মোটরসাইকেল থেকে রাস্তায় ছিটকে পড়লো তিন বন্ধু, ট্রাকচাপায় নিহত ২

ফরিদপুরের বোয়ালমারীতে বালুবোঝাই ট্রাকচাপায় দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। তারা সম্পর্কে মামাতো ও ফুফাতো ভাই। এসময় আহত হয়েছেন তাদের আরও এক বন্ধু।

শুক্রবার (৩০) বিকেল পাঁচটার দিকে উপজেলার কাদিরদি কলেজের সামনে এ ঘটনা ঘটে।

নিহত রবিউল শেখ (২১) মধুখালী উপজেলার কামালদিয়া ইউনিয়নের মির্জাকান্দি গ্রামের বক্কার শেখের ছেলে ও সবুজ শেখ (২০) একই গ্রামের ইসলাম শেখের ছেলে। এদের মধ্যে রবিউল শেখ ঘটনাস্থলে ও সবুজ শেখ রাজধানীর জাতীয় পঙ্গু হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।

এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা গেছে, মোটরসাইকেল আরোহী তিন বন্ধু বোয়ালমারীর দিকে যাচ্ছিলেন। ফরিদপুরের মাঝকান্দি-ভাটিয়াপাড়া আঞ্চলিক মহাসড়কে বোয়ালমারীর কাদিরদি কলেজের সামনে পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে দাঁড়িয়ে থাকা একটি অটোরিকশাকে পেছন থেকে ধাক্কা দিয়ে সড়কের ওপর ছিটকে পড়ে মোটরসাইকেলটি। এসময় পেছন থেকে আসা বালুবোঝাই ট্রাক তাদের চাপা দেয়। এতে ঘটনাস্থলেই রবিউল শেখ মারা যান এবং সবুজ শেখ রাজধানীর জাতীয় পঙ্গু হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। এছাড়া মোটরসাইকেলের আরেক আরোহী আহত হয়েছেন। তবে তার নাম-পরিচয় জানা যায়নি।

কামালদিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. ওয়ালিদ হাসান মামুন জাগো নিউজকে বলেন, মোটরসাইকেলে তারা তিনজন বোয়ালমারীর দিকে যাচ্ছিলেন, পথিমধ্যে ট্রাকচাপায় রবিউল ঘটনাস্থলে নিহত হন। একই গ্রামের ইসলাম শেখের ছেলে সবুজ শেখ জাতীয় পঙ্গু হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। আরেক যুবক আহত হয়ে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি রয়েছেন।

ঘটনার সত্যতা নিশ্চিত করে বোয়ালমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদুল হাসান জাগো নিউজকে বলেন, ঘাতক ট্রাকটি আটক করা হয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

  • Related Posts

    বাংলাদেশিদের ভারতের ভিসা দেওয়ার ক্ষেত্রে শিগগির ইতিবাচক পরিবর্তন আসবে সংসদে পররাষ্ট্রমন্ত্রী

    বাংলাদেশি নাগরিকদের ভারতের ভিসা দেওয়ার কার্যক্রমে শিগগির ইতিবাচক পরিবর্তন দেখা যাবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান। মঙ্গলবার (২৮ এপ্রিল) সংসদ অধিবেশনে স্বতন্ত্র সংসদ সদস্য শেখ মজিবুর রহমানের প্রশ্নের…

    Continue reading
    ইরান হরমুজ প্রণালি খুলে দিতে অনুরোধ করেছে, দাবি ট্রাম্পের

    ইরান হরমুজ প্রণালি দ্রুত খুলে দেওয়ার জন্য ওয়াশিংটনের কাছে অনুরোধ জানিয়েছে বলে দাবি করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তার দাবি, তেহরান বর্তমানে ‘ভেঙে পড়ার অবস্থায়’ রয়েছে এবং নেতৃত্ব সংকট মোকাবিলার…

    Continue reading

    বাংলাদেশিদের ভারতের ভিসা দেওয়ার ক্ষেত্রে শিগগির ইতিবাচক পরিবর্তন আসবে সংসদে পররাষ্ট্রমন্ত্রী

    বাংলাদেশিদের ভারতের ভিসা দেওয়ার ক্ষেত্রে শিগগির ইতিবাচক পরিবর্তন আসবে সংসদে পররাষ্ট্রমন্ত্রী

    ইরান হরমুজ প্রণালি খুলে দিতে অনুরোধ করেছে, দাবি ট্রাম্পের

    ইরান হরমুজ প্রণালি খুলে দিতে অনুরোধ করেছে, দাবি ট্রাম্পের

    নিজেদের গুলিতে ডাকাত সদস্য নিহত, লাশ রেখেই পালিয়ে গেলেন অন্যরা

    নিজেদের গুলিতে ডাকাত সদস্য নিহত, লাশ রেখেই পালিয়ে গেলেন অন্যরা

    একাই লড়লেন স্বর্ণা, ২৫ রানে হারলো বাংলাদেশের মেয়েরা

    একাই লড়লেন স্বর্ণা, ২৫ রানে হারলো বাংলাদেশের মেয়েরা

    যুক্তরাষ্ট্রে আজীবন সম্মাননা পাচ্ছেন ববিতা

    যুক্তরাষ্ট্রে আজীবন সম্মাননা পাচ্ছেন ববিতা

    ভূমধ্যসাগরে ৫ অভিবাসনপ্রত্যাশীর মরদেহ উদ্ধার

    ভূমধ্যসাগরে ৫ অভিবাসনপ্রত্যাশীর মরদেহ উদ্ধার

    জাতীয় গ্রিডে যুক্ত হলো আদানির ৯২৫ মেগাওয়াট বিদ্যুৎ, কমবে লোডশেডিং

    জাতীয় গ্রিডে যুক্ত হলো আদানির ৯২৫ মেগাওয়াট বিদ্যুৎ, কমবে লোডশেডিং

    ইরানের প্রস্তাব গ্রহণ না করার ইঙ্গিত ট্রাম্পের: সিএনএন

    ইরানের প্রস্তাব গ্রহণ না করার ইঙ্গিত ট্রাম্পের: সিএনএন

    ইন্দোনেশিয়ায় দুই ট্রেনের সংঘর্ষে নিহত বেড়ে ১৪, ধ্বংসাবশেষে চাপা পড়েছেন অনেকে

    ইন্দোনেশিয়ায় দুই ট্রেনের সংঘর্ষে নিহত বেড়ে ১৪, ধ্বংসাবশেষে চাপা পড়েছেন অনেকে

    ডেমরায় বাস-লেগুনার মুখোমুখি সংঘর্ষে নিহত ১

    ডেমরায় বাস-লেগুনার মুখোমুখি সংঘর্ষে নিহত ১