অপারেশন সিঁদুর ইতিহাসে সবচেয়ে বড় ও সফল অভিযান: মোদী

অপারেশন সিঁদুর ভারতের ইতিহাসে সবচেয়ে বড় ও সফল সন্ত্রাসবিরোধী অভিযান বলে মন্তব্য করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। পহেলগাম হামলার জবাবের পর ‘সিঁদুর’ এখন সাহসিকতার প্রতীক হয়ে উঠেছে বলেও তিনি মন্তব্য করেন। পাশাপাশি তিনি পাকিস্তানকে হুঁশিয়ারি দিয়ে বলেন, গুলির জবাব এবার কামানের গোলায় দেওয়া হবে।

মধ্যপ্রদেশে লোকমাতা দেবী অহল্যাবাইয়ের ৩০০তম জন্মজয়ন্তী উপলক্ষে আয়োজিত নারী সশক্তিকরণ মহাসম্মেলনে দেওয়া ভাষণে এ কথা বলেন তিনি।

মোদী বলেন, সিঁদুর এখন আমাদের দেশে সাহসের প্রতীক। ভারত সংস্কৃতি ও ঐতিহ্যের দেশ। আমাদের রীতিতে সিঁদুর নারীর শক্তির প্রতীক। হনুমানজিও রামভক্তিতে সিঁদুর ধারণ করেন, শক্তি পূজায়ও সিঁদুর অর্ঘ্য হিসেবে দেওয়া হয়। এবার এই সিঁদুর রূপ নিয়েছে বীরত্বের প্রতীকে।

প্রধানমন্ত্রী আরও জানান, চলতি মাসের শুরুর দিকে ভারতীয় সেনাবাহিনী পাকিস্তান ও পাকিস্তান-অধিকৃত কাশ্মীরে অবস্থিত নয়টি জঙ্গি ঘাঁটিতে ক্ষেপণাস্ত্র হামলা চালায়।

পহেলগামে ২৬ জন নাগরিককে হত্যার ঘটনার দুই সপ্তাহ পর চালানো হয় এই অপারেশন সিঁদুর।

তিনি বলেন, পহেলগামে সন্ত্রাসীরা শুধু ভারতীয়দের রক্ত ঝরায়নি, তারা আমাদের সংস্কৃতি, আমাদের সামাজিক ঐক্য এবং নারীদের সম্মানকে আঘাত করেছে। এই চ্যালেঞ্জই হয়েছে সন্ত্রাস ও তাদের মদতদাতাদের জন্য মৃত্যুঘণ্টা। পাকিস্তানি সেনাবাহিনী যখন কল্পনাও করতে পারেনি, তখন ভারতীয় বাহিনী সফলভাবে জঙ্গি ঘাঁটিগুলো ধ্বংস করেছে।

তিনি আরও বলেন, এই অভিযান কেবল সামরিক সাফল্য নয়, বরং এটি নারীদের ক্ষমতায়নের প্রতীক হিসেবেও উদ্ভাসিত হয়েছে। এবার ৭৫ জন নারী সংসদ সদস্য হয়েছেন, যা একটি বড় অগ্রগতি।

মোদী নারীর রাজনৈতিক অংশগ্রহণ নিশ্চিত করতে সদ্য পাস হওয়া নারী শক্তি বন্দন আইন (নারী সংরক্ষণ বিল) এর উল্লেখ করেন। এই আইন অনুযায়ী, লোকসভা ও রাজ্য বিধানসভাগুলিতে এক-তৃতীয়াংশ আসন নারীদের জন্য সংরক্ষিত থাকবে।

তিনি আরও বলেন, আজ বিশ্বের সামনে ভারতের মেয়েরা জাতীয় প্রতিরক্ষায় নিজেদের সক্ষমতা প্রমাণ করছে।

  • Related Posts

    ভূমিকম্প মোকাবেলায় প্রস্তুত করা হচ্ছে ১ লাখ স্বেচ্ছাসেবী: প্রধানমন্ত্রী তারেক রহমান

    প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে ভূমিকম্পবিষয়ক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগে অনুষ্ঠিত এ সভায় ভূমিকম্প-পরবর্তী জরুরি সাড়া ও সরকারের সার্বিক প্রস্তুতি জোরদার করা নিয়ে আলোচনা হয়।সভায় জাতীয় টাস্কফোর্স গঠন, ভূমিকম্প-পরবর্তী…

    Continue reading
    ফাঁসির আসামি হওয়ায় দেশে ঢুকলেই শেখ হাসিনাকে গ্রেফতার করা হবে: আইনমন্ত্রী

    সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ফাঁসির আসামি হওয়ায় দেশে ঢুকলেই তাকে গ্রেফতার করা হবে বলে জানিয়েছেন আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান। বৃহস্পতিবার (৩০ জুলাই) সাংবাদিকদের এ কথা জানান তিনি। মন্ত্রী বলেন, শেখ হাসিনা…

    Continue reading

    ভূমিকম্প মোকাবেলায় প্রস্তুত করা হচ্ছে ১ লাখ স্বেচ্ছাসেবী: প্রধানমন্ত্রী তারেক রহমান

    ভূমিকম্প মোকাবেলায় প্রস্তুত করা হচ্ছে ১ লাখ স্বেচ্ছাসেবী: প্রধানমন্ত্রী তারেক রহমান

    ফাঁসির আসামি হওয়ায় দেশে ঢুকলেই শেখ হাসিনাকে গ্রেফতার করা হবে: আইনমন্ত্রী

    ফাঁসির আসামি হওয়ায় দেশে ঢুকলেই শেখ হাসিনাকে গ্রেফতার করা হবে: আইনমন্ত্রী

    ইরান, সিরিয়া ও সৌদি পারমাণবিক চুক্তি নিয়ে ট্রাম্পের কাছে নেতানিয়াহুর প্রস্তাব

    ইরান, সিরিয়া ও সৌদি পারমাণবিক চুক্তি নিয়ে ট্রাম্পের কাছে নেতানিয়াহুর প্রস্তাব

    ট্রাম্পের সঙ্গে জেলেনস্কির বৈঠকের পরই ইউক্রেনে ব্যাপক রুশ হামলা

    ট্রাম্পের সঙ্গে জেলেনস্কির বৈঠকের পরই ইউক্রেনে ব্যাপক রুশ হামলা

    আর্জেন্টিনায় দাবানল নিয়ন্ত্রণে গিয়ে হেলিকপ্টার বিধ্বস্ত, নিহত ৭

    আর্জেন্টিনায় দাবানল নিয়ন্ত্রণে গিয়ে হেলিকপ্টার বিধ্বস্ত, নিহত ৭

    আন্দোলন প্রত্যাহারের পর ভারতে চলছে ধরপাকড়

    আন্দোলন প্রত্যাহারের পর ভারতে চলছে ধরপাকড়

    চট্টগ্রামে বিএনপি-এনসিপি নেতাদের মধ্যে হাতাহাতি

    চট্টগ্রামে বিএনপি-এনসিপি নেতাদের মধ্যে হাতাহাতি

    ১৬ বছরের বর্ণাঢ্য ক্যারিয়ারের ইতি: ব্রাজিলের জার্সি তুলে রাখলেন নেইমার

    ১৬ বছরের বর্ণাঢ্য ক্যারিয়ারের ইতি: ব্রাজিলের জার্সি তুলে রাখলেন নেইমার

    টি-টোয়েন্টি র‍্যাংকিংয়ে বৈভব সূর্যবংশীর বিশাল লাফ

    টি-টোয়েন্টি র‍্যাংকিংয়ে বৈভব সূর্যবংশীর বিশাল লাফ

    নিজের অভিনয় গুরুকে শ্রদ্ধা জানিয়ে যা লিখলেন চঞ্চল চৌধুরী

    নিজের অভিনয় গুরুকে শ্রদ্ধা জানিয়ে যা লিখলেন চঞ্চল চৌধুরী