মালয়েশিয়ার লাংকাউইতে মেরিটাইম প্রদর্শনীতে বাংলাদেশের অংশগ্রহণ

বাংলাদেশ নৌবাহিনীর যুদ্ধজাহাজ বিএনএস খালিদ বিন ওয়ালিদ মালয়েশিয়ার লাংকাউইতে অনুষ্ঠিত ১৭তম লাংকাউই মেরিটাইম ও অ্যারোস্পেস প্রদর্শনীতে অংশগ্রহণ করেছে। আধুনিক এই ফ্রিগেটটি ক্যাপ্টেন ইজাজ মাসুদের নেতৃত্বে পরিচালিত হয় এবং এতে ৩৪ জন কর্মকর্তাসহ মোট ২৩৪ জন নৌসদস্য অবস্থান করেন।

এছাড়াও, বাংলাদেশ নৌবাহিনীর একটি প্রতিনিধি দল রিয়ার অ্যাডমিরাল গোলাম সাদেকের নেতৃত্বে ২০ থেকে ২৪ মে বিভিন্ন কার্যক্রমে অংশ নেন।

১৯ মে সন্ধ্যায় এলআইএমএ (লিমা) ২০২৫-এর আনুষ্ঠানিক উদ্বোধন করেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী দাতুক সেরি আনোয়ার ইব্রাহিম। প্রদর্শনীতে ছিল মেরিটাইম গ্রেসিং সেরিমনি, মেরিটাইম ডেমোনস্ট্রেশন, ফ্লিট রিভিউ, আন্তর্জাতিক খাদ্য উৎসব, সাংস্কৃতিক সন্ধ্যাসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ আয়োজন।

২২ মে বিএনএস খালিদ বিন ওয়ালিদ সাধারণ দর্শনার্থীদের জন্য উন্মুক্ত রাখা হয়। এদিন প্রায় ৮০০ জন দর্শনার্থী জাহাজ পরিদর্শন করেন, যাদের মধ্যে পেরলিস ও কেদাহ রাজ্যের রাজপরিবারের অতিথিরাও উপস্থিত ছিলেন।

ওই দিন সন্ধ্যায় জাহাজটির ডেকে একটি আনুষ্ঠানিক সংবর্ধনা অনুষ্ঠান আয়োজিত হয়, যেখানে রয়্যাল মালয়েশিয়ান নেভির ডেপুটি চিপসহ মালয়েশিয়ার সামরিক ও বেসামরিক উচ্চপদস্থ কর্মকর্তারা অংশ নেন।

বাংলাদেশ নৌবাহিনীর জাহাজ, নৌসদস্য ও প্রতিনিধি দলের এই অংশগ্রহণ বাংলাদেশ ও মালয়েশিয়ার মধ্যে বিদ্যমান বন্ধুত্বপূর্ণ সম্পর্ক, সহযোগিতা ও ভ্রাতৃত্ববোধের এক উজ্জ্বল নিদর্শন হিসেবে বিবেচিত হয়।

  • Related Posts

    বাংলাদেশিদের ভারতের ভিসা দেওয়ার ক্ষেত্রে শিগগির ইতিবাচক পরিবর্তন আসবে সংসদে পররাষ্ট্রমন্ত্রী

    বাংলাদেশি নাগরিকদের ভারতের ভিসা দেওয়ার কার্যক্রমে শিগগির ইতিবাচক পরিবর্তন দেখা যাবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান। মঙ্গলবার (২৮ এপ্রিল) সংসদ অধিবেশনে স্বতন্ত্র সংসদ সদস্য শেখ মজিবুর রহমানের প্রশ্নের…

    Continue reading
    ইরান হরমুজ প্রণালি খুলে দিতে অনুরোধ করেছে, দাবি ট্রাম্পের

    ইরান হরমুজ প্রণালি দ্রুত খুলে দেওয়ার জন্য ওয়াশিংটনের কাছে অনুরোধ জানিয়েছে বলে দাবি করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তার দাবি, তেহরান বর্তমানে ‘ভেঙে পড়ার অবস্থায়’ রয়েছে এবং নেতৃত্ব সংকট মোকাবিলার…

    Continue reading

    বাংলাদেশিদের ভারতের ভিসা দেওয়ার ক্ষেত্রে শিগগির ইতিবাচক পরিবর্তন আসবে সংসদে পররাষ্ট্রমন্ত্রী

    বাংলাদেশিদের ভারতের ভিসা দেওয়ার ক্ষেত্রে শিগগির ইতিবাচক পরিবর্তন আসবে সংসদে পররাষ্ট্রমন্ত্রী

    ইরান হরমুজ প্রণালি খুলে দিতে অনুরোধ করেছে, দাবি ট্রাম্পের

    ইরান হরমুজ প্রণালি খুলে দিতে অনুরোধ করেছে, দাবি ট্রাম্পের

    নিজেদের গুলিতে ডাকাত সদস্য নিহত, লাশ রেখেই পালিয়ে গেলেন অন্যরা

    নিজেদের গুলিতে ডাকাত সদস্য নিহত, লাশ রেখেই পালিয়ে গেলেন অন্যরা

    একাই লড়লেন স্বর্ণা, ২৫ রানে হারলো বাংলাদেশের মেয়েরা

    একাই লড়লেন স্বর্ণা, ২৫ রানে হারলো বাংলাদেশের মেয়েরা

    যুক্তরাষ্ট্রে আজীবন সম্মাননা পাচ্ছেন ববিতা

    যুক্তরাষ্ট্রে আজীবন সম্মাননা পাচ্ছেন ববিতা

    ভূমধ্যসাগরে ৫ অভিবাসনপ্রত্যাশীর মরদেহ উদ্ধার

    ভূমধ্যসাগরে ৫ অভিবাসনপ্রত্যাশীর মরদেহ উদ্ধার

    জাতীয় গ্রিডে যুক্ত হলো আদানির ৯২৫ মেগাওয়াট বিদ্যুৎ, কমবে লোডশেডিং

    জাতীয় গ্রিডে যুক্ত হলো আদানির ৯২৫ মেগাওয়াট বিদ্যুৎ, কমবে লোডশেডিং

    ইরানের প্রস্তাব গ্রহণ না করার ইঙ্গিত ট্রাম্পের: সিএনএন

    ইরানের প্রস্তাব গ্রহণ না করার ইঙ্গিত ট্রাম্পের: সিএনএন

    ইন্দোনেশিয়ায় দুই ট্রেনের সংঘর্ষে নিহত বেড়ে ১৪, ধ্বংসাবশেষে চাপা পড়েছেন অনেকে

    ইন্দোনেশিয়ায় দুই ট্রেনের সংঘর্ষে নিহত বেড়ে ১৪, ধ্বংসাবশেষে চাপা পড়েছেন অনেকে

    ডেমরায় বাস-লেগুনার মুখোমুখি সংঘর্ষে নিহত ১

    ডেমরায় বাস-লেগুনার মুখোমুখি সংঘর্ষে নিহত ১