোলা সফরে এসে ইলিশা ফেরিঘাটে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

ভোলা-ঢাকা রুটে ফেরি চালুর বিষয়ে এক প্রশ্নের জবাবে তিনি বলেন, প্রকৃতপক্ষে ফেরির অনেক সংকট রয়েছে। কিছু ফেরি পুরনো হয়ে গেছে। কিছু ফেরি এখনো আরিচা-দৌলতদিয়ায় চলছে। তারপরেও আমরা এ সরকার ক্ষমতা নেওয়ার পর থেকে দক্ষিণ অঞ্চলের যোগাযোগ ব্যবস্থার উন্নতি হয়েছে। সরকারি ফেরি অনেক জায়গায় দেওয়া আছে। বিভিন্ন যায়গায় যেখানে যাত্রী পারাপারে অসুবিধা হয়।  

উপদেষ্টা বলেন, মহেশখালী, সন্দীপে দিয়েছি। এখন কুতুবদিয়া চাচ্ছে। কিছু ফেরি আসবে এই বছরের শেষের দিকে তখন আমরা বিভিন্ন জায়গায় দিতে পারবো।

ঈদে ভোলা-লক্ষ্মীপুর নৌরুটে অতিরিক্ত যাত্রীর চাপ সামাল দিতে অতিরিক্ত লঞ্চ দেওয়া হবে কি না এমন প্রশ্নের জবাবে উপদেষ্টা বলেন, বিআইডব্লিউটিএ ও বিআইডব্লিউটিসির কোনো লঞ্চ সার্ভিস পরিচালনা করে না। লঞ্চ পরিচালিত হয় ব্যক্তিগতভাবে। এখন কেউ বেসরকারিভাবে চালু করলে করতে পারেন, এতে আমাদের কোনো আপত্তি নেই।

নৌপরিবহণ উপদেষ্টা শনিবার দুপুরে ভোলার ইলিশা ফেরিঘাটে এসে পৌঁছান। পরে তিনি ভোলার চরফ্যাসন উপজেলার চর কচ্ছপিয়া ঘাটসহ বিভিন্ন লঞ্চঘাট পরিদর্শনসহ ঝড়ে ক্ষতিগ্রস্ত পরিবারকে সহায়তা দেবেন বলেও জানা গেছে।

এ সময় ভোলার জেলা প্রশাসক মো. আজাদ জাহান, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মো. সোহান সরকারসহ স্থানীয় প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

  • Related Posts

    ভূমিকম্প মোকাবেলায় প্রস্তুত করা হচ্ছে ১ লাখ স্বেচ্ছাসেবী: প্রধানমন্ত্রী তারেক রহমান

    প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে ভূমিকম্পবিষয়ক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগে অনুষ্ঠিত এ সভায় ভূমিকম্প-পরবর্তী জরুরি সাড়া ও সরকারের সার্বিক প্রস্তুতি জোরদার করা নিয়ে আলোচনা হয়।সভায় জাতীয় টাস্কফোর্স গঠন, ভূমিকম্প-পরবর্তী…

    Continue reading
    ফাঁসির আসামি হওয়ায় দেশে ঢুকলেই শেখ হাসিনাকে গ্রেফতার করা হবে: আইনমন্ত্রী

    সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ফাঁসির আসামি হওয়ায় দেশে ঢুকলেই তাকে গ্রেফতার করা হবে বলে জানিয়েছেন আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান। বৃহস্পতিবার (৩০ জুলাই) সাংবাদিকদের এ কথা জানান তিনি। মন্ত্রী বলেন, শেখ হাসিনা…

    Continue reading

    ভূমিকম্প মোকাবেলায় প্রস্তুত করা হচ্ছে ১ লাখ স্বেচ্ছাসেবী: প্রধানমন্ত্রী তারেক রহমান

    ভূমিকম্প মোকাবেলায় প্রস্তুত করা হচ্ছে ১ লাখ স্বেচ্ছাসেবী: প্রধানমন্ত্রী তারেক রহমান

    ফাঁসির আসামি হওয়ায় দেশে ঢুকলেই শেখ হাসিনাকে গ্রেফতার করা হবে: আইনমন্ত্রী

    ফাঁসির আসামি হওয়ায় দেশে ঢুকলেই শেখ হাসিনাকে গ্রেফতার করা হবে: আইনমন্ত্রী

    ইরান, সিরিয়া ও সৌদি পারমাণবিক চুক্তি নিয়ে ট্রাম্পের কাছে নেতানিয়াহুর প্রস্তাব

    ইরান, সিরিয়া ও সৌদি পারমাণবিক চুক্তি নিয়ে ট্রাম্পের কাছে নেতানিয়াহুর প্রস্তাব

    ট্রাম্পের সঙ্গে জেলেনস্কির বৈঠকের পরই ইউক্রেনে ব্যাপক রুশ হামলা

    ট্রাম্পের সঙ্গে জেলেনস্কির বৈঠকের পরই ইউক্রেনে ব্যাপক রুশ হামলা

    আর্জেন্টিনায় দাবানল নিয়ন্ত্রণে গিয়ে হেলিকপ্টার বিধ্বস্ত, নিহত ৭

    আর্জেন্টিনায় দাবানল নিয়ন্ত্রণে গিয়ে হেলিকপ্টার বিধ্বস্ত, নিহত ৭

    আন্দোলন প্রত্যাহারের পর ভারতে চলছে ধরপাকড়

    আন্দোলন প্রত্যাহারের পর ভারতে চলছে ধরপাকড়

    চট্টগ্রামে বিএনপি-এনসিপি নেতাদের মধ্যে হাতাহাতি

    চট্টগ্রামে বিএনপি-এনসিপি নেতাদের মধ্যে হাতাহাতি

    ১৬ বছরের বর্ণাঢ্য ক্যারিয়ারের ইতি: ব্রাজিলের জার্সি তুলে রাখলেন নেইমার

    ১৬ বছরের বর্ণাঢ্য ক্যারিয়ারের ইতি: ব্রাজিলের জার্সি তুলে রাখলেন নেইমার

    টি-টোয়েন্টি র‍্যাংকিংয়ে বৈভব সূর্যবংশীর বিশাল লাফ

    টি-টোয়েন্টি র‍্যাংকিংয়ে বৈভব সূর্যবংশীর বিশাল লাফ

    নিজের অভিনয় গুরুকে শ্রদ্ধা জানিয়ে যা লিখলেন চঞ্চল চৌধুরী

    নিজের অভিনয় গুরুকে শ্রদ্ধা জানিয়ে যা লিখলেন চঞ্চল চৌধুরী