গিলের গুজরাটের বিদায়, দ্বিতীয় কোয়ালিফায়ারে মুম্বাই

আইপিএলের এবারের মৌসুমের শুরু থেকেই দুর্দান্ত খেলছিল গুজরাট টাইটান্স। তবে তাদের সম্ভাবনাময় যাত্রাটা শেষ পর্যন্ত সফল হলো না। শুভমান গিলের দলের দুর্দান্ত যাত্রা থেমে গেছে এলিমিনেটর ম্যাচেই। এই ম্যাচে মুম্বাই ইন্ডিয়ান্সের কাছে ২০ রানে হেরে টুর্নামেন্ট থেকে ছিটকে গেছে গুজরাট টাইটান্স।

অন্যদিকে দ্বিতীয় কোয়ালিফায়ারে চলে গেছে মুম্বাই। ফাইনালে ওঠার লড়াইয়ে দ্বিতীয় কোয়ালিফায়ার পাঞ্জাব কিংসের মুখোমুখি হবে হার্দিক পান্ডিয়ার দল। এই ম্যাচের জয়ী দল ফাইনালে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর সঙ্গী হবে।

শুক্রবার যুজবেন্দ্র সিং ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামে আগে ব্যাট করে ৫ উইকেটে ২২৮ রানের বিশাল স্কোর গড়ে মুম্বাই। জবাবে ব্যাট করতে নেমে লড়াই করে গুজরাটও। কিন্তু তাদের সেই লড়াইয়ে যথেষ্ট হয়নি ২০ রানের জন্য।

৬ উইকেট হারিয়ে নির্ধারিত ২০ ওভারে ২০৮ রানে আটকে যায় শুভমান গিলের দল গুজরাট। আগে ব্যাট করা মুম্বাইয়ের হয়ে ৫০ বলে ৮১ রানের বিশাল স্কোর গড়েন রোহিত শর্মা। এছাড়া জনি বেয়ারস্টো ২২ বলে ৪৭ সূর্য কুমার যাদব ২০ বলে ৩৩ তিলক ভার্মা ১১ বলে ২৫ ও নামান ধীর ৯ বলে ২২ রান করেন।

আর গুজরাটের হয়ে ৪৯ বলে ৮০ রানের ইনিংস খেলেন সাই সুদর্শন। দলের জন্য ব্যাট হাতে এদিন কিছুই করতে পারেননি অধিনায়ক গিল। ২ বলে ১ রান করে আউট হয়ে যান তিনি।

চাপ সামলানোর চেষ্টা করেন কুশল মেন্ডিস ও সুদর্শন। দ্বিতীয় উইকেটে ৬৭ রানের জুটি করেন তারা। কুশল মেন্ডিস ১০ বলে ২০ রান করে আউট হয়ে যান।

এরপর গুজরাটকে লড়াইয়ে ফেরানোর চেষ্টা করেন ওয়াশিংটন সুন্দর। ২৪ বলে ৪৮ রানের ইনিংস খেলেন তিনি। এছাড়া শারফেন রাদারফোর্ড ২৪, রাহুল তিওয়াদিয়া ১৯ ও মোহাম্মদ শাহরুখ খান ৭ বলে ১৩ রান করেন।

বল হাতে গুজরাটের হয়ে ২টি করে উইকেট শিকার করেন প্রসিধ কৃষ্ণা ও সাই কিশোর। আর মুম্বাইয়ের হয়ে ২ উইকেট নেন ট্রেন্ট বোল্ট। একটি করে উইকেট পান জাসপ্রিত বুমরাহ, রিচার্ড গ্লিসন, মিচেল স্যান্টনার ও অশ্বিনী কুমার।

  • Related Posts

    ভূমিকম্প মোকাবেলায় প্রস্তুত করা হচ্ছে ১ লাখ স্বেচ্ছাসেবী: প্রধানমন্ত্রী তারেক রহমান

    প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে ভূমিকম্পবিষয়ক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগে অনুষ্ঠিত এ সভায় ভূমিকম্প-পরবর্তী জরুরি সাড়া ও সরকারের সার্বিক প্রস্তুতি জোরদার করা নিয়ে আলোচনা হয়।সভায় জাতীয় টাস্কফোর্স গঠন, ভূমিকম্প-পরবর্তী…

    Continue reading
    ফাঁসির আসামি হওয়ায় দেশে ঢুকলেই শেখ হাসিনাকে গ্রেফতার করা হবে: আইনমন্ত্রী

    সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ফাঁসির আসামি হওয়ায় দেশে ঢুকলেই তাকে গ্রেফতার করা হবে বলে জানিয়েছেন আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান। বৃহস্পতিবার (৩০ জুলাই) সাংবাদিকদের এ কথা জানান তিনি। মন্ত্রী বলেন, শেখ হাসিনা…

    Continue reading

    ভূমিকম্প মোকাবেলায় প্রস্তুত করা হচ্ছে ১ লাখ স্বেচ্ছাসেবী: প্রধানমন্ত্রী তারেক রহমান

    ভূমিকম্প মোকাবেলায় প্রস্তুত করা হচ্ছে ১ লাখ স্বেচ্ছাসেবী: প্রধানমন্ত্রী তারেক রহমান

    ফাঁসির আসামি হওয়ায় দেশে ঢুকলেই শেখ হাসিনাকে গ্রেফতার করা হবে: আইনমন্ত্রী

    ফাঁসির আসামি হওয়ায় দেশে ঢুকলেই শেখ হাসিনাকে গ্রেফতার করা হবে: আইনমন্ত্রী

    ইরান, সিরিয়া ও সৌদি পারমাণবিক চুক্তি নিয়ে ট্রাম্পের কাছে নেতানিয়াহুর প্রস্তাব

    ইরান, সিরিয়া ও সৌদি পারমাণবিক চুক্তি নিয়ে ট্রাম্পের কাছে নেতানিয়াহুর প্রস্তাব

    ট্রাম্পের সঙ্গে জেলেনস্কির বৈঠকের পরই ইউক্রেনে ব্যাপক রুশ হামলা

    ট্রাম্পের সঙ্গে জেলেনস্কির বৈঠকের পরই ইউক্রেনে ব্যাপক রুশ হামলা

    আর্জেন্টিনায় দাবানল নিয়ন্ত্রণে গিয়ে হেলিকপ্টার বিধ্বস্ত, নিহত ৭

    আর্জেন্টিনায় দাবানল নিয়ন্ত্রণে গিয়ে হেলিকপ্টার বিধ্বস্ত, নিহত ৭

    আন্দোলন প্রত্যাহারের পর ভারতে চলছে ধরপাকড়

    আন্দোলন প্রত্যাহারের পর ভারতে চলছে ধরপাকড়

    চট্টগ্রামে বিএনপি-এনসিপি নেতাদের মধ্যে হাতাহাতি

    চট্টগ্রামে বিএনপি-এনসিপি নেতাদের মধ্যে হাতাহাতি

    ১৬ বছরের বর্ণাঢ্য ক্যারিয়ারের ইতি: ব্রাজিলের জার্সি তুলে রাখলেন নেইমার

    ১৬ বছরের বর্ণাঢ্য ক্যারিয়ারের ইতি: ব্রাজিলের জার্সি তুলে রাখলেন নেইমার

    টি-টোয়েন্টি র‍্যাংকিংয়ে বৈভব সূর্যবংশীর বিশাল লাফ

    টি-টোয়েন্টি র‍্যাংকিংয়ে বৈভব সূর্যবংশীর বিশাল লাফ

    নিজের অভিনয় গুরুকে শ্রদ্ধা জানিয়ে যা লিখলেন চঞ্চল চৌধুরী

    নিজের অভিনয় গুরুকে শ্রদ্ধা জানিয়ে যা লিখলেন চঞ্চল চৌধুরী