স্ত্রীসহ নিষিদ্ধ আরশাদ ওয়ারসি, সাথে অর্থদণ্ড!

শেয়ার বাজার কেলেঙ্কারিতে নাম জড়িয়েছে বলিউড অভিনেতা আরশাদ ওয়ারসির। এ কারণে ১ বছরের জন্য অভিনেতাকে নিষিদ্ধ ঘোষণা করেছে সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ বোর্ড অব ইন্ডিয়া (সেবি)।

ভারতীয় সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়ার প্রতিবেদন থেকে জানা যায়, শেয়ার বাজারে প্রতারণামূলক কাজে যুক্ত ছিলেন আরশাদ। শুধু তিনিই নন, তার সঙ্গে প্রতারণামূলক কাজে জড়িত ছিলেন অভিনেতার স্ত্রী মারিয়া গোরেত্তি। অভিনেতার শ্যালকও শেয়ার কেলেঙ্কারিতে অসাধু উপায় অবলম্বন করেছেন।

এ কারণে অভিনেতার সাথে স্ত্রী ও শ্যালককেও ১ বছরের জন্য নিষিদ্ধ ঘোষণা করেছে সেবি। নিষেধাজ্ঞার পাশাপাশি তাদের ৫ লাখ টাকা জরিমানা করা হয়েছে। ১.০৫ কোটি টাকার অবৈধ লাভও ফেরত দেয়ার নির্দেশ দেয়া হয়েছে।

ভারতের শেয়ার বাজার নিয়ন্ত্রক সংস্থা সেবির অভিযোগ, অভিনেতা-স্ত্রী-শ্যালকসহ মোট ৩১ জন শেয়ার বাজারের অবৈধ লেনদেনের সঙ্গে যুক্ত। তাই আগামী ১৫ দিনের মধ্যে ৩১ জনকে বেআইনিভাবে মোট ৪১.৮৫ কোটি টাকা উপার্জন করা অর্থ ফেরত দিতে হবে।

তদন্ত কমিটি বলছে, ২০১৬ সালে দুটি ইউটিউব চ্যানেলে শেয়ার বাজার সংক্রান্ত ভিডিও পোস্ট করেন তারা। চ্যানেল দুটির মাধ্যমে একটি টেলিভিশন চ্যানেলের শেয়ারের মূল্য বাড়তে পারে বলেও গুজব ছড়ান। এসব গুজবের মাধ্যমে শেয়ারের দাম বাড়িয়ে বিনিয়োগকারীদের কাছে বাজারে চড়া দামে বিক্রি করে নগদ অর্থ হাতিয়ে নিতেন অভিযুক্তরা।

সর্বমোট ৬১ জনকে নিষিদ্ধ করেছে সেবি। যাদের সবাইকে শেয়ার বাজার থেকে ১ বছরের জন্য নিষিদ্ধ করলেও অভিযুক্ত ৭ জনকে ৫ বছরের জন্য নিষিদ্ধ করা হয়েছে।

জানা যায়, অভিযুক্তদের সবাই মণীশ মিশ্রের সঙ্গে কাজ করতেন। বিশাল অংকের অর্থ লেনদেনের হোয়াটসঅ্যাপ মেসেজ হাতে পেয়েছে তদন্ত কর্মকর্তারা। প্রতারণামূলক কাজ ও অর্থ কেলেঙ্কারিতে জড়িত থাকার প্রমাণ পাওয়ার পরই অভিযুক্তদের নিষিদ্ধ ও অর্থদণ্ড দেয়ার সিদ্ধান্ত নেয় সেবি।

এদিকে অভিনেতা আরশাদ ওয়ারসি তার বিরুদ্ধে আনা অভিযোগ অস্বীকার করেছেন। তার দাবি, তিনি বেআইনি কোনো লেনদেনের সঙ্গে জড়িত নন। শেয়ার বাজারের নতুন নিয়ম সম্পর্কেও সম্পূর্ণ ধারণা নেই বলে জানান অভিনেতা।

  • Related Posts

    ভূমিকম্প মোকাবেলায় প্রস্তুত করা হচ্ছে ১ লাখ স্বেচ্ছাসেবী: প্রধানমন্ত্রী তারেক রহমান

    প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে ভূমিকম্পবিষয়ক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগে অনুষ্ঠিত এ সভায় ভূমিকম্প-পরবর্তী জরুরি সাড়া ও সরকারের সার্বিক প্রস্তুতি জোরদার করা নিয়ে আলোচনা হয়।সভায় জাতীয় টাস্কফোর্স গঠন, ভূমিকম্প-পরবর্তী…

    Continue reading
    ফাঁসির আসামি হওয়ায় দেশে ঢুকলেই শেখ হাসিনাকে গ্রেফতার করা হবে: আইনমন্ত্রী

    সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ফাঁসির আসামি হওয়ায় দেশে ঢুকলেই তাকে গ্রেফতার করা হবে বলে জানিয়েছেন আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান। বৃহস্পতিবার (৩০ জুলাই) সাংবাদিকদের এ কথা জানান তিনি। মন্ত্রী বলেন, শেখ হাসিনা…

    Continue reading

    ভূমিকম্প মোকাবেলায় প্রস্তুত করা হচ্ছে ১ লাখ স্বেচ্ছাসেবী: প্রধানমন্ত্রী তারেক রহমান

    ভূমিকম্প মোকাবেলায় প্রস্তুত করা হচ্ছে ১ লাখ স্বেচ্ছাসেবী: প্রধানমন্ত্রী তারেক রহমান

    ফাঁসির আসামি হওয়ায় দেশে ঢুকলেই শেখ হাসিনাকে গ্রেফতার করা হবে: আইনমন্ত্রী

    ফাঁসির আসামি হওয়ায় দেশে ঢুকলেই শেখ হাসিনাকে গ্রেফতার করা হবে: আইনমন্ত্রী

    ইরান, সিরিয়া ও সৌদি পারমাণবিক চুক্তি নিয়ে ট্রাম্পের কাছে নেতানিয়াহুর প্রস্তাব

    ইরান, সিরিয়া ও সৌদি পারমাণবিক চুক্তি নিয়ে ট্রাম্পের কাছে নেতানিয়াহুর প্রস্তাব

    ট্রাম্পের সঙ্গে জেলেনস্কির বৈঠকের পরই ইউক্রেনে ব্যাপক রুশ হামলা

    ট্রাম্পের সঙ্গে জেলেনস্কির বৈঠকের পরই ইউক্রেনে ব্যাপক রুশ হামলা

    আর্জেন্টিনায় দাবানল নিয়ন্ত্রণে গিয়ে হেলিকপ্টার বিধ্বস্ত, নিহত ৭

    আর্জেন্টিনায় দাবানল নিয়ন্ত্রণে গিয়ে হেলিকপ্টার বিধ্বস্ত, নিহত ৭

    আন্দোলন প্রত্যাহারের পর ভারতে চলছে ধরপাকড়

    আন্দোলন প্রত্যাহারের পর ভারতে চলছে ধরপাকড়

    চট্টগ্রামে বিএনপি-এনসিপি নেতাদের মধ্যে হাতাহাতি

    চট্টগ্রামে বিএনপি-এনসিপি নেতাদের মধ্যে হাতাহাতি

    ১৬ বছরের বর্ণাঢ্য ক্যারিয়ারের ইতি: ব্রাজিলের জার্সি তুলে রাখলেন নেইমার

    ১৬ বছরের বর্ণাঢ্য ক্যারিয়ারের ইতি: ব্রাজিলের জার্সি তুলে রাখলেন নেইমার

    টি-টোয়েন্টি র‍্যাংকিংয়ে বৈভব সূর্যবংশীর বিশাল লাফ

    টি-টোয়েন্টি র‍্যাংকিংয়ে বৈভব সূর্যবংশীর বিশাল লাফ

    নিজের অভিনয় গুরুকে শ্রদ্ধা জানিয়ে যা লিখলেন চঞ্চল চৌধুরী

    নিজের অভিনয় গুরুকে শ্রদ্ধা জানিয়ে যা লিখলেন চঞ্চল চৌধুরী